Showing posts with label JESSORE. Show all posts
Showing posts with label JESSORE. Show all posts

Friday, June 7

URGENT APPEAL: Seeking Urgent Intervention Regarding Police Torture in Jhikargacha Upazila, Jessore

To,

Mr. Asaduzzaman Khan, M.P. 
Honorable Minister 
Ministry of Home Affairs 
Government of the People's Republic of Bangladesh 
Bangladesh Secretariat, Dhaka-1000. 
Email: minister@mha.gov.bd 

Dear Sir,

Warm greetings from JusticeMakers Bangladesh in France (JMBF)!

JusticeMakers Bangladesh in France (JMBAF), founded on the ideals of the United Nations Human Rights Charter (Bill of Rights), has been continuously engaged in the protection and promotion of human rights since its inception. It is the constitutional duty of the state to uphold the fundamental human rights of every citizen of Bangladesh.

Wednesday, April 3

বেনাপোল সীমান্তে বিএসএফের রাবার বুলেটে দুই বাংলাদেশি আহত

যশোরের বেনাপোলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) রাবার বুলেটে দুই বাংলাদেশি আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে বেনাপোল বন্দর থানার দৌলতপুর সীমান্তে এ ঘটনা ঘটে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আহত দুজনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত দুজন হলেন শফিকুল ইসলাম ওরফে ডালিম (৩২) ও পিয়াস বাবু (৩৫)। শফিকুল ইসলাম বেনাপোল বন্দর থানার পুটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রামের বরকত আলীর ছেলে এবং পিয়াস বাবু একই গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে।

JMBF Condemns Brutal Murder of Transgender Reshma Khatun

JusticeMakers Bangladesh in France (JMBF) expresses deep concern over the brutal murder of Reshma Khatun (25), a third-gender individual, whose decomposed body was discovered in March 2024 in the Kagajpukur graveyard of Benapole Port Police Station in Jessore, Bangladesh.

The France-based rights organization calls for the swift identification and apprehension of those responsible for this heinous act through a prompt, impartial, and transparent investigation, followed by exemplary punishment after a fair trial.

Statement: JMBF Condemns Brutal Murder of Transgender Reshma Khatun, Calls for Swift Action and Legal Reforms


Paris, France; April 03, 2024: JusticeMakers Bangladesh in France (JMBF) expresses deep concern over the brutal murder of Reshma Khatun (25), a third-gender individual, whose decomposed body was discovered in March 2024 in the Kagajpukur graveyard of Benapole Port Police Station in Jessore, Bangladesh.

The France-based rights organization calls for the swift identification and apprehension of those responsible for this heinous act through a prompt, impartial, and transparent investigation, followed by exemplary punishment after a fair trial.

According to news published in various newspapers in Bangladesh, it has been learned that the police recovered the decomposed body of Reshma Khatun (25), a third gender individual, from the Kagajpukur graveyard of Benapole Port Police Station in Jessore.

Monday, March 11

বেনাপোলে কবরস্থান থেকে হিজড়া রেশমার গলিত লাশ উদ্ধার

যশোরের বেনাপোল কাগজপুকুর এলাকার একটি কবরস্থান থেকে রেশমা (৩০) নামে তৃতীয় লিঙ্গের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকাল সাড়ে ৪টার সময় ডিবি পুলিশ এবং বেনাপোল পোর্ট থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে কাগজপুকুর এলাকার একটি কবরস্থানের কোণা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রেশমা বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর রাজবাড়ী এলাকার বাসিন্দা। তার পিতা মৃত জাকির হোসেন। এঘটনায় জড়িত থাকার অভিযোগে ফারুক হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Tuesday, January 23

যশোর সীমান্তে বিএসএফ’র গুলিতে বিজিবি সদস্য নিহত

বাংলাদেশের যশোর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী- বিএসএফ এর গুলিতে বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী- বিজিবির এক সদস্য নিহত হয়েছে।


বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ জামিল চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছেন। 


সংবাদ মাধ্যমে পাঠানো তার সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২শে জানুয়ারি যশোর বিজিবির ধান্যখোলা বিওপি’র জেলেপাড়া পোস্ট এলাকায় এ ঘটনা ঘটে। 


নিহত বিজিবি সদস্যের নাম সিপাহী মোহাম্মদ রইশুদ্দীন।



মি. চৌধুরী জানিয়েছেন, তার মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। 


এদিকে বিজিবি সদস্য নিহত হওয়ার এ ঘটনাকে ‘বিচ্ছিন্ন’ বলে উল্লেখ করেছেন বাংলাদেশের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। 


মঙ্গলবার ভারতীয় হাই কমিশনারের সাথে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা বিচ্ছিন্ন ঘটনা।”


বিজিবি সদস্য নিহত হওয়ার এ খবর বাংলাদেশি বিভিন্ন সংবাদমাধ্যমে আসলেও ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে এই খবর তেমন একটা দেখা যায়নি।


