Showing posts with label RAJBARI. Show all posts
Showing posts with label RAJBARI. Show all posts

Monday, September 25

বালিয়াকান্দিতে জামিনে বের হয়ে সাংবাদিকের ওপর হামলা

চাঁদাবাজি মামলায় জামিনে এসে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের ওপর হামলা ও হত্যার চেষ্টা চালিয়েছে। সোমবার সকাল ১১টার সময় রাজবাড়ীর বালিয়াকান্দি সাবরেজিস্ট্রি অফিসে প্রকাশ্যে এ হামলার ঘটনা ঘটে। আহত দৈনিক কালবেলা পত্রিকার বালিয়াকান্দি প্রতিনিধি রিয়াদ হোসেন রুবেলকে (৩০) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক রিয়াদ হোসেন রুবেল জানান, বালিয়াকান্দি কুন্ডু পাড়ার বাসিন্দা ও স্বর্ণ ব্যবসায়ী রতন কর্মকার বাদী হয়ে ইকরাম মোল্যাসহ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন।

Tuesday, April 4

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ট্রান্সজেন্ডার ৭ জন

ট্রান্সজেন্ডার হিসেবে মর্যাদা ছিল না। রাস্তাঘাটে তুচ্ছ-তাচ্ছিল্যের পাশাপাশি নানা কটূবাক্য ছুড়ে দিতেন লোকজন। মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে সমাজের অবহেলিত এক জনগোষ্ঠীর এভাবেই দিন কেটেছে। সম্প্রতি ট্রান্সজেন্ডার এসব মানুষের মর্যাদা ফিরেছে, আশ্রয়ও মিলেছে। শেখ হাসিনা সরকারের নেওয়া পুনর্বাসনের নানা পদক্ষেপে এখন বদলে গেছে তাদের জীবনযাত্রা। এরই ধারাবাহিকতায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় সাত ট্রান্সজেন্ডারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের সাতটি ঘর হস্তান্তর করা হয়েছে।

Friday, January 13

দেশের প্রথম ট্রান্সজেন্ডার ছাত্রনেতা শিশির বিন্দু

বাংলাদেশের রাজনীতিতে প্রথমবারের মতো ছাত্রনেতা নির্বাচিত হয়েছেন ট্রান্সজেন্ডার শিশির বিন্দু। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রাজবাড়ী জেলা সংসদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
গতকাল বুধবার (১১ জানুয়ারি) ছাত্র ইউনিয়নের রাজবাড়ী জেলা সংসদের দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই দিন ১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হন শিশির বিন্দু। তিনি একজন ট্রান্সজেন্ডার নারী। ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদ শিশিরকে বিশেষভাবে অভিন্দন জানিয়েছে।