Showing posts with label JUDICIAL HARASSMENT. Show all posts
Showing posts with label JUDICIAL HARASSMENT. Show all posts

Friday, January 12

সুপ্রিম কোর্টে মামলা পরিচালনায় দুই আইনজীবীকে ৪ সপ্তাহের নিষেধাজ্ঞা

প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে আদালত অবমাননামূলক ভাষা ব্যবহার করার ব্যাখ্যা দিতে বিএনপিপন্থী দুই আইনজীবীকে চার সপ্তাহ সময় দিয়েছেন আপিল বিভাগ।এই চার সপ্তাহ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের কোনো বেঞ্চে তারা মামলা পরিচালনা করতে পারবেন না বলে আদেশে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগ এই আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী।