Showing posts with label MALE CHILD RAPE. Show all posts
Showing posts with label MALE CHILD RAPE. Show all posts

Friday, March 1

রংপুরে ৬ বছরের শিশুকে দলবদ্ধ বলাৎকার



রংপুরের পীরগাছায় ৬ বছরের এক শিশু দলবদ্ধভাবে বলাৎকারের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (১ মার্চ) বিকেলে উপজেলার হরিচরণপাড়া গ্রামের জসিম উদ্দিন (২১) নামে এক অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। 

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে হরিচরণপাড়া গ্রামের ভুক্তভোগী ওই শিশু তার এক সহপাঠীসহ স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে একই গ্রামের সুরুজ্জামানের ছেলে লিয়ন (১৯), আব্দুল মতিনের ছেলে জসিম উদ্দিন (২১) ও মৃত সুরত আলীর ছেলে সোহান (১৭) ভুক্তভোগী শিশু ও তার সহপাঠীকে বিস্কুট ও বড়ই খাওয়ানোর লোভ দেখিয়ে অভিযুক্ত লিয়নের ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে শিশুটিকে দলবদ্ধভাবে জোরপূর্বক বলাৎকার করে। ভুক্তভোগী শিশুটিকে বলাৎকার করার পর সহপাঠী অপর শিশুকে বলাৎকার করার চেষ্টা করলে ওই শিশু কৌশলে দৌড়ে গিয়ে বলাৎকারের শিকার শিশুটির বাবা-মাকে বিষয়টি জানায়। তারা ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে চিৎকার করে লোকজন ডাকতে থাকলে অভিযুক্তরা কৌশলে পালিয়ে যায়। পরে শিশুটির বাবা আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করলে অভিযুক্ত জসিম উদ্দিন ভুক্তভোগী শিশুটির বাড়ি গিয়ে তার বাবাকে মামলা না করার হুমকি দেয়। এ সময় স্থানীয়রা জসিমকে আটক করে পুলিশে দেয়। শিশুটি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।

Wednesday, February 28

বলাৎকারের ঘটনায় মাদ্রাসা ঘেরাও, ৯৯৯ ফোন দিলে অভিযুক্ত শিক্ষক আটক

বলাৎকারের ঘটনায় শাস্তির দাবিতে সাধারণ মানুষ মাদ্রাসায় গেলে ৯৯৯ এ ফোন করে ভাঙ্গচুরের অভিযোগ এনে সহযোগিতা চায় মাদ্রাসা কর্তৃপক্ষ। এরপর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সামনে আসে বলাৎকারের ঘটনা। এমনই ঘটনা ঘটেছে জেলার দেবীগঞ্জ পৌরশহরের আলহেরা মাদ্রাসায়। অভিযোগ উঠেছে বলাৎকারের ঘটনা ধামাচাপা দিতে কর্তৃপক্ষের এমন কাল্পনিক অভিযোগ। 

রাঙ্গুনিয়ায় চার শিশুকে বলাৎকার, শিক্ষকের মৃত্যুদণ্ড

চট্টগ্রামে মাদ্রাসার চার ছাত্রকে বলাৎকারের দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত আসামির নাম নাছির উদ্দিন। রোববার চট্টগ্রাম নারী ও শিশু ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়নাল আবেদিন এ আদেশ দেন।

নাছির উদ্দিন রাঙ্গুনিয়ার মহত পাড়ার শান্তিনিকেতন এলাকার নুরুল ইসলামের ছেলে ও ওই এলাকার আহমদিয়া আজিজুল উলুম মাদ্রাসার শিক্ষক।

Sunday, February 25

চন্দনাইশে ছাত্রকে বলাৎকার অভিযোগে শিক্ষক আটক

চন্দনাইশে ১১ বছরের এক মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাওলানা আবদুর রশিদ (২২) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় রবিবার সকালে শিশুটির পিতা মো.ইয়াছিন বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করেন।

এর আগে ভিকটিমের বাবার অভিযোগের প্রেক্ষিতে ওই শিক্ষককে আটক করে চন্দনাইশ থানায় নিয়ে আসা হয়। গ্রেফতার হওয়া শিক্ষক মাওলানা আবদুর রশিদ বাঁশখালি থানা সরল ইউনিয়নের আবুল বশরের ছেলে বলে জানা যায়।

