Showing posts with label BARISHAL. Show all posts
Showing posts with label BARISHAL. Show all posts

Saturday, June 8

URGENT APPEAL: Request for Prompt Action on Alleged Police Torture in Barisal

Mr. Asaduzzaman Khan, M.P.
Honorable Minister
Ministry of Home Affairs
Government of the People's Republic of Bangladesh
Bangladesh Secretariat, Dhaka-1000
Email: minister@mha.gov.bd

Greetings from the human rights organization Justicemakers Bangladesh in France (JMBF)!

Justicemakers Bangladesh in France (JMBF), established on the principles of the United Nations Declaration of Human Rights (Bill of Rights), has been continuously dedicated to the protection and promotion of human rights since its inception. It is the constitutional sacred duty of the state to uphold the fundamental rights, including human rights, of every citizen of Bangladesh.

Friday, March 1

বরিশালে পালিয়ে সংসার বাধলেন দুই বান্ধবী

.
স্বামীকে তালাক দিয়ে সমকামী বান্ধবীকে ভালোবেসেছেন বরিশালের মুলাদী উপজেলার বাহাদুরপুর গ্রামের কুয়েত প্রবাসী সহিদুল ইসলামের মেয়ে কলেজ ছাত্রী মিম আক্তার। দফায় দফায় চেষ্টার পর অবশেষে তৃতীয়বার সমকামী বান্ধবীর সাথে পালিয়ে গিয়ে সংসার বাধেন তিনি। কিন্তু শেষ রক্ষা হলো না। অবশেষে মায়ের দায়ের করা অপহরণ মামলায় গ্রেপ্তার হয়েছেন তার সমকামী বান্ধবী রোবার লিজা। গত ১২ ফেব্রুয়ারি ঢাকা থেকে কলেজ ছাত্রী মিমসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।

Thursday, October 19

মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক আটক

বরিশাল নগরীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে রাব্বি শিকদার (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বরিশাল নগরীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে রাব্বি শিকদার (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 
বুধবার ( ১৮ অক্টোবর) দিনগত রাত ১ টার দিকে ফকিরবাড়ি রোডের ডাক্তার তানভীরুল ইসলাম ওয়ালির বাসা থেকে তাকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।

Saturday, August 26

শিক্ষার্থীকে র‍্যাগিং, তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রী র‌্যাগিংয়ের শিকার হয়েছেন। এ ঘটনায় কলেজ অধ্যক্ষের বিচার চাইলেও বিচার পাননি ভুক্তভোগী শিক্ষার্থী। বরং ভুক্তভোগী শিক্ষার্থীর বক্তব্য নেয়ায় সাংবাদিকদের পিটিয়েছেন কলেজের শিক্ষকরা।

গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) ওই ছাত্রী র‌্যাগিংয়ের শিকার হন। এ ঘটনায় সংবাদ সংগ্রহের জন্য শনিবার (২৬ আগস্ট) সাংবাদিকরা কলেজে গেলে হামলার শিকার হন।

Wednesday, July 12

ছাত্রকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের

মাহমুদ খান, বরিশাল প্রতিনিধি: বরিশাল শহরে অবস্থিত উত্তর আমানতগঞ্জ দারুল কুরআন আদর্শ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হুমায়ুন কবিরের বিরুদ্ধে মাদ্রাসাটির নাজেরা বিভাগের নয় বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। 


লম্পট মাদ্রাসা শিক্ষক হুমায়ুন কবির প্রথমে মাদ্রাসা সংলগ্ন নিজ বাড়িতে ভিকটিমকে বলাৎকার করেন। সেই বাড়িতেই স্ত্রী নিয়ে ভাড়া থাকেন হুমায়ুন কবির। তিনি বলাৎকারের পর ঘটনাটি কাউকে বললে ভিকটিমকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। পরবর্তী সময়ে ভিকটিমকে একাধিকবার বলাৎকার করেন মাদ্রাসা শিক্ষক। 

Saturday, May 27

সমকামী প্রেম অতঃপর ঢাকা থেকে দোয়ারাবাজারে দুই কিশোরী

দুই কিশোরীর মধ্যে চলছিল সমকামী প্রেম। দু’জনই ঢাকা তেজগাঁও মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। এ নিয়ে পরিবারে চরম উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি হলে একে-অপরের সঙ্গ ছাড়তে চাপ দেয়া হয়। গত দুই মাস ধরে পরিবার থেকে এমন চাপ সহ্য করতে না পেরে দুই কিশোরী পাড়ি জমায় অজানায়। পরিবারের কাউকে না জানিয়ে নিজেদের মোবাইল সিম বন্ধ রেখে ঢাকা থেকে চলে আসে সুনামগঞ্জের দোয়ারাবাজারে। গত ২২শে মে দোয়ারাবাজার উপজেলা সদরে এসে কলেজে দুইবোন পরিচয়ে পড়াশোনার কথা বলে একটি বাসা ভাড়া নেয়। তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় খোঁজাখুজি করে কোথাও না পেয়ে পরিবার পুলিশ ও র‌্যাবের দ্বারস্থ হন। আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রশাসনের হস্তক্ষেপে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে খোঁজ মেলে দুই কিশোরীর অবস্থান। গতকাল পরিবারের লোকজন স্থানীয় পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করেন।

Monday, April 10

পুলিশকে মারধর: ছাত্রলীগ নেতাসহ ৩ জন কারাগারে

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পুলিশ কনস্টেবল ভুদেব বিশ্বাসকে মারধরের ঘটনায় গ্রেফতার ছাত্রলীগ নেতাসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (৯ এপ্রিল) দুপরে পুলিশের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতাররা হচ্ছেন- উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক, মনির ফরিয়া ও জিয়া পাইক।

এ ঘটনায় শনিবার রাতে আহত পুলিশ কনস্টেবল ভুদেব বিশ্বাস বাদী হয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক, জাকিরের বড় ভাই বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম পাইক, একই গ্রামের জিয়াউর রহমান পাইক, জহিরুল ইসলামক পাইক, মনির পাইক, সান্টু ফকির, রুহুল ফরিয়া, বকর পাইকের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে মামলা করেন।

Saturday, April 8

বাকেরগঞ্জে সন্ত্রাসী হামলার স্বীকার সাংবাদিক হাবিব

সন্ত্রাসীদের হামলায় রক্তাক্ত জখম হয়েছেন বাকেরগঞ্জের দক্ষিনের কাগজের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক হাবিবুর রহমান হাবিব। বর্তমানে তিনি বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানিয়েছেন সাংবাদিক মহল। হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার চর রঙ্গশ্রী ভেরিবাঁধে বুধবার বিকাল সাড়ে ৫টায় চরআউলিয়াপুরের মৃত জহিরুল ইসলাম মোহনের পূত্র সন্ত্রাসী শফিকুল ইসলাম রিপন,আশরাফ মৃধা ও তার ছেলে শুভ,

Sunday, March 19

আদালতে নির্যাতনের বর্ণনা দিলেন ৩ নারী, তিন পুলিশ প্রত্যাহার



আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের কাছে ঘটনার দিন রাতের বর্ণনা দিয়ে তিন পুলিশের বিচার চেয়েছেন তিন নারী। এরপর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুরুল আমিন পুলিশ সুপারকে (এসপি) মামলা নেওয়ার আদেশ দেন। বিচারকের নির্দেশে গত শনিবার (১৮ মার্চ) রাতে মামলা করলে বরিশালের বাবুগঞ্জ থানার ওই তিন পুলিশকে প্রত্যাহার করে বরিশাল জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।