বাংলাদেশ ও ভারত প্রতিবেশী বন্ধু রাষ্ট্র হলেও দুই দেশের সীমান্তে হত্যার ঘটনা নতুন কিছু নয়। বিএসএফ এর হাতে বাংলাদেশিদের নিহত হওয়ার খবর মাঝে মাঝেই দেখা যায় সংবাদ মাধ্যমগুলোতে।


তবে দুই দেশের বাহিনীর মধ্যে সংঘাতের ঘটনা খুব একটা ঘটে না।

Thursday, January 11

যশোরে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ১০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করায় জনগণকে ধন্যবাদপত্র জানিয়ে লিফলেট বিতরণকালে যশোরে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস বেগম শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। এ ছাড়া দলের বিভিন্ন স্তরের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে বিএনপি দাবি করেছে।

গত ৭ই জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন বর্জন করায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১২টায় শহরের দড়াটানা থেকে এইচএমএম রোডে সর্বসাধারণের মাঝে বিএনপি’র পক্ষ থেকে ধন্যবাদপত্র বিতরণ করেন যশোর জেলা বিএনপি। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেয়। কর্মসূচির শেষের দিকে বড়বাজারে পুলিশ অতর্কিত লাঠিচার্জ করে।

Monday, November 20

হিজড়াদের (ত্রিতিয় লিঙ্গ) আক্রমণে বৃদ্ধা আহত।

স্টাফ রিপোর্টারঃ হিজড়াদের হাতে গুরুতর আহত হয়েছে এক বৃদ্ধা। ঘটনার বিবারনে ও সরেজমিনে জানাযায় মনিরামপুর উপজেলার দাঙ্গা মহিসদীয়া গ্রামে ঘটনার দিন আনুমানিক বেলা ১১ টার দিকে মৃত শামসুর রহমানের বাড়িতে শম্পা ও তার সাথে থাকা অন্য দুইজন হিজড়া উপস্থিত হয়ে মৃত শামসুর রহমানের স্ত্রী মাজিদা বেগম (৬৫) এর কাছে দুই হাজার টাকা দাবি করে।
এতে মাজিদা বেগম তাদের বলে আমি গরিব মানুষ এত টাকা দেব কি ভাবে, আমার কাছে টাকা নেই আমি দুই কেজি চাউল দিচ্ছি এটা নিয়ে চলে যাউ তুমরা। এতেই তিন হিজড়া মাজিদা বেগমের উপর খিপ্ত হয়ে বিভিন্ন বাজে ভাষায় তাকে গালাগালি করতে থাকে।

Thursday, September 28

পুলিশের নির্যাতনের অভিযোগ করে কাঁদলেন ব্যবসায়ী

যশোরে পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলনে কাঁদলেন উজ্জ্বল বিশ্বাস (৩২) নামে এক ব্যবসায়ী। তার অভিযোগ যশোর পুলিশ লাইনের রিজার্ভ অফিসে কর্মরত সহকারী উপ পরিদর্শক (এএসআই) আশীষ কুমার সাহা সম্পর্ক স্থাপন করে তার একাউন্টের মাধ্যমে কালো টাকা লেনদেন করেছে। ধারাবাহিকভাবে এ কাজ করতে অস্বীকৃতি জানানোয় তার উপর নির্যাতন শুরু হয়। এখন তিনি প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে কাঁদলেন উজ্জ্বল বিশ্বাস। আশীষের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ছাত্রা গ্রামে। তিনি ওই গ্রামের কালু বিশ্বাসের ছেলে। তিনি যশোর শহরের পালবাড়িতে ওয়েব ভিশন ইলেকট্রনিক্স শোরুম রয়েছেন।

Tuesday, September 26

যশোরে অপহরণ ও মুক্তিপণ দাবি, হিজড়াসহ আটক ৯

যশোরে জাহাঙ্গীর আলম নামে এক যুবককে অপহরণ, মারধর ও মুক্তিপণ দাবির অভিযোগে হিজড়াসহ নয়জনকে আটক করেছে পুলিশ। রোববার গভীর রাতে শহরের খালধার রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মুক্তিপণের নয় হাজার টাকা পুলিশ উদ্ধার করা করেছে।

আটকরা হলো, লোন অফিসপাড়ার মুক্ত কুমার বিশ্বাস ওরফে অনিক, কাঠেরপুল মসজিদের পেছনের লিমন মোল্লা, বারান্দীপাড়া খালধার রোডের হাসিব কাজী, লোন অফিসপাড়ার শেখ আব্দুল্লাহ আল কাফী, তাইম ওরফে তানভীর এলাহী তাহিন, মুন্না হোসেন, শাহাজুল ইসলাম, পূর্ব বারান্দী মাঠপাড়ার মেহেদী হাসান ওরফে রায়হান ও মোল্লাপাড়া বাঁশতলা এলাকার আকাশ বিশ্বাস।

Monday, September 25

যশোরে প্রেমিক দেখা করতে এসে দেখে প্রেমিকা হিজড়া, আটক ৯

প্রেমিকার সাথে দেখা করতে যশোরে এসেছিলেন ঝিকরগাছা উপজেলার জামালপুর গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম। কিন্তু এসে দেখেন প্রেমিকা নয়, তিনি হিজড়া। পরে প্রেমিক জাহাঙ্গিরকে অপহরণ করে মারধর ও মুক্তিপণ দাবি করা হয়। এঘটনায় হিজড়াসহ নয়জনকে আটক করেছে পুলিশ। রোববার গভীর রাতে শহরের খালধার রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মুক্তিপণের নয় হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

