Showing posts with label CHITTAGONG. Show all posts
Showing posts with label CHITTAGONG. Show all posts
Monday, April 22
Wednesday, February 28
রাঙ্গুনিয়ায় চার শিশুকে বলাৎকার, শিক্ষকের মৃত্যুদণ্ড
চট্টগ্রামে মাদ্রাসার চার ছাত্রকে বলাৎকারের দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত আসামির নাম নাছির উদ্দিন। রোববার চট্টগ্রাম নারী ও শিশু ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়নাল আবেদিন এ আদেশ দেন।
নাছির উদ্দিন রাঙ্গুনিয়ার মহত পাড়ার শান্তিনিকেতন এলাকার নুরুল ইসলামের ছেলে ও ওই এলাকার আহমদিয়া আজিজুল উলুম মাদ্রাসার শিক্ষক।
Sunday, February 25
চন্দনাইশে ছাত্রকে বলাৎকার অভিযোগে শিক্ষক আটক

চন্দনাইশে ১১ বছরের এক মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাওলানা আবদুর রশিদ (২২) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় রবিবার সকালে শিশুটির পিতা মো.ইয়াছিন বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করেন।
এর আগে ভিকটিমের বাবার অভিযোগের প্রেক্ষিতে ওই শিক্ষককে আটক করে চন্দনাইশ থানায় নিয়ে আসা হয়। গ্রেফতার হওয়া শিক্ষক মাওলানা আবদুর রশিদ বাঁশখালি থানা সরল ইউনিয়নের আবুল বশরের ছেলে বলে জানা যায়।
Sunday, January 28
চট্টগ্রাম কারাগারে হাজতির অস্বাভাবিক মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

গত ২৮ জানুয়ারি বোয়ালখালী থানায় দায়ের করা মাদক মামলায় রুবেলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
রুবেল দে | ছবি: সংগৃহীত
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ৩৮ বছর বয়সী এক হাজতির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
Friday, December 22
থানায় নিয়ে ‘মানসিক নির্যাতন’, ঘরে ফিরে তরুণের আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় ডেকে নিয়ে ‘মানসিক নির্যাতনের’ পর এক তরুণ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর লালখানবাজার টাংকির পাহাড় এলাকায় নিজ বাসা থেকে ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়।
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় ডেকে নিয়ে ‘মানসিক নির্যাতনের’ পর এক তরুণ আত্মহত্যা করেছেন।
মৃত মিনহাজুল ইসলাম রাফি (২০) টাংকির পাহাড় এলাকার মো. মামুনের ছেলে। তার বাবা সিএনজিচালিত অটোরিকশা চালক। এ বিষয়ে খুলশী থানার উপ-পরিদর্শক জামাল উদ্দিন বলেন, বাসার ছাদের সিলিংয়ের সঙ্গে গলায় মাফলার পেঁচানো ঝোলানো অবস্থায় ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে রাতেই মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
https://www.somoynews.tv/news/2023-12-21/K58PAHN5?fbclid=IwAR00YbFt5n5Jz8bKNoOtw5RbaonBJbfsfl9cgd8brQb_Vr6Atpqgm1rrH-M
Saturday, December 9
চট্টগ্রাম অঞ্চলে তৃতীয় লিঙ্গের ৬৩ ভোটার

চট্টগ্রাম অঞ্চলের ২৩টি সংসদীয় আসনে এবার ভোট দেবেন তৃতীয় লিঙ্গের ৬৩ ভোটার। চট্টগ্রাম, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি সংসদীয় আসনের ভোটার তারা। এ ২৩টি আসনে এবার ভোটার সংখ্যা ৯২ লাখ ৪৩ হাজার ১১৯ জন। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুছ আলী এ তথ্য নিশ্চিত করেন।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম অঞ্চলে আছে ২৩টি সংসদীয় আসন। এর মধ্যে চট্টগ্রামে ১৬টি, কক্সবাজারে চারটি ও তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে একটি করে সংসদীয় আসন রয়েছে।
Wednesday, November 22
চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে পুলিশী নির্যাতনের প্রতিবাদ
সরকার পতনের এক দফা ও ঘোষিত তফসিল বাতিলের দাবীতে বিএনপির ডাকা শান্তিপূর্ণ অবরোধকে কেন্দ্র করে সোমবার রাতে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য রকি হোসেন পিচ্চির ছোট ভাই রিয়াজ হোসেন রাব্বিকে খুলশী থানা পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে সারারাত শারীরিক নির্যাতন করে মারাত্মক আহত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামের বিএনপি নেতারা।Thursday, November 16
চট্টগ্রামে ৪ শিশুকে বলাৎকার, গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক
চট্টগ্রামে চার শিশুকে বলাৎকার করায় মো. ওমর ফারুক (২১) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৩ নভেম্বর) রাতে বন্দর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে পরদিন (মঙ্গলবার) দুপুরে তাকে আদালতে পাঠায়।
গ্রেপ্তার ফারুক বন্দর থানার ২নং মাইলের মাথা কলসিদিঘীরপাড় বাদামতলা এলাকার মারকাজুল হুফফাজ মাদ্রাসার শিক্ষক।
Tuesday, November 7
চন্দনাইশে শিশু বলাৎকার, থানায় মামলা