Friday, February 16

দেবহাটায় শিক্ষার্থী বলাৎকার ও নাশকতা মামলায় গ্রেপ্তার ২

দেবহাটায় মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ (বলাৎকার) অভিযোগে দায়ের করা মামলা ও নাশকতা মামলাসহ একাধিক মামলায় ২ আসামিকে গ্রেপ্তার করেছে দেবহাটা থানা পুলিশ। বৃহস্পতিবার ও শুক্রবার পৃথক অভিযানে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের নুরুল ইসলামের

Sunday, February 11

জয়পুরহাটে ৭ বছরের শিশুকে বলাৎকার, অভিযুক্ত পলাতক


জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের আয়মাপুর গ্রামে ৭ বছরের এক শিশুকে বলৎকারের অভিযোগে থানায় অভিযোগ দায়ের করেছেন শিশুটির মা।

অভিযুক্ত আব্দুর রউফ (৪৫) উপজেলার আয়মাপুর গ্রামের মৃত জালাল খাঁর ছেলে। সে একজন পোল্ট্রি ফার্ম ব্যবসায়ী৷ 

Friday, February 9

ছাত্রকে বলাৎকারের অভিযোগ শিক্ষক গ্রেফতার

ঢাকার কেরানীগঞ্জে ১১ বছর বয়সের এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ কাউসারকে (২৮) গ্রেফতার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।


কাউসার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাটোলপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদ কাজেম আলির ছেলে। সে বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকায় রবি মিয়ার বাড়িতে ভাড়ায় বসবাস করত এবং স্থানীয় জামিয়াতুন নুর আল ইসলামীয়া মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিল।

কুমিল্লায় ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

কুমিল্লার লালমাই উপজেলার সাধুর কলমিয়ায় এক মাদরাসা ছাত্রকে (১০) বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রের নানা বাদি হয়ে মাদরাসার শিক্ষক মো. ইব্রাহিমকে (২২) আসামি করে থানায় মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে গতকাল বুধবার বিকেলে আদালতে হাজির করলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

Wednesday, February 7

শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার

সাতক্ষীরায় মাদ্রাসা পড়ুয়া এক শিশুকে বলাৎকারের অভিযোগে সাব্বির হোসেন নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৭টায় সদর উপজেলার আগরদাঁড়ি মাদ্রাসা এলাকা থেকে স্থানীয় লোকজন তাকে আটক করে। পরে রাত ১১টায় পুলিশ গ্রেপ্তার করে।

Tuesday, February 6

শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার

 সাতক্ষীরায় মাদ্রাসা পড়ুয়া এক শিশুকে বলাৎকারের অভিযোগে সাব্বির হোসেন নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৭টায় সদর উপজেলার আগরদাঁড়ি মাদ্রাসা এলাকা থেকে স্থানীয় লোকজন তাকে আটক করে। পরে রাত ১১টায় পুলিশ গ্রেপ্তার করে।

আটক করা মাদ্রাসা শিক্ষক সাব্বির হোসেন (২৮) সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের তেঁতুলতলা গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে ও আগরদাঁড়ি মাদ্রাসার হেফজ শিক্ষক।

Remaining Time 10:28

আগরদাঁড়ি ইউপির সদস্য শহীদুল ইসলাম জানান, পূর্ব আগরদাঁড়ি গ্রামের এক ইটভাটা শ্রমিকের ছেলে (১০) আগরদাঁড়ি মাদ্রাসার হেফজখানায় পড়াশোনা করত। গত ১৫ দিনে শিক্ষক সাব্বির হোসেন তাকে কৌশলে মাদ্রাসার মধ্যে ডেকে নিয়ে বলাৎকার করে। শনিবার (৩ ফেব্রুয়ারি) ওই ছাত্র ফের একই ঘটনার স্বীকার হলে বিষয়টি সে মাকে জানায়। মা ঢাকার ইটভাটায় কর্মরত স্বামীকে জানিয়ে তাকে (ইউপি সদস্য) জানাতে বলে। তিনি বিষয়টি জানতে পেরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে ওই শিক্ষককে আটক করে সোমবার সন্ধ্যায় সদর থানায় খবর দেন। একপর্যায়ে রাত ১১টায় পুলিশের হাতে তুলে দেওয়া হয় শিক্ষক সাব্বির হোসেনকে। ওই ছাত্রকে গ্রাম ডাক্তার ইয়ার আলীর কাছে চিকিৎসা নিয়েছেন।

