Showing posts with label ARTICLE. Show all posts
Showing posts with label ARTICLE. Show all posts

Saturday, April 27

Can we evade accountability for the death of transgender model Radia Teherin Utsha?

On Monday, April 22, 2024, Radia Teherin Utsha, a 19-year-old transgender model, tragically ended her life by jumping from the sixth-floor roof of Byatikram Mahila Hostel in Mirpur, Dhaka. Radia, a student in the honors first year at Mirpur Bangla College, took this drastic step.

The recent suicides of transgender individuals in Bangladesh, including Radia Tehrin Uthso who tragically took her own life, serve as stark reminders of the urgent need for societal change. These heartbreaking losses highlight the profound challenges faced by transgender people in our country, challenges that demand immediate attention and decisive action from all sectors of society.

The young woman was seriously injured after leaping from the female hostel located at Mahua Manzil, Mirpur-10. Despite efforts to save her, Radia succumbed to her injuries at the emergency department of Shaheed Suhrawardy Hospital. It has been revealed that Radia had been concealing her transgender identity during her six-month stay at the hostel.

Sunday, February 18

ট্রান্সজেন্ডারবাদের আদ্যোপান্ত : প্রেক্ষিত বাংলাদেশ

গত দশকে পশ্চিমা বিশ্বে যে মতবাদটি একপ্রকার গেড়ে বসেছে তার নাম ট্রান্সজেন্ডারবাদ (transgenderism)। এর মূল কথা হলো, মানুষের মানসিক লিঙ্গ দৈহিক লিঙ্গ থেকে পৃথক হতে পারে এবং মানুষের লিঙ্গকে তার মানসিক লিঙ্গ অনুযায়ীই নির্ধারণ করতে হবে। অতএব, দৈহিকভাবে একজন পুরুষ যদি নিজেকে নারী দাবি করে কিংবা দৈহিকভাবে একজন নারী যদি নিজেকে পুরুষ দাবি করে তাহলে এ ধরনের দাবির সামাজিক ও আইনি স্বীকৃতি দিতে হবে। একই উদ্দেশ্যে অপারেশন অথবা হরমোন ট্রিটমেন্ট করে একটি পুরুষদেহকে নারীদেহে কিংবা নারীদেহকে পুরুষদেহে রূপান্তর, কিংবা মানসিকভাবে বিপরীত লিঙ্গের দাবি করা পুরুষকে নারীদের মতো এবং নারীকে পুরুষদের মতো পোশাক পরার অধিকারও দিতে হবে। পাশ্চাত্যে ইতোমধ্যেই এ মতবাদের স্বীকৃতি দেয়া হয়েছে। শুধু তাই নয়, স্কুলগুলোতে শিশুদের নারী-পুরুষের বাইরেও একাধিক লিঙ্গ আছে বলে শেখানো হচ্ছে এবং অনেক ক্ষেত্রে বাবা-মায়ের অনুমতি ছাড়াই শিশুদের লিঙ্গ পরিবর্তনে উৎসাহিত করা হচ্ছে, যাতে বাবা-মা বাধা দিতে পারছেন না। সাম্প্রতিককালে কিছু এনজিও ও মিডিয়ার মাধ্যমে হিজড়া জনগোষ্ঠীর অধিকার রক্ষার কথার আড়ালে ট্রান্সজেন্ডার মতবাদ বাংলাদেশে আমদানির চেষ্টা করা হচ্ছে। সবচেয়ে বড় হইচই সৃষ্টি করেছে সপ্তম শ্রেণীর সামাজিক বিজ্ঞান বইতে ‘শরীফ থেকে শরীফা’-গল্পটি যেখানে হিজড়া জনগোষ্ঠী অথচ হিজড়া জনগোষ্ঠী ও ট্রান্সজেন্ডার পুরোপুরি ভিন্ন বিষয়। প্রথমটি জন্মগত দৈহিক বৈকল্য এবং পরেরটি মানসিক বৈকল্য।

Sunday, February 4

ট্রান্সজেন্ডার ও হিজড়াদের নিয়ে কী বলে ইসলাম?

