Showing posts with label PRESS RELEASE. Show all posts
Showing posts with label PRESS RELEASE. Show all posts

Saturday, June 1

BANGLADESH-INDIA: JMBF Unveils Annual State of Indo-Bangla Border Violence 2023

Paris, France – June 01, 2024: JusticeMakers Bangladesh in France (JMBF) today released the comprehensive report on the annual state of violence along the Indo-Bangladesh border for the year 2023.  The report documents 55 violent incidents that have resulted in 66 victims, underscoring the urgent need for effective interventions to address this persistent issue from January to December 2023. The incidents have led to fatalities, injuries, and detainments, affecting numerous individuals and communities across the border.

To read the full report in PDF, please visit: Annual State of Indo-Bangla Border Violence 2023


The report reveals a troubling pattern of violence, with the majority of incidents being perpetrated against males, resulting in 64 male victims from 53 incidents, while females were targeted in two incidents, leading to two female victims. Despite the lower number of incidents involving females, the violence they experienced was equally severe. 

Saturday, April 20

প্রেস বিবৃতি: ফরিদপুরে সাম্প্রদায়িক হামলায় দুই নির্মান শ্রমিক নিহতের ঘটনায় জেএমবিএফ গভীর ভাবে উদ্বিগ্ন!


প্যারিস, ফ্রান্স, ২০ এপ্রিল ২০২৪- গত ১৮ এপ্রিল ২০২৪ তারিখ বৃহষ্পতিবার দিবাগত রাতে ফরিদপুরের মঘুখালীতে মন্দিরে আগুন দেয়ার সন্দেহে হিন্দু ধর্মাম্বলী স্থানীয় জনগণের পিটুনিতে ইসলাম ধর্মাম্বলী দুই নির্মান শ্রমিকের মৃর্ত্যু এবং অন্তত সাতজন আহত হওয়ার ঘটনায় জাস্টিস মেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ) গভীর উদ্বেগ প্রকাশ করেছে। 

উক্ত ঘটনায় অবিলম্বে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিজ্ঞ বিচারপতিকে প্রধান করে বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে সমগ্র বিষয়টি দ্রুত ও নিরপেক্ষে তদন্তপূর্বক দায়ী ব্যক্তিদের চিহ্নিত ও গ্রেফতারপূর্বক প্রচলিত আইনে স্বচ্ছ ও প্রকাশ্য বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহবান জানিয়েছে ফ্রান্স ভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠান জেএমবিএফ।

Monday, December 18

Press Release: JMBF Publishes State of LGBTQI+ Rights in Bangladesh 2022: Reveals Alarming Levels of Violence

Paris, France; December 18, 2023: In a groundbreaking initiative, JusticeMakers Bangladesh in France (JMBF) has published the first-ever comprehensive State of LGBTQI+ Rights in Bangladesh for the year 2022, focusing on violence against LGBTQI+ people. The report, meticulously compiled by JusticeMakers Bangladesh (JMBD) and published by JusticeMakers Bangladesh in France (JMBF), sheds light on the harrowing struggles faced by the LGBTQI+ community in Bangladesh, offering a stark portrayal of pervasive discrimination and violence against sexual minority groups.

Advocate Shahanur Islam, Founder Secretary General of JMBD and Founder President of JMBF, expressed a profound mixture of concern and determination in the foreword, emphasizing the organization's solemn obligation to confront and rectify the injustices that plague the LGBTQI+ community in Bangladesh.

The report, emanating and published from Paris, France on December 18, 2023, through a press release underscores the gravity of the situation, being the first of its kind to meticulously document violations against the LGBTQI+ community in Bangladesh. Prior to this undertaking, no organization, whether within Bangladesh or on the global stage, has dared to provide such a comprehensive perspective on the struggles faced by the LGBTQI+ community in Bangladesh.

Advocate Shahanur Islam expresses a solemn commitment to addressing the injustices and emphasizes the collective responsibility of policymakers, legislators, civil society entities, and community leaders in effecting positive change.

প্রেস বিজ্ঞপ্তিঃ জেএমবিএফ এর বাংলাদেশে সমকামী ব্যক্তির অধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদন ২০২২ প্রকাশ!

প্যারিস, ফ্রান্স; ১৮ ডিসেম্বর, ২০২৩: ফ্রান্স ভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ) প্রথমবারের মতো বাংলাদেশে সমকামী ব্যক্তির প্রতি সহিংসতা, বৈষম্য ও অধিকার বিষয়ক বিস্তারিত প্রদিবেদন “বাংলাদেশে সমকামী অধিকার ২০২২” প্রকাশ করেছে।

বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সমকামী ব্যক্তির প্রতি সহিংসতা, বৈষম্য ও অধিকার সংক্রান্ত খবর জাস্টিসমেকার্স বাংলাদেশ (জেএমবিডি)কর্তৃক নিয়মিত সংকলন ও যাচায়পূর্বক প্রাপ্ত তথ্য জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ)১৮ ডিসেম্বর ২০২৩ এ প্রতিবেদন আকারে প্রকাশ করেছে।