শহীদুল ইসলাম আরও জানান, কয়েক মাস আগে সাব্বির আগরদাঁড়ি মাদ্রাসার ভেতর মসজিদের ভারপ্রাপ্ত মোয়াজ্জেম ছিল। সম্প্রতি তাকে হেফজখানার শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক সাব্বীর হোসেন তার দোষ স্বীকারে করে বলেন, ‘ভুল করে ফেলেছি।’

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম জানান, বলাৎকারের অভিযোগে সাব্বির হোসেনকে রাত ১১টায় আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


https://www.kalbela.com/country-news/63748

Sunday, February 4

বলাৎকারের অভিযোগ : শিবগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জের পল্লিতে একটি মাদ্রাসার পরিচালকের ছেলে ও ওই মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আলীর নামে (২০) বলাৎকারের অভিযোগে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।মামলা সূত্রে জানা যায়, উপজেলার কিচক ইউনিয়নের ফুলতলী এলাকায় অবস্থিত খাতুনে জান্নাত নামের একটি মাদ্রাসায় বালক শাখার ২য় শ্রেণির আবাসিকের ছাত্রকে গত ২৩ জানুয়ারি সন্ধ্যার পর ওই মাদ্রাসার পরিচালক রফিকুল ইসলামের ছেলে ও মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আলী কৌশলে কোমলমতি শিক্ষার্থীকে জোরপূর্বক বলাৎকার করে। বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য ওই মাদ্রাসার পরিচালক আপ্রাণ চেষ্টা চালালেও তা কোনো কাজে আসেনি। অবশেষে শিক্ষার্থীর বাবা বাদী হয়ে গতকাল শুক্রবার শিক্ষক মোহাম্মদ আলীকে আসামি করে থানায় মামলা দায়ের করে।

Saturday, January 27

টাঙ্গাইল মধুপুরে মাদ্রাসা শিক্ষক দ্বারা ছাত্র বলাৎকারের অভিযোগ

স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন মাস্টার পাড়া এলাকায় দারুল উলুম মডেল মাদ্রাসার এক শিক্ষক দ্বারা ছাত্র বলাৎকারের অভিযোগ উঠেছে । জানা যায়, মধুপুর পৌরসভাধীন মাস্টার পাড়া বকুল তলা মোড়ের অনা মিকা নীড় নামক ভবনের নীচ তলায় দীর্ঘদিন যাবত দারুল উলুম মডেল মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ও ডে- কেয়ার এর মাধ্যমে ১ম শ্রেণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত নুরানি, নাজেরা ও হিফজ বিভাগে পড়াশোনা করে আসছে কোমল মতি অনেক শিক্ষার্থী ।

শনিবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওঃ মোঃ শোয়াইব আনসারী আবাসিকের এক ছাত্রকে বলাৎকার করতে গেলে তার ডাক চিৎকার শুনে অন্যান্য ছাত্ররা জেগে উঠে এবং তারা লাইট জ্বালিয়ে ঐ শিক্ষককে উলঙ্গ অবস্থায় দেখতে পায় ।

একাধিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নোয়াখালীঃ জেলার চাটখিলে নিজ প্রতিষ্ঠানের একাধিক ছাত্রকে বলৎকারের অভিযোগে সাইফুল ইসলাম (২৬) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের শঙ্করপুর গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে ও স্থানীয় আল ফারুক ইসলামী একাডেমি মাদরাসা চাটখিল শাখার শিক্ষক।






নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী মাদরাসা শিক্ষার্থীদের একজনের বাবা

যাত্রাবাড়ীতে মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে বলাৎকার, শিক্ষক গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ীতে মারকাজুত তাহফিজ মাদ্রাসায় ৮ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে সাঈদ আহমেদ (২৫) নামক এক শিক্ষককে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। ভুক্তভোগী শিশুর বোনের করা মামলায় নামে ওই শিক্ষককে শুক্রবার মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, যাত্রাবাড়ীর কুতুবখালীতে মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক সাঈদ আহমেদ গত ২২ জানুয়ারি মধ্যরাতে ওই শিশু শিক্ষার্থীকে জোরপূর্বক তার বিছানায় নিয়ে বলাৎকার করে। এতে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে পরদিন বিষয়টি টেলিফোনে তার পরিবারকে জানায়। অসুস্থতার কথা বলে তার অভিভাবকরা তাকে ছুটিতে নিয়ে আসতে চাইলেও মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নেসার আহমেদ নাছিরী নানা অজুহাতে তাকে ছুটি দেয়নি। পরবর্তীতে কৌশলে মাদ্রাসা থেকে বের হয়ে এসে ঘটনাটি তার অভিভাবককে জানালে ওই শিশু শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। পরবর্তীতে মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নেসার আহমেদ নাছিরী বিষয়টি মিটমাট করতে এবং থানা পুলিশের কাছে অভিযোগ না দেওয়ার জন্য নানাভাবে ওই পরিবারকে চাপ প্রয়োগ করে।

