Showing posts with label LAXMIPUR. Show all posts
Showing posts with label LAXMIPUR. Show all posts

Wednesday, December 27

আসামিকে মারধর, ৩ এসআইসহ ৭ পুলিশের নামে মামলা

লক্ষ্মীপুরের রায়পুরে আটকের পর আবদুর রহিম রনি নামে এক আসামিকে পুলিশ হেফাজতে মারধরের অভিযোগে আদালতে মামলা করা হয়েছে। 

আসামিকে মারধর, ৩ এসআইসহ ৭ পুলিশের নামে মামলাবুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল রায়পুর আদালতে রনির স্ত্রী রিনা আক্তার ৫ কর্মকর্তাসহ ৭ পুলিশ সদস্যের নামে এ মামলা করেন। সন্ধ্যায় আদালতের পেশকার নুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মামলা নথিভুক্ত হলেও কোনো আদেশ দেননি বিচারক।

Monday, December 18

লক্ষ্মীপুরের রায়পুরে আসামিকে মারধরের ঘটনায় সাত পুলিশের বিরুদ্ধে মামলা



লক্ষ্মীপুরের রায়পুরে আবদুর রহিম রনি (৪০) নামে এক আসামিকে আটকের পর মারধরের অভিযোগে সাত পুলিশের নামে মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় পুলিশ সুপারকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আদেশ প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে তদন্ত করে পুলিশ সুপারকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো. বেলায়েত হোসেন এ আদেশ দেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে আদালতের পেশকার নুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, মামলার বাদি রিনা আক্তার তাঁর স্বামীকে মারধরের ঘটনায় সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে বুধবার বিকেলে মামলা দায়ের করেন। সন্ধ্যায় মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেন বিচারক।

Sunday, July 9

লক্ষ্মীপুর সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের উপর হামলা, থানায় অভিযোগ

লক্ষ্মীপুরে সংবাদ প্রকাশের জেদ ধরে সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরে হামলার শিকার হলেন সাংবাদিক মোঃ সোহেল হোসেন।

বৃহস্পতিবার (২৯ জুন ) হাজী মোহু মাঝি জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করতে গিয়ে হামলার শিকার হন তিনি। লক্ষ্মীপুর সদর উপজেলার ৪নং চররুহিতা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জনতা বাজার এলাকায় হামলার এ ঘটনা ঘটে।

সংঘবদ্ধ হামলার ঘটনায় লক্ষ্মীপুর সদর মডেল থানায় পাঁচ জনের নাম উল্লেখ করে অভিযোগ করেন সাংবাদিক সোহেল হোসেন।

আসামিরা হলেন, সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের জনতা বাজারের আব্দুল লতিফ ডাক্তার বাড়ি আব্দুস শহীদ. বাহার হোসেন

সাংবাদিক সোহেল হোসেন বলেন আমি পবিত্র ঈদুল আযহার নামাজ পড়তে ঈদের মাঠে যাই। সেখানে দুষ্কৃতীরা আমার উপর অতর্কিতভাবে হামলা করে। আশেপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।




এই বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।




লক্ষ্মীপুর সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
https://www.shomoysangbad.com/2023/07/blog-post_69.html

Wednesday, January 25

প্রকাশ্যে আইনজীবীকে পেটালেন কাউন্সিলর

 

লক্ষ্মীপুরে আনাস কামাল নামে এক আইনজীবীকে প্রকাশ্যে পিটিয়ে গুরুতর আহত করেছেন কাউন্সিলর রিয়াজ উদ্দিন রাজু ও তার লোকজন। এ ঘটনায় মঙ্গলবার (২৪ জানুয়ারি) লক্ষ্মীপুর সদর থানায় অভিযোগ দায়ের করেন ওই আইনজীবির বড় ভাই ওসমান গণি। এর আগে গতকাল সোমবার দুপুরে পৌর শহরের মিয়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডেকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক। ওই দিনই মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।