বর্তমানে বিভিন্ন মাধ্যমে ‘ট্রান্সজেন্ডার’ নিয়ে বেশ আলোচনা হচ্ছে। ট্রান্সজেন্ডার ইস্যু সময়ের অন্যতম চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকে মনে করছে ট্রান্সজেন্ডার আর তৃতীয় লিঙ্গ একই। এ বিষয়ে কথা হয় ইসলামিক স্কলার, লেখক, গবেষকদের সাথে। সম্প্রতি সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ব‌ই থেকে শরীফ ও শরীফার গল্প নিয়ে তৈরী হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা।

Sunday, January 28

ইসলামের দৃষ্টিতে ট্রান্সজেন্ডার

বর্তমানে ট্রান্সজেন্ডার নিয়ে সারা দেশে তুমুল আলোচনার ঝড় বয়ে যাচ্ছে। সপ্তম শ্রেণীর একটি বইতে ‘শরীফ ও শরীফা’ নামে একটি গল্পের সূত্র ধরেই এই ঝড়। বিশ্লেষকরা বলছেন, ট্রান্সজেন্ডার এবং তৃতীয় লিঙ্গ সম্পূর্ণ ভিন্ন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্রান্সজেন্ডার মহান আল্লাহর বিরুদ্ধে চরম সীমালঙ্ঘন। এটি মহান আল্লাহর সৃষ্টিতে ইচ্ছাকৃত পরিবর্তন আনা। ট্রান্সজেন্ডার এমন একজন পুরুষ বা নারীকে বোঝায় যাকে মহান আল্লাহ তায়ালা একজন সম্পূর্ণ পুরুষ বা নারী হিসেবে সৃষ্টি করেছেন। কিন্তু এই ট্রান্সজেন্ডাররা মহান আল্লাহর সৃষ্টিতে অসন্তুষ্ট। ফলে, তারা মহান আল্লাহর সিদ্ধান্ত ও তাদের জন্মগত লিঙ্গ পরিবর্তন করে পুরুষ থেকে নারী বা নারী থেকে পুরুষ হতে চায়। যাতে তারা সহজভাবে সমকামিতা করতে পারে ও বৈধতা পায়।

Saturday, January 27

জেন্ডার ডিসফোরিয়া ও হিজড়া জনগোষ্ঠীর সংকট

সম্প্রতি পাঠ্যবইয়ে জেন্ডার বৈচিত্র্য বিষয়ক পাঠের একাংশ বাতিলের দাবি জানিয়ে রোষানলে পড়েছেন জনৈক ব্যক্তি। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দর্শন বিষয়ে একটি ক্লাস নিয়েছিলেন। পাঠ্যবইয়ের পাতা ছিঁড়ে প্রতিবাদ করার পর ব্র্যাক থেকে তার ক্লাস নেয়া বাতিল করা হয়। এতে আবার ব্র্যাক ও এর অঙ্গসংগঠনগুলোকে বয়কটের আহ্বান জানিয়েছেন কেউ কেউ। অনেকের অভিযোগ, পাঠ্যবইয়ের উক্ত অংশে হিজড়া সম্প্রদায় শুধু নয়, সমকামী ব্যক্তিদেরও নির্শেশ করা হয়েছে। এ নিয়ে দেশের মানুষদের মধ্যে যত মত, তার চেয়ে বেশি বিভ্রান্তি লক্ষ করা যাচ্ছে। সব ব্যাপারেই চলছে বাড়াবাড়ি, অস্থিরতা ও উগ্রতা।

Thursday, January 25

ট্রান্সজেন্ডার আর হিজরা বিতর্ক

সামাজিক মিডিয়া এবং বাস্তব জগত গা ঝাড়া দিয়ে ওঠার একটা দারুণ বিষয় পেয়েছে! বই এবং একুশে বইমেলা নিয়ে ব্যস্ত থাকায় যথারীতি বিষয়টি আমি জেনেছিও অনেক পরে। তার উপরে পুরাণ নিয়ে লেখালেখি করি বলি এমনিতেই বিপদে আছি। এই স্পর্শকাতর বিষয়ে তাই লেখাটা আমার জন্য ব্যক্তিগতভাবে আরো ভয়াবহ। পক্ষান্তরে নিজে একজন চিকিৎসক। তাই কিছু না বলেও থাকতে পারছি না। 

Wednesday, January 24

সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ট্রান্সজেন্ডার পাঠ কতটা জরুরি?

জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ, কর্তৃক প্রণীত নতুন কারিকুলামে সপ্তম শ্রেণির জন্য পরীক্ষামূলকভাবে অনুমোদিত ‘ইতিহাস ও সামাজিক বিজ্ঞান’ বইয়ে ‘শরীফার গল্প’ নামে একটি গল্প দেওয়া হয়েছে। এই গল্পের মূল চরিত্র শরীফা জন্মগতভাবে পুরুষ হলেও নিজেকে নারী বলে দাবি করে এবং তার পূর্বের নাম পরিবর্তন করে ‘শরীফা’ নামে পরিচিত হতে থাকে। পরবর্তী সময়ে শরীফা হিজড়া সম্প্রদায়ের একজন হিসেবে জীবনযাপন করতে থাকে।

Saturday, January 20

লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার নারী কি শরণার্থী মর্যাদা পেতে পারে?

অ্যাডভোকেট শাহানূর ইসলাম
জেনেভা কনভেনশান অনুযায়ী কোন ব্যক্তি যদি তার জাতি,ধর্ম, নাগরিকতা, বিশেষ সম্প্রদায়, অথবা রাজনৈতিক বিশ্বাসের কারণে নিপীড়নের এমন আশঙ্কা করেন যা সুনির্দিষ্ট সাক্ষ্য –প্রমানের ভিত্তিতে প্রতিষ্ঠিত ; সেই নিপীড়নের আশংকার কারণে যদি সে যে দেশের নাগরিক তার বাইরে অবস্থান করে, এবং নিজ দেশে নিরপত্তা না পাওয়ায় আশংকা করে, অথবা উক্ত নিপীড়নের আশঙ্কার দরুন নিজ দেশের নিরপত্তা ব্যবস্থার উপর আস্থাহীন হয় এবং পূর্বে যে দেশে স্থায়ীভাবে বসবাস করছিল সেই দেশে ফিরতে পারছে না, অথবা উক্ত নিপীড়নের আশংকার দরুন সেই দেশে ফিরে যেতে অনিচ্ছুক হয় তবে উক্ত ব্যক্তিকে শরনার্থীর মর্যাদা প্রদান করা হয়|

এখন প্রশ্ন হল লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার নারীরা কি জেনেভা কনভেনশান অনুযায়ী শরণার্থী মর্যাদা পেতে পারে?

Wednesday, January 17

বিশেষজ্ঞদের মতে, রূপান্তরিত লিঙ্গের মানুষদের বিপক্ষে প্রচারণা অধিকারবিরুদ্ধ

রূপান্তরিত লিঙ্গের মানুষদের বিরুদ্ধে প্রচারণার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের কট্টরপন্থী কিছু আলেম। তাঁরা হিজড়াদের অধিকার সমর্থন করলেও অস্ত্রোপচারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন “আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপের শামিল” বলে মনে করেন।

রূপান্তরিত লিঙ্গের মানুষদের বিরুদ্ধে প্রচারণার জন্য সম্প্রতি ‘জাতীয় ফতোয়া বোর্ড’ নামে একটি সংগঠন করা হয়েছে। ঢাকার যাত্রাবাড়ী এলাকার আল-হাইআতুল উলয়া লিল-জামি'আতিল কওমিয়া বাংলাদেশের কার্যালয়ে গত বৃহস্পতিবারের পর সংগঠনটির একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে বেনারকে নিশ্চিত করেছেন মুফতি মীজানুর রহমান সায়ীদ।

Monday, January 15

বাংলাদেশে এলজিবিটি এজেন্ডার নেপথ্যে কারা?

ট্র্যান্সজেন্ডার নিয়ে কাজ করার আরও একটি সুবিধা ছিল। উপমহাদেশে দীর্ঘদিন ধরে হিজড়া নামক সম্প্রদায়ের উপস্থিতি আছে। সমাজে তাদের একধরনের পরিচিতি ও স্বীকৃতি আছে, আছে তাদের প্রতি সহানুভূতিও। ফলে হিজড়া আর ট্র্যান্সজেন্ডার শব্দদুটোকে এক সাথে ব্যবহার করে ট্র্যান্সজেন্ডারবাদ নিয়ে কাজ করা তুলনামূলকভাবে সহজ।

বাংলাদেশে এলজিবিটি এজেন্ডার নেপথ্যে কারা?

ট্র্যান্সজেন্ডার নিয়ে কাজ করার আরও একটি সুবিধা ছিল। উপমহাদেশে দীর্ঘদিন ধরে হিজড়া নামক সম্প্রদায়ের উপস্থিতি আছে। সমাজে তাদের একধরনের পরিচিতি ও স্বীকৃতি আছে, আছে তাদের প্রতি সহানুভূতিও। ফলে হিজড়া আর ট্র্যান্সজেন্ডার শব্দদুটোকে এক সাথে ব্যবহার করে ট্র্যান্সজেন্ডারবাদ নিয়ে কাজ করা তুলনামূলকভাবে সহজ।

Saturday, January 6

ইসলামের দৃষ্টিতে লিঙ্গ পরিবর্তন কি বৈধ

ট্রান্সজেন্ডার মানে লিঙ্গ পরিবর্তন। বর্তমান সময়ে আলোচিত একটি শব্দ ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী। অস্ত্রোপচারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তনকারীদের ট্রান্সজেন্ডার বলা হয়। যাদের বেশির ভাগ তৃতীয় লিঙ্গের মনে করলেও মূলত তারা তৃতীয় লিঙ্গের নয়। বরং তারা বিশেষ অস্ত্রোপচার ও হরমোন প্রতিস্থাপনের মাধ্যমে রূপান্তরিত লিঙ্গের ব্যক্তি, যারা মানসিক দিক থেকে তাদের সৃষ্টিগত লিঙ্গের চেয়ে বিপরীত লিঙ্গের প্রতি বেশি আসক্ত ছিল। ফলে একসময় তারা অস্ত্রোপচার ও হরমোন প্রতিস্থাপনের মাধ্যমে নিজেদের দেহাবয়ব পরিবর্তন করে বিপরীত লিঙ্গের বেশ ধারণ করেছে।

Friday, January 5

ট্রান্সজেন্ডার প্রসঙ্গে ইসলামের দৃষ্টিভঙ্গি

প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, ট্রান্সজেন্ডার মহান আল্লাহর বিরুদ্ধে চরম সীমালঙ্ঘন। এটি আল্লাহর সৃষ্টিতে ইচ্ছাকৃত পরিবর্তন আনা, সমলিঙ্গের মধ্যে যৌনতাসহ নানা বিকৃত যৌনতার স্বাভাবিকীকরণ এবং মহান আল্লাহর নির্ধারিত পরিবার ও সামাজিক ব্যবস্থার বিরুদ্ধে চূড়ান্ত বিদ্রোহ। এখানে ট্রান্সজেন্ডারবাদ প্রসঙ্গে ইসলামের অবস্থান নিয়ে কিঞ্চিৎ আলোচনা তুলে ধরা হলো:

Wednesday, January 3

হিজড়া, সমকামিতা ও ট্রান্সজেন্ডারের উদ্বেগজনক পরিস্থিতি বাংলাদেশে

বিষয়টি খুবই সংবেদনশীল হওয়া সত্ত্বেও দেশ ও আগামী প্রজন্মের স্বার্থে লিখা ও বলার প্রয়জোনীয়তা এবং বিবেকের তাড়না থেকেই আজকের এই লিখা। এই বিষয়টির উপর উপর টানা গবেষণা ও পড়াশুনা করে আপনাদের সামনে সারসংক্ষেপ আকারে বাংলাদেশে হিজড়া, সমকামিতা ও ট্রান্সজেন্ডারের ভয়ানক পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি, এই লিখাটি আগামী প্রজন্মের কল্যাণে ভূমিকা রাখবে।

Tuesday, December 26

হিজড়ারা কি আসলেই ট্রান্সজেন্ডার?

 এসব বিষয়ে আলোচনা করার আগে দরকার টার্মিনোলজি সমন্ধে পরিষ্কার ধারণা। হিজড়া আর ট্রান্সজেন্ডার কোনোভাবেই এক নয়। এই দুই শ্রেণির মধ্যে রয়েছে আকাশ-পাতাল পার্থক্য। মেডিকেলের পরিভাষায় হিজড়াদের লিঙ্গকে বলে ইন্টারসেক্স। এই লিঙ্গের মানুষেরা হারমাফ্রোডাইট নামেও পরিচিত। এদের শরীরে গঠনগতভাবে পুরুষ এবং মহিলা জননাঙ্গ এবং হরমোনের মিশেল থাকে, তাই এককভাবে তাদের পুরুষ বা মহিলা লিঙ্গে বিভক্ত করা যায় না। অন্যদিকে, ট্রান্সজেন্ডাররা হলো সিসজেন্ডারের বিপরীত। সিসজেন্ডার টার্মটা ব্যবহার করা হয় তখন যখন একজন পুরুষ হিসেবে জন্মগ্রহণ করে পরবর্তিতে নিজেকে পুরুষ হিসেবে ভাবে বা পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। একই টার্মটি সিসজেন্ডার নারীদের ক্ষেত্রেও প্রযোজ্য। ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণই উল্টো। একজন মানুষ যখন পুরুষ জননাঙ্গ নিয়ে জন্মগ্রহণ করে পরবর্তিতে নিজেকে নারী হিসেবে পরিচয় দিতে এবং ভাবতে স্বাচ্ছন্দ্যবোধ করে তখন তাদের আমরা ট্রান্সজেন্ডার নারী বলি। একইভাবে একজন নারী জননাঙ্গ নিয়ে জন্মগ্রহণ করে পরবর্তিতে নিজেকে পুরুষ হিসেবে দাবি করলে তাকে ট্রান্সজেন্ডার পুরুষ বলা হয়।

Tuesday, December 19

বাংলাদেশের প্রেক্ষাপটে ট্রান্সজেন্ডার জটিলতা ও শব্দের ধাঁধা

হালের সামসময়িক এক বিষয় হচ্ছে ট্রান্সজেন্ডার ইস্যু। শিক্ষিত-বুদ্ধিজীবী মহলে বেশ জোরে-শোরে শোনা যাচ্ছে এই টার্মটি। সাধারণ মানুষ যতটুকু কনসেপ্টচুয়াল মিনিং বুঝতে সক্ষম হচ্ছে, তার থেকে ঢের ম্যানিপুলেটেড অর্থ ধারণ করছে। এর পেছনে অবশ্য হালের মিডিয়াগুলোর দিকে আঙুল তুললেও ভুল হবে না। কেননা ট্রান্সজেন্ডার টার্মটি গণমাধ্যমে এমনভাবে প্রচারিত হয়েছে যা অধিকাংশ মানুষের জন্য শব্দটির প্রকৃত অর্থ বুঝতে পারা দুরূহ করে তুলেছে। ফলস্বরূপ দেশের অধিকাংশ মানুষ এমনকি শিক্ষিত শ্রেণির মাঝে রয়ে গেছে ধোঁয়াশা ও ভুল ধারণা।

Sunday, December 17

ট্রান্সজেন্ডার ও সমাজের দৃষ্টিভঙ্গি

নভেম্বর ২৪, ২০২৩ তারিখে নর্থ-সাউথ ইউনিভার্সিটির ‘উইমেন্স কেরিয়ার কার্নিভাল’-এ একদিনের সেশন স্পিকার হিসেবে থাকার কথা ছিল হোচিমিন ইসলামের। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের ভেতর ও বাইরের সব শিক্ষার্থীর জন্য উন্মুক্ত ছিল। কিন্তু নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রের আন্দোলনের মুখে সেই সেশন বাতিল করা হয়। নর্থ-সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের একটি অংশ হোচিমিনের বিপক্ষে শুধু ব্যানার-ফেস্টুন নিয়ে ক্যাম্পাসে অবস্থান নেয়নি, তারা একই সঙ্গে অনলাইনে এবং অফলাইনেও প্রতিবাদ জানাতে থাকে।

ইসলামিক প্র?্যাকটিশনার ফর এনএসইউ নামের একটা ফেসবুক পেজে ভিসিকে পাঠানো ই-মেইলে হোচিমিনের সেশন স্পিকার হিসেবে আমন্ত্রণ জানানোকে ক্রিমিনাল একটিভিটি বলে অভিহিত করে সমকামীতাকে উৎসাহ দেয়ার কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিযুক্ত করেছে। হোচিমিন বিশ্ববিদ্যালয় আঙ্গিনায় এলে পরিস্থিতি খারাপ করা ছাড়াও রায়ট বাঁধিয়ে দেয়ার হুমকি দেয়। ইভেন্ট আয়োজকরা হোচিমিনকে গেস্ট স্পিকার করে আনার ব্যাপারে দৃঢ় মনোভাব পোষণ করলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঝামেলা এড়াতে হোচিমিনের অংশগ্রহণ রহিত করে দেয়। আয়োজকরাও হোচিমিনের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন; কিন্তু হোচিমিন সৃষ্ট ভয়-ভীতি ও হুঙ্কারের মধ্যেও কার্নিভালে অংশগ্রহণে সম্মত ছিলেন।

Monday, November 20

বাংলাদেশের ট্রান্সজেন্ডার সম্প্রদায়

বাংলাদেশের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে ট্রান্সজেন্ডার সম্প্রদায় একটি অনন্য স্থান দখল করে আছে। এটি এমন এক সম্প্রদায় সমাজে যাদের অবস্থান প্রায়শই প্রান্তিক পর্যায়ে এবং যারা সমাজের অন্যান্য মানুষের দ্বারা ভুল বোঝাবুঝি এবং প্রতিষ্ঠিত সামাজিক নিয়ম এবং প্রত্যাশার মুখে নানারকম চ্যালেঞ্জের সম্মুখীন হন। বাংলাদেশের ট্রান্সজেন্ডার জনসংখ্যা আত্মপরিচয়, গ্রহণযোগ্যতা এবং অন্তর্ভুক্তির জন্য চলমান সংগ্রামের একটি আখ্যান উন্মোচন করে।

অনেক সমাজের মতো বাংলাদেশেও ঐতিহ্যগতভাবে বাইনারি লিঙ্গ নিয়ম-পুরুষ এবং মহিলা মেনে চলে। লৈঙ্গিক এই পরিচয়ের বাইরে যাদের অবস্থান স্থানীয়ভাবে তারা “হিজড়া” নামে পরিচিত। হিজড়ারা বিভিন্ন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে যারা প্রচলিত পুরুষ-মহিলা বিভাজনের বাইরে শনাক্ত হয়। তাদের পরিচয়ের মধ্যে ট্রান্সজেন্ডার নারী, নপুংসক, আন্তঃলিঙ্গ ব্যক্তি, উভলিঙ্গ, তৃতীয় লিঙ্গ এবং যারা ঐতিহ্যগত লিঙ্গ নিয়ম মেনে চলে না তারা অন্তর্ভুক্ত থাকতে পারে।

Tuesday, May 30

শাস্তি ব্যবস্থায় তৃতীয় লিঙ্গ; জেলখানায় যে সেলে থাকেন তারা

এজলাসে ওঠার আগে ফোনটা অবিরাম বাজছে। সাধারণত এই সময়টাতে কারো ফোন রিসিভ করি না। নিজেকে শান্ত রাখার চেষ্টা করি। দেখলাম কলার আমার সাবেক কর্মস্থলের প্রবেশন অফিসার। বেঞ্চ সহকারীকে ফোনটা দিয়ে বললাম, কলার যেন বিকেলে ফোন করে। বেঞ্চ সহকারী কথা বলে জানালেন, প্রবেশন অফিসারের সাথে একজন আসামী আছেন যিনি আমার সাথে কথা বলতে চান। বিকেলে ফোন দেবেন বলেছেন।

সম্প্রতি উত্তর-পশ্চিমের একটি জেলা থেকে আমার রাজশাহীতে বদলি হয়েছে। এখানে আসার প্রায় দুই মাস হলো। বদলির দু'মাস পর কী কথা থাকতে পারে একজন অপরাধীর সাথে! বিষয়টি আমলে না নিয়ে দ্রুত এজলাসে উঠলাম। বিচারকাজ শেষে আমিই কল ব্যাক করলাম।

Monday, May 8

অধিকার বঞ্চিত হিজড়া সম্প্রদায়..

বর্তমান সমাজের পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত একটি সম্প্রদায় হলো হিজড়া জনগোষ্ঠী। সভ‍্যসমাজ থেকে ছিটকে পড়া এই শ্রেণীটি প্রতিনিয়ত বিকৃত মানসিকতা নিয়ে বেড়ে উঠছে। হিজড়াদের সামাজিক মর্যাদা অত্যন্ত শোচনীয়।

উপমহাদেশে বহু বছর ধরে হিজড়াদের কোন স্বীকৃতি ছিল না। হিজড়ারাও মানুষ, সব ধরনের ইন্দ্রিয় অনুভূতি সাধারণ মানুষের মতো তাদেরও রয়েছে। পৃথিবীতে চার ধরনের হিজড়ার উপস্থিতি পাওয়া যায়। প্রথমত যারা দেখতে পুরুষের মত কিন্তু মানসিকভাবে নারী স্বভাবের তাদের অকুয়া বলা হয়, দ্বিতীয়ত, যারা দেখতে নারীর মতো কিন্তু পুরুষ স্বভাবের তাদেরকে বলা হয় জেনানা,তৃতীয়ত,তারা হচ্ছে উভয় লিঙ্গ বা লিঙ্গহীন আরবিতে যাকে খানসা মুশকিল বলে আর চতুর্থত যাদের যৌনক্ষমতা নষ্ট করে হিজড়া বানানো হয় তাদেরকে বলা হয় খোজা। হিজরারাও স্বাভাবিক মস্তিষ্কের মানুষ।