Sunday, August 27

যশোরে বিটিভি ও ৭১ টিভির সাংবাদিকের ওপর হামলা

যশোর জেনারেল হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিটিভি ও ৭১ টিভির সাংবাদিক হামলার শিকার হয়েছেন। এসময় সাংবাদিকদের ধরে পুলিশের হাতে তুলে দেবারও চেষ্টা করা হয়।

সাংবাদিকের ওপর হামলা চালান যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন অর রশিদ।

রোববার (২৭ আগস্ট) দুপুরে ডেঙ্গু রোগীর তথ্য সংগ্রহ করতে গেলে হাসপাতালের তত্ত্বাবধায়ক কয়েকজন চিকিৎসক ও কর্মচারীকে ডেকে নিয়ে এ হামলা চালান।

Saturday, July 8

কেশবপুরে সাংবাদিক মাহফুজের উপর হামলাকার

কেশবপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক, জয়যাত্রা টিভির যশোর জেলা প্রতিনিধি ও প্রজন্ম ৭১ পত্রিকার সাংবাদিক আব্দুল্লাহ আল মাহফুজের উপর হামলার প্রতিবাদে এবং হামলাকারী ইউপি সদস্য ফারুক হোসেন ও তার সহযোগিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শুক্রবার বিকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলা প্রেসক্লাব ওই মানববন্ধনের আয়োজনে করে।

জানাগেছে, উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হোসেনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের চাউল চুরির অভিযোগে ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী যশোর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে প্রজন্ম ৭১ পত্রিকা-সহ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদের প্রকাশের জের ধরে গত ২৫ জুন সকালে ইউপি সদস্য ফারুক হোসেন ও তার সহযোগিরা সাংবাদিক আব্দুল্লাহ আল মাহফুজকে হাতুড়ী পেটা করে আহত করে। এসময় হামলাকারীরা সাংবাদিক আব্দুল্লাহ আল মাহফুজের কাছে থাকা ব্যাবসায়িক ৫৫ হাজার ৫ শত টাকা ছিনিয়ে নেয় এবং মোটর সাইকেল ভাংচুর করে আরো ১০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এব্যাপারে সাংবাদিক আব্দুল্লাহ আল মাহফুজ বাদী হয়ে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। কিন্তু থানা পুলিশ কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি।

Monday, May 15

যশোরে সেই নারী আইনজীবীর পদ ৭ দিনের জন্য স্থগিত করল জেলা আইনজীবী সমিতি

রিকশাচালককে মারধরের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। সম্প্রতি যশোর আদালতের সামনেছবি: সংগৃহীত


যশোরে এক রিকশাচালককে প্রকাশ্যে মারধর করার ঘটনায় আইনজীবী আরতি রানী ঘোষের সদস্যপদ সাত দিনের জন্য স্থগিত করেছে জেলা আইনজীবী সমিতি।

আরতি রানী ঘোষের শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় আজ রোববার দুপুরে সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সাত দিন তিনি আদালতে কোনো মামলার হয়ে লড়তে পারবেন না।

Monday, March 27

মামলা প্রত্যাহার নিয়ে দু্ই আইনজীবীর বচসা-হুমকি

যশোরে মামলা প্রত্যাহারের ঘটনাকে কেন্দ্র করে আইনজীবীকে হুমকির অভিযোগ উঠেছে এক ব্যারিস্টারের বিরুদ্ধে। তিনি ওই মামলা তুলে নিতে সন্ত্রাসীদের এনে হুমকি ধামকি দিয়েছেন। এমনকি আদালত চত্বরে অস্ত্র নিয়েও মহড়া দেন বলে অভিযোগ করা হয়। এমতাবস্তায় আদালতের আইনজীবী, শিক্ষানবীশ আইনজীবী ও আইনজীবী সহকারীরা একত্রিত হয়ে ওই সন্ত্রাসীদের প্রতিহত করেন। এ সময় সন্ত্রাসী একজনকে বেধড়ক মারপিট করা হয়। এ নিয়ে আদালত প্রাঙ্গণে উত্তেজনার সৃষ্টি হয়। এ নিয়ে তোপের মুখে পড়েন ওই ব্যারেস্টার। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর সাড়ে ১২ টায় যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে। অভিযুক্ত ব্যারিস্টার একে এম মুর্তজা রাসেল চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামের হায়দার আলীর ছেলে।

Wednesday, February 22

আইনজীবী সমিতি থেকে শওকত আলী পিন্টু সাময়িক বরখাস্ত

 যশোর আইনজীবী সমিতি থেকে শওকত আলী পিন্টুর সদস্য পদ সাময়িক বরখাস্ত করা হয়েছে। সমিতির শৃঙ্খলা বিরোধী আইন পেশার অসদাচারণ ও মর্যাদা হানিকর কাজ করায় সমিতির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে অফিস সূত্রে জানা গেছে।