চট্টগ্রামের চন্দনাইশে দশ বছর বয়সী শিশুকে বলাৎকারের অভিযোগে উৎফল কান্তি বৈদ্য (২৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। রবিবার রাতে শিশুটির পিতা বাদী হয়ে চন্দনাইশ থানায় মামলাটি দায়ের করেন।
অভিযুক্ত উৎফল সাতবাড়ীয়া ইউপি'র ৪ নং ওয়ার্ডের ছলিয়া পাড়া এলাকার শচীন্দ্র মোহন সুশীলের ছেলে।
Sunday, November 5
মিরসরাইয়ে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধকে পুলিশে সোপর্দ

মিরসরাইয়ে ১০ বছরের এক মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. নুরুল ইসলাম (৫৮) নামে এক বৃদ্ধকে আটক করে জোরারগঞ্জ থানা পুুলিশে সোপর্দ করলো জনতা। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার ধুম ইউনিয়নের মোবারকঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত নুরুল ইসলাম ধুম ইউনিয়নের ২নং ওয়ার্ডের বারইয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত নুরুল ইসলাম ১০ বছরের ওই শিশু শিক্ষার্থীকে মাদ্রাসায় যাওয়ার পথে প্রায় সময় বিভিন্ন প্রলোভন দেখিয়ে শরীরের বিভিন্ন স্থানে হাত দেওয়াসহ জোরপূর্বক একাধিকবার বলাৎকার করে আসছিলো। আর এসব বিষয়ে কাউকে না জানানোর জন্য তাকে
Wednesday, October 4
চট্টগ্রামে পুলিশি হেফাজতে দুদকের অবসরপ্রাপ্ত কর্মকর্তার মৃত্যু
চট্টগ্রামে পুলিশি হেফাজতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অবসরপ্রাপ্ত উপপরিচালকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে নগরের চানগাঁও থানায় এ ঘটনা ঘটে। তবে পরিবারের অভিযোগ, এটা হত্যাকাণ্ড।
নিহত দুদকের সাবেক ওই উপপরিচালকের নাম এস এম শহীদুল্লাহ (৬৭)।
এস এম শহীদুল্লাহর ছেলে নাফিজ শহীদ আজ বুধবার সকালে প্রথম আলোকে বলেন, গতকাল রাত সাড়ে ১১টার দিকে সাদাপোশাকে চানগাঁও থানার দুই এএসআই (সহকারী উপপরিদর্শক) তাঁর বাবাকে বাসা থেকে থানায় নিয়ে যান। পরে তাঁরা জানতে পারেন, মারামারির একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাঁর বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।
Tuesday, October 3
বোয়ালখালীতে আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে অসীম ঘোষ (৩৯) নামের এক আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। অসীম উপজেলার আমুচিয়া ইউনিয়নের পূর্ব ধোরলা ৮ নম্বর ওয়ার্ডের মৃত গৌরাঙ্গ ঘোষের ছেলে। শনিবার রাত ১১ টার দিকে নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য পঙ্কজ চন্দ জানান, শনিবার রাতে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা এ ঘটনা জানতে পারেন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘর থেকে অসীমের লাশ উদ্ধার করে। তিনি বলেন, অসীম ঘোষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পরবর্তীতে তা ছেড়ে দিয়ে আইন পেশায় যুক্ত হন। তারা দুই ভাই ও এক বোন। অসীমের বাবা-মা বেঁচে নেই। সম্প্রতি তার বিয়ে কথাবার্তা চলছিল। বাড়িতে অসীম একাই থাকেন। বোনের বিয়ে হয়ে গেছে। তার বড় ভাইয়ের মানসিক সমস্যা থাকায় এদিকে ওদিক ঘুরে বেড়ায়।
Thursday, September 28
সন্দ্বীপ উপকূলে কোস্ট গার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২

