Showing posts with label GUNFIGHT. Show all posts
Showing posts with label GUNFIGHT. Show all posts

Thursday, September 28

সন্দ্বীপ উপকূলে কোস্ট গার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২

‘চর এলাকায় উচ্ছেদ অভিযান চালাতে গেলে উপকূলরক্ষী ও মৎস্য কর্মকর্তাদের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। বন্দুকযুদ্ধে দুইজন নিহত ও চারজন আহত হন।’
চট্টগ্রামের সন্দ্বীপ সমুদ্র সৈকতে কোস্টগার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্দ্বীপ উপকূলে নোয়াখালীর চরের কাছে এ ঘটনা ঘটে বলে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান।

নিহতরা হলেন মোহাম্মদ মিতু রহমান (৩৫) ও মোহাম্মদ রাজ (২৫)।


পুলিশ কর্মকর্তা জানান, 'চর এলাকায় উচ্ছেদ অভিযান চালাতে গেলে উপকূলরক্ষী ও মৎস্য কর্মকর্তাদের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। বন্দুকযুদ্ধে দুইজন নিহত ও চারজন আহত হন।'

Thursday, August 3

চকরিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক মামলার আসামি নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের হারবাং ছড়া সেতু এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত দুইটায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ দেশে তৈরি একটি বন্দুক, দুটি গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে।

পুলিশ দাবি করছে, নিহত ব্যক্তি একটি মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ও আরেকটি ধর্ষণ মামলার আসামি। নিহত ব্যক্তির নাম সাজেদুল হাসান ওরফে মুন্না (৩৩)। তিনি উপজেলার হারবাং ইউনিয়নের কোরবানিয়া ঘোনা এলাকার মাঈন উদ্দিনের ছেলে। চকরিয়া থানা-পুলিশ জানিয়েছে, গতকাল দিবাগত রাত দুইটার দিকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে একদল পুলিশ বানিয়ারছড়া-পহরচাঁদা সড়কে টহল দিচ্ছিল। এ সময় হারবাং ছড়া সেতুতে দুটি মোটরসাইকেলে আসা ছয়জন ব্যক্তি পুলিশের গাড়ির গতিরোধ করে। পুলিশ অটোরিকশা থেকে নামতেই পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে মোটরসাইকেল আরোহীরা। পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলে একজন নিহত হন।

Monday, July 10

রোহিঙ্গা ক্যাম্পে ‘বন্দুকযুদ্ধে' আরসা কমান্ডার নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও রোহিঙ্গা অপরাধী চক্রের মধ্যে 'বন্দুকযুদ্ধে' আরসা কমান্ডার হোসেন মাঝি নিহত হয়েছেন৷

উখিয়া উপজেলার ১৭ নম্বর ক্যাম্পে এ আজ সকালে নিহত হোসেন মাঝি (৪০) আরসার অন্যতম শীর্ষ নেতা ছিলেন৷ কক্সবাজারের ৭ থেকে ৮টি শরণার্থী শিবিরে তার নির্দেশে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হতো বলে জানিয়েছেন কক্সবাজার ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ৷

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এই অধিনায়ক ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার দ্য ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ আজ (সোমবার) খুব ভোরে ক্যাম্প ৮-এ বিশেষ অভিযান পরিচালনা করে। এই ক্যাম্পে গত শুক্রবারে ৬ রোহিঙ্গাকে হত্যা করা হয়েছিল৷'

Saturday, March 18

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৬৫ বছরের বৃদ্ধ নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে স্বামী আবুল কাশেমের মৃত্যুতে স্ত্রীর আহাজারি। ছবি: স্টার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' আবুল কাশেম নামে ষাটোর্ধ্ব একজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় হুমায়ূন কবির (৫০) নামে আরেক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গতকাল রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের বরগাঁ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
পুলিশ জানায়, নিহত আবুল কাশেম (৬৫) ওই এলাকার প্রয়াত কদম আলীর ছেলে৷ আহত হুমায়ূন কবির একই এলাকার প্রয়াত ছদরুদ্দিন ভূঁইয়ার ছেলে।

নিহতের পরিবারের অভিযোগ, গতরাতে গ্রামে ডাকাত পড়েছে শুনে ঘর থেকে বেরিয়ে এলে সাদাপোশাকে র‌্যাব সদস্যরা তাদের গুলি করে।