Showing posts with label BANDARBAN. Show all posts
Showing posts with label BANDARBAN. Show all posts

Sunday, March 12

সীমান্তে গেল গরু আনতে, ফিরল লাশ হয়ে

বান্দরবানের আলীকদম উপজেলার মায়ানমার সীমান্ত থেকে চোরাই গরু আনতে গিয়ে মিসবাহ উদ্দিন নামে একজনের রহস্যজনক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন।

শুক্রবার বিকেলে আলীকদম উপজেলা সদর থেকে আনুমানিক ৩০ কি: মি দূরে কুরুকপাতা ইউনিয়নের দূর্গম ত্রিপুরাপাড়ার ইন্দুরমুখ নামক এলাকায় এ ঘটনা ঘটলেও শনিবার বিষয়টি এলাকায় জানাজানি হয়েছে।

নিহত মিসবাহ উদ্দিন আলীকদম সদর উপজেলার নয়াপাড়া ইউনিয়নের মহিউদ্দিনের ছেলে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ বান্দরবান সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। একই ঘটনায় আহত গিয়াস উদ্দিনকে আলীকদম সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Friday, March 3

মারমা নারীকে ধর্ষণের প্রতিবাদে উত্তাল রাজপথ

 

বান্দরবানের লামা উপজেলায় মারমা নারীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১ মার্চ) সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে সচেতন ছাত্রসমাজ ও উইমেন অ্যাক্টিভিষ্ট ফোরামের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।