নোয়াখালীতে ৪ শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

গত কয়েক মাস ধরে ভয় দেখিয়ে নুরানি শাখার শিক্ষক সাইফুল ইসলাম চার শিক্ষার্থীকে মাদ্রাসার ভেতরে বলাৎকার করেন।
গ্রেপ্তার হওয়া মাদ্রাসাশিক্ষক সাইফুল ইসলাম। ছবি: সংগৃহীত

নোয়াখালীর চাটখিলে চার ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাতে তাকে খিলপাড়া ইউনিয়নের শংকরপুর গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে চাটখিল থানা পুলিশ। আজ তাকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম (২৬) উপজেলার শংকরপুর গ্রামের ইব্রাহীম খলিলের ছেলে। জিজ্ঞাসাবাদে তিনি শিক্ষার্থীদের ধর্ষণের বিষয়টি স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে চাইলে তাকে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়।

Sunday, January 21

মধ্যনগরে শিশুকে বলাৎকার, গ্রেপ্তার ১

মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের একটি গ্রামের আট বছর বয়সী এক শিশুকে বলাৎকার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ডোবার পানিতে মাছ শিকার করার প্রলোভন দেখিয়ে গত বৃহ¯পতিবার বেলা সাড়ে ১২টার দিকে গ্রামের পূর্বপাশে থাকা খৈমারির জঙ্গলে এই ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে উপজেলার আন্তরপুর গ্রামের হাফিজ মিয়ার ছেলে নবী হোসেন (১৮)-কে আসামি করে শুক্রবার দুপুরে দিকে মধ্যনগর থানায় মামলা করেছেন। মামলার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে ওইদিনই বেলা আড়াইটার দিকে মধ্যনগর উপজেলার সীমান্তবর্তী টাঙ্গুর হাওরের পাড় থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মধ্যনগর থানা পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের আন্তরপুর গ্রামের বাসিন্দা নবী হোসেন (১৮) গত বৃহ¯পতিবার বেলা ১২টার দিকে আট বছর বয়সী শিশুকে পাশের খৈমারি জঙ্গল সংলগ্ন ডোবার পানিতে মাছ শিকারের প্রলোভন দেখিয়ে খৈমারি জঙ্গলে নিয়ে যায়। বেলা সাড়ে ১২টার দিকে নবী হোসেন শিশুটিকে জোরপূর্বক বলাৎকার করে সেখানে ফেলে রেখে চলে আসে। শিশুটির পায়ুপথ দিয়ে রক্ত বের হওয়ায় শিশুটি ব্যথা অনুভব করায় কাঁদতে কাঁদতে নিজ বাড়িতে এসে ঘটনাটি শিশুটি তার বাবা মাকে জানায়। পরে পরিবারের লোকজন প্রথমে তাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে নেত্রকোনা জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, আট বছর বয়সী শিশুকে বলাৎকার করার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে। এছাড়া শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।

Friday, January 19

ঝোপে নিয়ে শিশুকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার ১

সুনামগঞ্জ: মধ্যনগরে এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নবী হোসেন (২৮) নামের এক বখাটেকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের আন্তরপুর গ্রামের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নবী হোসেন আন্তরপুর গ্রামের হাবি মিয়ার ছেলে।

গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটি বাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশে বন্ধুদের সাথে খেলা করছিল। খেলার এক ফাঁকে শিশুটি স্থানীয় একটি দোকানের সামনে গেলে নবী হোসেন তাকে ডেকে কাছে নেয়। পরে ভয় দেখিয়ে মুখ চেপে সবার অজান্তে পার্শ্ববর্তী একটি ঝোপে নিয়ে শিশুটিকে বলাৎকার করে নবী হোসেন।