‘চর এলাকায় উচ্ছেদ অভিযান চালাতে গেলে উপকূলরক্ষী ও মৎস্য কর্মকর্তাদের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। বন্দুকযুদ্ধে দুইজন নিহত ও চারজন আহত হন।’
চট্টগ্রামের সন্দ্বীপ সমুদ্র সৈকতে কোস্টগার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্দ্বীপ উপকূলে নোয়াখালীর চরের কাছে এ ঘটনা ঘটে বলে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান।
নিহতরা হলেন মোহাম্মদ মিতু রহমান (৩৫) ও মোহাম্মদ রাজ (২৫)।
পুলিশ কর্মকর্তা জানান, 'চর এলাকায় উচ্ছেদ অভিযান চালাতে গেলে উপকূলরক্ষী ও মৎস্য কর্মকর্তাদের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। বন্দুকযুদ্ধে দুইজন নিহত ও চারজন আহত হন।'
Sunday, September 24
প্রথম আলোর প্রতিনিধিকে ছাত্রলীগের মারধর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে হামলায় আহত প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোশাররফ শাহকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ দুপুরে ছবিটি তোলাছবি: প্রথম আলো
প্রথম আলোর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোশাররফ শাহকে মারধর করেছে ছাত্রলীগের কর্মীরা। মারধরের সময় তাঁকে ছাত্রলীগ নিয়ে সংবাদ না করার জন্য হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মোশাররফ।
মাদ্রাসায় ছাত্র বলাৎকারে পুলিশ সাংবাদিক অবরুদ্ধ

চট্টগ্রাম নগরীর শুলকবহর মাদ্রাসায় ছাত্র বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে।মাদ্রাসায় ছাত্র বলাৎকারের জেরে পুলিশ সাংবাদিক অবরুদ্ধ। বলাৎকারের শিকার শুলকবহর জামিয়া মাদানিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র মোঃ নজরুল ইসলামের (১১) পিতা মোঃ মুছার নগরীর পাঁচলাইশ থানায় করা সাধারণ ডায়েরি ও মুঠো ফোনে আলাপে জানা যায়।
২৩সেপ্টেম্বর শনিবার মাদ্রাসায় ছাত্র বলাৎকারের অভিযোগে প্রশাসন সাংবাদিকসহ গনমাধ্যম কর্মীদের ও অভিভাবক’কে ঘটনাস্থলে প্রবেশ ও ছবি,ভিডিও ধারনের অজুহাতে সাংবাদিক ও পুলিশের উপর জুতা,ইট নিক্ষেপ করেছে।এসময় ধারনকৃত ছবি,ভিডিও ডিলেট করানো’সহ পুলিশ,সাংবাদিককে অবরুদ্ধ করে রাখা হয়েছে।
Tuesday, September 19
শিশুকে বলাৎকারের পর আত্মহত্যার নাটক, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় একটি হেফজ মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের পর খুন করে আত্মহত্যার নাটক সাজানোর ঘটনার প্রধান আসামি রিদুয়ানুল হককে (৩২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তিনি ওই মাদ্রাসার শিক্ষক ছিলেন।
সোমবার (১৮ সেপ্টেম্বর) কক্সবাজারের চকরিয়া উপজেলার বমুবিলছড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই উপজেলার পূর্ব চরণদ্বীপ এলাকার বদিউল আলমের ছেলে।
Friday, September 15
রক্তমাখা বেডশিটে মোড়া তরুণীর লাশটি পড়ে ছিল সড়কে

কম্বল বেডশিটে মোড়া, সড়কেই পড়েছিল আদিবাসীর তরুণীর লাশ। চট্টগ্রামের পটিয়া থেকে অজ্ঞাত ওই তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়নের মুটুকনাইট বাজারের পাশের সড়কে বেডশিট ও কম্বল মোড়ানো অবস্থায় তরুণীর লাশটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। নিহত তরুণীর বয়স আনুমানিক ২৫ বছর হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
Monday, September 11
পুলিশের হাত থেকে পাহাড়ি সন্ত্রাসীকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করলো ক্ষুব্ধ গ্রামবাসী

