Showing posts with label HARASSMENT. Show all posts
Showing posts with label HARASSMENT. Show all posts

Sunday, November 5

ব্যারিস্টার নাসির উদ্দীন অসীমের বাসায় অভিযান

ঢাকা: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীমের ধানমন্ডির বাসায় অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।শনিবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে তার ধানমন্ডির বাসা ঘিরে ফেলে তারা।এরপর তারা বাসার গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী বাসার বিভিন্ন কক্ষে খোঁজাখুঁজি করে তারা।


এ সময় বাসায় অসীমের স্ত্রী-সন্তানরা অবস্থান করলেও অসীম বাসায় ছিলেন না জানা গেছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান জানান এ তথ্য জানিয়েছেন।
https://www.banglanews24.com/politics/news/bd/1218841.details?fbclid=IwAR0V6mwPwqxVzZ6YkuzwwPi7MQafGofArU10yUny-9-bZjrmLKlWIUn5WEg

Wednesday, August 30

বিএনপিপন্থী ৭ আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি ১৯ অক্টোবর

 


ঢাকা, ৩০ আগস্ট ২০২৩ (বাসস): জাতীয়াতাবাদী আইনজীবী ফোরামের সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন বিষয়ে আগামী ১৯ অক্টোবর শুনানির দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ আজ এ আদেশ দেন।
‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ উল্লেখ করে দেয়া বক্তব্যকে ইস্যু করে আপিল বিভাগের দুই বিচারকের পদত্যাগ দাবি করে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ কর্মসূচি পালন করছিলো বিএনপি সমর্থিত আইনজীবী সংগঠন।
এসব কর্মসূচি আদালত অবমাননার সামিল উল্লেখ করে বিএনপিপন্থী সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনটি গতকাল দাখিল করা হয়। আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন এডভোকেট নাহিদ সুলতানা যুথি। এ সময় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।

Tuesday, August 29

মেট্রোরেলে টয়লেট ব্যবহারে টাকা: সংবাদ সংগ্রহে গিয়ে আনসারের হাতে ২ সাংবাদিক ‘লাঞ্ছিত’

মেট্রোরেলের স্টেশনে দায়িত্বরত এক আনসার সদস্য দুই সাংবাদিককে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে রাজধানীর শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনের আগারগাঁও রুটে যাওয়ার দিকে প্লাটফর্মে এই ঘটনা ঘটে। ঘটনার শিকার সাংবাদিকরা হলেন, সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মামুন সোহাগ ও আমাদের সময়ের মাল্টিমিডিয়া রিপোর্টার আক্তারুজ্জামান।


জানা যায়, মেট্রোরেলের সবশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে আনসার সদস্য তাদের প্রশ্ন শুনেই তেড়ে আসেন। বুম কেড়ে নিয়ে ধাক্কা দিয়ে দুই সাংবাদিকককে লিফটের ভেতরে ঢুকিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার রুমে যেতে হবে বলে জানান।

Wednesday, August 9

তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমান ও সিজিএসের ব্যাংক হিসাব তলব

জনপ্রিয় টকশো তৃতীয় মাত্রা'র উপস্থাপক জিল্লুর রহমানের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট- বিএফআইইউ। বুধবার (৯ আগস্ট) এই হিসাব তলব করা হয় বলে জানা গেছে।
বিএফআইইউয়ের একটি সূত্র জানিয়েছে, এক সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে এই ব্যাংক হিসাব তলব করা হয়েছে। একই সঙ্গে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) ব্যাংক হিসাবও তলব করা হয়েছে।‘তৃতীয় মাত্রা’র পরিচালক ও উপস্থাপনাক জিল্লুর রহমান সিজিএসের নির্বাহী পরিচালক।