Showing posts with label RAJSHAHI. Show all posts
Showing posts with label RAJSHAHI. Show all posts

Thursday, March 28

STATEMENT: JMBF Condemns BSF Killings of Bangladeshi Civilians: Calls for Urgent International Action


Paris, France: March 27, 2024 - Justice Makers Bangladesh in France (JMBF) expresses profound concern and vehement protest over the recent shooting deaths of three unarmed Bangladeshi citizens and the injuring of another by the Indian Border Security Force (BSF) within the past two weeks.

The JMBF, a human rights organization based in France, strongly condemns these egregious acts of violence perpetrated against innocent civilians along the India-Bangladesh border. These incidents represent a blatant violation of human rights, and as such, demand immediate attention and action from the international community.

Friday, February 23

রাজশাহীতে ‘চাঁদাবাজি’ ছেড়ে কর্মে ফিরছে তৃতীয় লিঙ্গের মানুষ

রাজশাহীর কাটাখালী এলাকায় পথে পথে ঘুরে বেড়াতেন তৃতীয় লিঙ্গের হেনা। মানুষের কাছে হাত পেতেই মিটতো তার পেটের খুদা। এজন্য অনেকের হাতে মারও খেতে হয়েছে তাকে। এক সময় তিনি বুঝতে পারেন, নিজে কিছু করতে হবে। তাই অনেক কষ্টে জমানো টাকা দিয়ে ২০০২ সালে শুরু করেন ডিমের ব্যবসা।

২০১৪ সালে পলি নামে তৃতীয় লিঙ্গের আরেক সদস্যও মানুষের কাছে হাত পাতা ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করেন। তাদের দেখাদেখি মামুন হক জুঁই ও সবুজ হক আঁখিও শুরু করেন ব্যবসা। তাদের এখন নিজেদের দোকান আছে। কোনো কোনো দোকানে আছে কর্মচারীও।

Saturday, December 23

রাজশাহীর ভারতীয় সীমান্তে মিলল দুই যুবকের মরদেহ

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে থাকা ভারতীয় সীমান্তের কাছ থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর হনুমন্তনগর এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর কানাপাড়া এলাকার শুকুদ্দীর ছেলে কাওসার আলী (১৮) ও আতিকুল ইসলামের ছেলে মোশাররফ হোসেন (১৯)।

Friday, November 10

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত

রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) গুলিতে সমিরুল হক (১৬) নামে বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার চরআষাড়িয়াদহ ইউনিয়নের দিয়াড় মানিকচক সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত সমিরুল হক চরআষাড়িয়াদহ ইউনিয়নের বারীনগর গ্রামের হাসিবুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় ঘাস কাটতে গিয়েছিল সমিরুল। বিএসএফের ছোড়া গুলিটি সমিরুলের ডান বগল দিয়ে ঢুকে বাম বগল ছেদ করে বেরিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

Wednesday, September 13

কর্মসংস্থানের সুযোগ চায় হিজড়া সম্প্রদায়ের মানুষ

রাজশাহীতে হিজড়া সম্প্রদায়ের সদস্যরা পর্যাপ্ত কর্মসংস্থান চান। তারা সমাজের চোখে প্রচলিত নেতিবাচক কাজ আর করতে চান না। সমাজের মূল স্রোতধারায় ফিরতে চান। স্বাভাবিক জীবন যাপন করতে চান।

সভায় বক্তব্য দেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা, সাধারণ সম্পাদক ও সদ্য রাজশাহী সিটি করপোরেশনের ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে নির্বাচিত নারী কাউন্সিলর, কোষাধ্যক্ষ মিস জুলি, উপদেষ্টা ও সাংবাদিক শরীফ সুমন, হিজড়া সংঘের প্রোগ্রাম অফিসার রায়হানুল হক, মানুষের জন্য ফাউন্ডেশন প্রকল্পের প্রোগ্রাম সমন্বয়কারী মৌসুমী খাতুন প্রমুখ। মতবিনিময় সভায় রাজশাহী শহরের ২০ সাংবাদিক ও ১৫ জন হিজড়া সম্প্রদায়ের সদস্য উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারী সাংবাদিকরাও তাদের মতামত দেন।

Tuesday, September 5

রাজশাহীতে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা, থানায় জিডি


রাজশাহীর বাগমারায় দ্যা ডেইলি অবজারভার এর বাগমারা উপজেলা প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন (৩৬) সন্ত্রসী হামলার শিকার হয়েছেন। রবিবার উপজেলার কোনাবাড়ীয়া গ্রামে এই সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।

Friday, August 18

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতির ওপর হামলা

আবু হাসাদ, পুঠিয়া (রাজশাহী): পুঠিয়ায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও কালের কন্ঠের প্রতিবেদক রফিকুল ইসলামের ওপর যুবলীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এ সময় তিনি আহত হন।শুক্রবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের বানেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার বিকেলে পুঠিয়া পিএন উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের শোক দিবসের আলোচনায় অংশ নিতে বেলপুকুর ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা যাচ্ছিল। পথে এক দল নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম। এ সময় তার ব্যক্তিগত প্রাইভেট কার ভাংচুর করা হয়।