এ সময় ওই শিশুর আত্মচিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে নবী হোসেন সেখান থেকে পালিয়ে যায়। পরে ওই শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের লোকজন পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে ওইদিন বিকেলে তাকে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
মধ্যনগর থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন বলেন, এ ব্যাপারে ভুক্তভোগীর মা বাদি হয়ে থানায় মামলা করেছেন। নবী হোসেনকে এ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

Friday, January 12

কচুয়ায় বলৎকারের অভিযোগে সংবাদ সম্মেলন

কচুয়ায় নাতীকে বলৎকার করার অভিযোগে কচুয়া প্রেসক্লাব সংবাদ সম্মেলন করেছে উপজেলার আড়িয়ামর্দ্দন গ্রামের আলতাফ শেখ। বৃহস্পতিবার সকাল ১১টায় কচুয়া প্রেসক্লাব হল রুমে এ সংবাদ সম্মেলনে উপজেলার আড়িয়ামর্দ্দন গ্রামের মৃত সফিজ উদ্দিন শেখের পুত্র আলতাফ শেখ নাতীকে সাথে নিয়ে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় তার প্রতিবেশী মৃত সফিজ উদ্দিন শেখর পুত্র আঃ হাকিম শেখ(৫৫) তার নাতী (১৬) তাকে ঘুরে আসার কথা বলে ঘেরে নিয়ে জোড়পূর্বক গলায় কাস্তে ধরে বলৎকার করে। ওই সময় স্থানীয় কজন কলেজ পড়ুয়া ছেলেরা ঘটনাটি দেখে আমার নাতীকে উদ্ধার করে। এঘটনার পরের দিন রাতে মিথ্যা ঘটনা সাজিয়ে ৯৯৯ এ ফোন দিয়ে অভিযোগ করে তাকে হয়রানী করে। এছাড়া আঃ হাকিম শেখ এর পূর্বে আরো এ ধরনের বলৎকার করে। তার পরিবার বিবাহ বহির্ভুত সম্পর্কসহ নানা অপকর্ম করে এলাকায় পরিবেশ নষ্ট করে ফেলছে। এদের কারণে এলাকার মানুষ আতংকিত থাকায় ভয়ে কেউ টুশব্দটি করতে সাহস পায়না। এঘটনার পর তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

Sunday, December 24

বলাৎকার করার পর টাওয়াল দিয়ে শ্বাসরোধ করে হত্যা

বিশ্বনাথে নিহত কিশোর সিয়াম হত্যার দ্রুত সময়ে রহস্য উদঘাটন করেছে বিশ্বনাথ থানা পুলিশ। শনিবার (২৩ ডিসেম্বর) বিশ্বনাথ থানার রামপাশা ইউনিয়নের এফসি ব্রিকস হতে পূর্বদিকে হয়দরপুর হাওরের মাঝখানে পাঁচলার খাল এর পূর্ব পাড়ে ঝোপের মধ্যে পাওয়া কিশোর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও মূল হত্যাকারীকে আটক করেছে বিশ্বনাথ থানা পুলিশ। 

রবিবার দুপুরে বিশ্বনাথ থানায় প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর সার্কেল এডিশনাল এসপি আশরাফুজ্জান। 

Friday, December 22

শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক কারাগারে

মানিকগঞ্জে শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে জাহাঙ্গীর আলম (২২) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার দুপুরে ভুক্তভোগী মাদ্রাসা শিক্ষার্থীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে ওই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


ভুক্তভোগীর পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই মাদ্রাসা শিক্ষার্থী মানিকগঞ্জ পৌর এলাকার আল হেরা ইন্টারন্যাশনাল মাদরাসায় আবাসিকে থেকে হেফজ বিভাগে লেখাপড়া করে। ওই শিক্ষার্থীকে মোবাইলে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে রুমের বাইরে ডেকে নেয় অভিযুক্ত শিক্ষক। পরে কার্টুন দেখানো অবস্থায় মাদরাসার চতুর্থ তলায় নিয়ে ওই শিশুকে জাহাঙ্গীর আলম জোরপূর্বক বলৎকার করে। শিশু কান্নাকাটি করলে জাহাঙ্গীর ঘটনার বিষয়টি কাউকে না বলতে ভয়ভীতি দেখায়। আজ সকালে ওই শিশুটি বাড়িতে গিয়ে ব্যথায় কান্না করতে থাকে। পরে শিশুর মা জিজ্ঞেস করলে ঘটনা বিস্তারিত বলে দেন।