বাংলাদেশে যৌন সংখ্যালঘু সমকামী গোষ্ঠীর বিরুদ্ধে চলমান ব্যাপক বৈষম্য ও সহিংসতার একটি স্পষ্ট চিত্র তুলে ধরাসহ প্রতিবেদনটিতে বাংলাদেশে সমকামী সম্প্রদায় প্রতিনিয়ত যে সকল কঠিন সংগ্রামের মাধ্যমে বেঁচে রয়েছে তাঁর উপর বিস্তারিত আলোকপাত করা করেছে।

জাস্টিসমেকার্স বাংলাদেশ (জেএমবিডি)এর প্রতিষ্ঠাতা মহাসচিব এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ)এর প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট শাহানুর ইসলাম প্রতিবেদনটি সম্পাদনা করেছেন। তিনি প্রতিবেদনের মুখবন্ধে বাংলাদেশে যৌন সংখ্যালঘু সমকামী সম্প্রদায় যেসব সহিংসতা, অবিচার, বৈষম্য, নির্যাতনের শিকার হয় তা নিরসনে তাঁর প্রতিষ্ঠিত মানবাধিকার সংগঠন জেএমবিডি এবং জেএমবিএফ আন্তরিকভাবে কাজ করবে বলে সংকল্প ব্যক্ত করেছেন।

Saturday, October 15

প্রেস বিজ্ঞপ্তি : ঢাকায় চাঁদার দাবীতে যৌন সংখ্যালঘু রুপান্তরকামী মহিলা ও তার মাকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতারপুর্বক বিচারে দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রাদান করা হোক।

ঢাকার ভাটারা থানাধীন নুরের চালা বাজারের স্টার ওয়ার্ল্ড র্বিউটি পারলারের স্বত্তাধিকারী যৌন সংখ্যালঘু রুপান্তরকামী মহিলা মনিকা আক্তার মনি (২৮) ও তার মা রুবিনা খাতুনকে চাঁদার দাবীতে শারীরিক নির্যাতন, স্বর্ণালংকার ছিনিয়ে নেয়া, ভয়ভীতি প্রদর্শণ ও সাত দিনের মধ্যে পার্লার বন্ধ করে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি প্রদানের ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর) এবং জাস্টিসমেকার্স বাংলাদেশের গভীর উদ্বেগ প্রকাশ করেছে।




উক্ত ঘটনার বিষয়ে মামলা দায়ের করে ঘটনার সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুত চিহ্নিত করে গ্রেফতার পূর্বক দায়ীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রদান সহ ভুক্তভোগী রুপান্তরকামী মহিলা ও তার পরিবারের অন্যান্য সদস্যকে সার্বিক নিরাপত্তা প্রদানের জোড় দাবী জানিয়েছে বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ ।

Monday, October 10

প্রেস বিজ্ঞপ্তিঃবাংলাদেশে প্রচলিত আইনে মৃর্ত্যুদণ্ডের বিধান সম্বলিত ধারাসমূহ রদ ও রহিত করার জোড় দাবী জানিয়েছে বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ।

বিশ্ব মৃর্ত্যুদণ্ড বিলোপ দিবস ২০২২ উপলক্ষে বাংলাদেশে প্রচলিত আইনে মৃর্ত্যুদণ্ডের বিধান সম্বলিত সকল ধারা বিলোপের আহবান জানিয়েছেন মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস (বি আই এইচ আর) এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ। আজ ১০ অক্টোবর ২০২২ খ্রীষ্টাব্দ তারিখে বি আই এইচ আর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ উক্ত দাবী জানান।





জাস্টিসমেকার্স বাংলাদেশ এবং বি আই এইচ আর এর মহাসচিব প্রখ্যাত মানবাধিকার আইনজীবী অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত মৃর্ত্যুদণ্ডের মত নিষ্ঠুর,অমানবিক ও অবমাননাকর শাস্তি প্রদান হতে বিরত থেকে গুরুত্বর অপরাধের ক্ষেত্রে যাবজ্জীবন শাস্তি প্রদানের আহবান জানিয়েছে।





অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত বলেন, যদিও বিশ্বের অধিকাংশ রাষ্ট্র মৃর্ত্যুদণ্ডের মত নিষ্ঠুর,অমানবিক ও অবমাননাকর শাস্তি বিলোপের পক্ষে তারপরও বাংলাদেশ সহ বিশ্বের ৪২টি দেশে এখনো মৃর্ত্যুদণ্ড প্রদান করা হয়ে থাকে এবং অন্যদিকে বিশ্বের প্রায় ৮০% অর্থাৎ১৫৫টি রাষ্ট্র আইনগত ভাবে মৃর্ত্যুদণ্ড সম্পূর্ণরূপে বাতিল করেছে বা বাস্তবিকভাবে মৃর্ত্যুদণ্ড কার্যকর করার উপর স্থগিতাদেশ প্রদান করেছে।