Thursday, June 22

তৃতীয় লিঙ্গের সেই সাগরিকা কাউন্সিলর নির্বাচিত

৭১ভিশন ডেস্ক:- রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সাগরিকা অংশ নিয়েছিলেন। আর প্রথমবারেই জনগণের বিপুল সাড়া পেয়ে বাজিমাত করেছে সেই সুলতানা আহমেদ সাগরিকা। নির্বাচনে বিজয়ী হয়ে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস তার। জনগণের ভালোবাসার এই ঋণ জনকল্যাণে নিজেকে নিবেদিত করে শোধ করতে চান সাগরিকা।

বুধবার বিকেল ৪ টা থেকে ৯ টা পর্যন্ত রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভোটের ফলাফল সংগ্রহ ও পরিবেশন করা হয়। রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন এ ফল ঘোষণা করে জানান, সাগরিকা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

রাজশাহীতে তৃতীয় লিঙ্গের প্রথম কাউন্সিলর সাগরিকা

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের প্রতিনিধি হিসেবে সুলতানা আহমেদ সাগরিকা নামে একজন সংরক্ষিত কাউন্সিলর পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সুলতানা আহমেদ সাগরিকা রাসিকের ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে আনারস প্রতীকে সংরক্ষিত কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

এর আগে বুধবার (২১ জুন) সকাল ৮টায় রাসিকের ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়।

Monday, May 8

বিএসএফের গুলিতে বাংলাদেশি শিশু আহত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে ওবাইদুল্লাহ (১২) নামে এক বাংলাদেশি শিশু আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ওবাইদুল্লাহ চর আষাড়িয়াদহ গ্রামের গোলাম রসুলের ছেলে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ছয় নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Tuesday, February 28

রাজশাহীতে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকার মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার আবাসিক শিক্ষককে গ্রেপ্তার করেছে নগরীর চন্দ্রিমা থানা পুলিশ। সোমবার দিবাগ রাতে অভিযান চালিয়ে ওই শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। গ্রেপ্তারকৃত মোস্তাকিন (২১)। তিনি রাজশাহী জেলার চারঘাট থানার বনকেশর এলাকার আলমের ছেলে।

Thursday, February 23

রাজশাহীতে ‘চাঁদাবাজি’ ছেড়ে কর্মে ফিরছে তৃতীয় লিঙ্গের মানুষ

রাজশাহীর কাটাখালী এলাকায় পথে পথে ঘুরে বেড়াতেন তৃতীয় লিঙ্গের হেনা। মানুষের কাছে হাত পেতেই মিটতো তার পেটের খুদা। এজন্য অনেকের হাতে মারও খেতে হয়েছে তাকে। এক সময় তিনি বুঝতে পারেন, নিজে কিছু করতে হবে। তাই অনেক কষ্টে জমানো টাকা দিয়ে ২০০২ সালে শুরু করেন ডিমের ব্যবসা।

২০১৪ সালে পলি নামে তৃতীয় লিঙ্গের আরেক সদস্যও মানুষের কাছে হাত পাতা ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করেন। তাদের দেখাদেখি মামুন হক জুঁই ও সবুজ হক আঁখিও শুরু করেন ব্যবসা। তাদের এখন নিজেদের দোকান আছে। কোনো কোনো দোকানে আছে কর্মচারীও।

রাজশাহীতে ‘চাঁদাবাজি’ ছেড়ে কর্মে ফিরছে তৃতীয় লিঙ্গের মানুষ

রাজশাহীর কাটাখালী এলাকায় পথে পথে ঘুরে বেড়াতেন তৃতীয় লিঙ্গের হেনা। মানুষের কাছে হাত পেতেই মিটতো তার পেটের খুদা। এজন্য অনেকের হাতে মারও খেতে হয়েছে তাকে। এক সময় তিনি বুঝতে পারেন, নিজে কিছু করতে হবে। তাই অনেক কষ্টে জমানো টাকা দিয়ে ২০০২ সালে শুরু করেন ডিমের ব্যবসা।

২০১৪ সালে পলি নামে তৃতীয় লিঙ্গের আরেক সদস্যও মানুষের কাছে হাত পাতা ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করেন। তাদের দেখাদেখি মামুন হক জুঁই ও সবুজ হক আঁখিও শুরু করেন ব্যবসা। তাদের এখন নিজেদের দোকান আছে। কোনো কোনো দোকানে আছে কর্মচারীও।

Tuesday, February 14

রাজশাহীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকার করায় শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম চারখুটার মোড়ে আইনুল উলূম মাদরাসার এক ছাত্রকে বলাৎকার করার অভিযোগে জোবায়ের আহমেদ (৩২) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে আরএমপি কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। গত সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যে এ তথ্য নিশ্চিৎ করেন আরএমপি পুলিশ।

Monday, January 23

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য কাউন্টার খুললো রামেক হাসপাতাল