অবশেষে চট্টগ্রামের রাউজানের কদলপুর-রাঙ্গুনিয়া সীমান্তবর্তী দলুছড়ি পাহাড়ি এলাকার বিভিন্ন স্থান থেকে ১৩ দিন পর অপহৃত কলেজছাত্রের দেহের খণ্ডিত অংশগুলো উদ্ধার করা হয়েছে। নিহত যুবক হৃদয় উপজেলার ৮ নম্বর কদলপুর ইউনিয়নের পঞ্চপাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের মো. শফিক ড্রাইভারের ছেলে।
সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় পাহাড়ি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশ নিয়ে ফেরার পথে ক্ষুব্ধ গ্রামবাসী উমংচিং মারমা নামে এক আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করেছে।
জানা যায়, শিবলী সাদিক হৃদয় কদলপুর স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি কদলপুরে একটি মুরগির খামারে চাকরি করতো। গত ২৮ আগস্ট রাতে মুরগির খামারে চাকরি নেওয়া ছদ্মবেশী উপজাতি সন্ত্রাসীদের হাতে ১৩ দিন আগে অপহৃত হয়েছিলেন শিবলি সাদিক হৃদয় (১৯)। অপহরণের দুই দিন পর অপহরণকারীরা তার পরিবারে ফোন করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
পরিবার অপহরণকারীদের সাথে কথা বলে ২ লাখ টাকায় রাজি হয়। কয়েকদিন পর অপহৃত হৃদয়ের বাবা শফি বান্দরবান এলাকায় ডুলাপাড়া নামক স্থানে গিয়ে দুইজন লোকের হাতে দুই লাখ টাকা তুলে দেন। কিন্তু তারা হৃদয়কে মুক্তি দেয়নি। অপহরণকারীরা ছেলেকে মুক্তি না দেওয়ায় তিনি থানায় অভিযোগ দায়ের করেন।
পরিবার সূত্রে জানা গেছে, হৃদয় যে মুরগির খামারে চাকরি করতো সেখানে সবাই ছিলেন চাকমা যুবক। মুরগির ফার্মে চাকরি করা চাকমা যুবকদের দেখাশোনার দায়িত্ব ছিল হৃদয়ের। গত দুই মাস আগে খামারে চাকমা যুবকদের সাথে হৃদয়ের ঝগড়াঝাটি হয়। পরে মুরগির খামারের মালিকরা বিষয়টি মিমাংসা করে দেন।
মা নাহিদা আকতার বলেন, ‘অপহরণের পর তার স্বামীর মোবাইলে একটি ফোন আসে। ফোনটি ছিল তার ছেলে হৃদয়ের। ফোনে হৃদয় বলে, ‘মা আমাকে রাত ১২টার দিকে কিছু মানুষ আটক করে নিয়ে আসে। আমি প্রায় ১২ ঘণ্টার মতো গাড়িতে ছিলাম। আপনারা ফোন দিয়েন না।’
তিনি আরও বলেন, ‘ফোন দিলে আমাকে মেরে ফেলবে বলছে ওরা। এরপর আবার আমার মোবাইলে কল দিয়ে বলে ছেলেকে পেতে হলে ১৫ লাখ টাকা দিতে হবে। না হলে তোর ছেলেকে জীবিত আর পাবি না। পরে তাদের বুঝিয়ে আমরা ২ লাখ টাকায় রাজি করি। তাদের কথা মতো টাকা দিলেও তারা আমার সন্তানকে ফেরত দেয়নি। আমার স্বামী টাকা দিয়ে তাদের পায়ে পর্যন্ত পড়েন।’
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল্লাহ আল হারুন বলেন, ‘অপহরণের ঘটনায় গত কয়েকদিন আগে আমরা দুই জনকে আটক করে আদালতে পাঠালে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গতকাল রবিবার এ ঘটনায় আমরা উমংচিং মারমা নামে আরও এক জনকে আটক করি। আজ ভোরে তার দেয়া তথ্যমতে কদলপুর-রাঙ্গুনিয়া সীমান্তবর্তী দলুছড়ি পাহাড়ি এলাকায় অভিযানে যায়।’
আবুল্লাহ আল হারুন আরও বলেন, ‘অভিযানে তার দেখানো বিভিন্ন জায়গা থেকে অপহৃত যুবক হৃদয়ের খণ্ডিত লাশ উদ্ধার করি। লাশ উদ্ধার করে ফেরার পথে পঞ্চপাড়া গ্রামে পাঁচ শতাধিক নারীসহ ক্ষুব্ধ গ্রামবাসীরা আমাদের পথরোধ করেন। উত্তেজিত জনতা পুলিশের গাড়ি থেকে আসামি উমংচিং মারমাকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
https://www.parbattanews.com/%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A4-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF/
Friday, August 11
পেশাগত অসদাচরণের অভিযোগে নারী আইনজীবীকে শোকজ
পেশাগত অসদাচরণের অভিযোগে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির এক নারী অ্যাডভোকেটের সদস্য পদ স্থগিত করা হয়েছে। একইসঙ্গে সমিতি থেকে স্থায়ী কেন বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এস এম বজলুর রশীদ গত ৬ আগস্ট এই শোকজ করেন। কারণ দর্শানোর নোটিশে এই বিষয়ে ৭ দিনের জবাব দিতে বলা হয়েছে।
Wednesday, July 26
গোপনাঙ্গ কেটে আইনজীবী খুন: নারীসহ ২ জনের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চকবাজার এলাকায় গোপনাঙ্গ কেটে অ্যাডভোকেট ওমর ফারুক বাপ্পিকে খুনের ঘটনায় এক নারীসহ দুইজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজনকে খালাস দেয়া হয়েছে।
একই রায়ে যাবজ্জীবনপ্রাপ্তদের ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জসিম উদ্দিন মামলার রায় ঘোষণা করেন।
Subscribe to:
Posts (Atom)