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বর্হিবিভাগে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য আলাদা টিকিট কাউন্টার খোলা হয়েছে। এর ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা এ জনগোষ্ঠীর মানুষ চিকিৎসাসেবা নিতে এসে ভোগান্তিতে পড়বে না।

রোববার (২২ জানুয়ারি) দুপুরে রামেক হাসপাতালের বর্হিবিভাগে এ টিকিট কাউন্টারের উদ্বোধন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেণী ও হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

Sunday, January 22

বাড়ি নির্মাণকাজের জন্য চাঁদা না দেওয়ায় আইনজীবীকে জখম

রাজশাহীতে ‘চাঁদাবাজদের’ হামলায় আহত আইনজীবী জাহিদুল ইসলাম জাহিদ। ছবি: আজকের পত্রিকারাজশাহীতে বাড়ি নির্মাণকাজের জন্য দাবি করা চাঁদা না দেওয়ার কারণে জাহিদুল ইসলাম জাহিদ নামের এক আইনজীবীকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল শনিবার রাতে মহানগরীর ডিঙ্গাডোবা ঘোষমহাল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ফরহাদ নামের একজনকে ধাওয়া দিয়ে আটক করেন প্রতিবেশীরা এবং পরে তাঁকে পুলিশে দেওয়া হয়। আহত আইনজীবী জাহিদুল ইসলাম জাহিদ এখন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।










এ নিয়ে জানতে চাইলে আইনজীবী জাহিদুল ইসলাম বলেন, ‘ডিঙ্গাডোবা ঘোষমহাল এলাকায় তাদের বাসার দ্বিতীয় তলার নির্মাণকাজ চলছে। বাড়ি নির্মাণের কাজ শুরু হলেই এলাকার রিকু, রকি, আনোয়ার ও নাজমুল এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় তাঁরা কাজে বাধা দিচ্ছিল। পরে তাঁরা শ্রমিকদের হুমকি দিতে শুরু করে। যেন তাঁরা এই কাজে না আসেন। চাঁদা না দেওয়ায় শেষপর্যন্ত তাঁরা রড-সিমেন্টে নিয়ে গিয়ে বিক্রি করে চাঁদার টাকা তোলা হবে বলে হুমকি দেয়।








আইনজীবী জাহিদুল ইসলাম আরও বলেন, এরপর গত ১৮ জানুয়ারি রাতে এই চাঁদাবাজেরা বাড়ির সীমানা প্রাচীর টপকে ছাদে ওঠে। এরপর সেখানে থাকা প্রায় এক টন রড নিয়ে যায়। এ ঘটনায় গত ১৯ জানুয়ারি রাজপাড়া থানায় একটি মামলা করি। এতে ক্ষুব্ধ হয়ে গতকাল শনিবার রাত ৮টার দিকে আবারও তাঁরা ছাদে উঠে রড নিয়ে যেতে শুরু করে। এ সময় প্রতিবেশীদের ধাওয়ায় ফরহাদ নামের একজন ধরা পড়ে। এ ঘটনার আধা ঘণ্টা পরে আনোয়ারের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন আমার বাড়ির সামনে আসেন। আমাকে বেধড়ক পেটানো হয়। অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। এ সময় ৯৯৯-এ কল দিলে ঘটনাস্থল থেকে পুলিশ এসে আমাকে উদ্ধার করে।’




স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডিঙ্গাডোবা ঘোষমহাল, পার্শ্ববর্তী দাশ পুকুর, বহরমপুর এবং ব্যাংক কলোনি এলাকায় কেউ বাড়ি নির্মাণ করতে গেলেই একটি চাঁদাবাজ চক্রকে টাকা দিতে হয়।




চাঁদা না দিলে নির্যাতন করা হয়। তাদের ভয়ে কেউ মুখ খোলার সাহস পান না। এই চাঁদাবাজ গ্রুপটির বিরুদ্ধে মাদক ব্যবসা এবং সেবনেরও অভিযোগ রয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় হাফ ডজন করে মামলা রয়েছে। সম্প্রতি মহানগরীর পোস্টাল একাডেমি এলাকায় চার পান ব্যবসায়ীর ৩২ লাখ টাকা ছিনতাই হয়।




এ ব্যাপারে জানতে চাইলে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, ‘আইনজীবী জাহিদ রড নিয়ে যাওয়ার পর একটি মামলা করেছেন। এর মধ্যে একজন গ্রেপ্তার হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। শিগগিরই তাঁদের গ্রেপ্তার করা হবে।’


https://www.ajkerpatrika.com/254919/%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A3%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A6%E0%A6%BE-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%86%E0%A6%87%E0%A6%A8%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A7%80%E0%A6%95%E0%A7%87
============================================================ Advocate Shahanur Islam | An Young, Ascendant, Dedicated Human Rights Defender, Lawyer and Blogger in Bangladesh, Fighting for Ensuring Human Rights, Rule of Law, Good Governance, Peace and Social Justice For the Victim of Torture, Extra Judicial Killing, Force Disappearance, Trafficking in Persons including Ethnic, Religious, Sexual and Social Minority People.