Sunday, October 9

প্রেস বিজ্ঞপ্তি : ঢাকা মিরপুরে যৌন সংখ্যালঘু সমকামী গে কিশোরকে আটিক রেখে নির্যাতন ও মুক্তিপন আদায়ের ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন।


সম্প্রতি ঢাকার কেরানীগঞ্জে বাসবাসরত এক যৌন প্রবৃত্তগত সংখ্যালঘু সমকামী/গে কিশোরকে সমকামীতার ফাঁদে ফেলে ঢাকা মিরপুর এলাকার এক বাসায় আটক রেখে শারীরিক নির্যাতন ও মুক্তিপন আদায়ের ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর) এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।



একই সাথে উক্ত ঘটনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সকল অপরাধীকে দ্রুত চিহ্নিতপূর্বক গ্রেফতার করে বিচারান্তে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবী জানিয়েছে বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ।

Wednesday, September 28

প্রেস বিজ্ঞপ্তি : টাঙ্গাইলে দু’জন লেসবিয়ান কিশোরীকে পুলিশে হস্তান্তর করার ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ এর উদ্বেগ প্রকাশ।

সম্প্রতি টাঙ্গাইল শহরে দু’জন সমকামী লেসবিয়ান কিশোরীকে কাজী অফিস হতে পুলিশ সদস্যের নিকট হস্তান্তরের ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর) এবং জাস্টিসমেকার্স বাংলাদেশের গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ টাঙ্গাইল শহরে দুজন যৌন সংখ্যালঘু সমকামী লেসবিয়ান কিশোরীকে যাদের ভয়ে এবং প্ররোচনায় কাজী অফিস হতে স্থানীয় থানায় সোপর্দ করা হয়েছে সেসকল অভিযুক্ত অপরাধীকে দ্রুত চিহ্নিতপূর্বক গ্রেফতার করে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত বিচার করে দায়ীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রদানের জোড় দাবী জানিয়েছে।

দৈনিক কালবেলা প্রতিকার অনলাইনে ভার্ষনে গত ২৭শে সেপ্টেম্বর প্রকাশিত খবর আনুযায়ী জানা যায় যে, টাঙ্গাইলে কাজী অফিসে বিয়ে করতে এসে পুলিশ হেফাজতে গিয়েছেন দুই নারী। ৭শে সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে বটতলা কাজী অফিসে এক নারী আরেক নারীকে বিয়ে করতে এলে বিষয়টি সদর থানা পুলিশকে অবহিত করেন কাজী।

Tuesday, September 27

প্রেস বিজ্ঞপ্তি সিলেট শহরে যৌন সংখ্যালঘু সমকামী হিজরা সম্প্রদায়ের এক ব্যাক্তিকে হত্যার ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশে এর উদ্বেগ প্রকাশ।

সিলেট শহরে সমকামী ট্রান্সজেন্ডার পুরুষকে হত্যার ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর) এবং জাস্টিসমেকার্স বাংলাদেশের গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ সিলেট শহরে যৌন সংখ্যালঘু সমকামী হিজড়া ব্যক্তিকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেফতার করে নিরপেক্ষ তদন্তপূর্বক বিচারে সোপর্দ করে দায়ীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রদানের জোড় দাবী জানিয়েছে।

গত ২৫ শে সেপ্টেম্বর২০২২ খ্রীষ্টাব্দ তারিখে অনলাইন সংবাদ মাধ্যম আজকের পত্রিকার প্রকাশিত খবর আনুযায়ী জানা যায় যে, সিলেটে এক যৌন সংখ্যালঘু সমকামী ট্রান্সজেন্ডার ব্যক্তিকে বাড়ী থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।

Saturday, September 17

প্রেস বিজ্ঞপ্তি: লক্ষিপুরে যৌন সংখ্যালঘু সমকামী লেসবিয়ান কিশোরীর প্রেম নিয়ে এলাকায় তোলপাড়ের ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশে এর গভীর উদ্বেগ প্রকাশ।

সম্প্রতি লক্ষিপুর জেলায় দুজন সমকামী লেসবিয়ান কিশোরীর সমকামী প্রেম ও বিয়ের ঘটনা প্রকাশিত হওয়ার এলাকায় তোলপাড়ের ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর) এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ লক্ষিপুর জেলার সদর উপজেলায় যৌন সংখ্যালঘু সমকামী লেসবিয়ান কিশোরীর প্রেম ও বিয়ের ঘটনা প্রকাশের মাধ্যমে তাদের ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে ফেলার সাথে জড়িত অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত চিহ্নিতপূর্বক গ্রেফতার করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত ও স্বচ্ছ বিচার প্রক্রিয়া অন্তে দায়ীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রদানের জোড় দাবী জানিয়েছে।

Wednesday, June 1

প্রেস বিজ্ঞপ্তি : নারায়নগঞ্জে সিটি কাউন্সেলরের নির্দেশে যৌন সংখ্যালঘু হিজরা ব্যাক্তিকে নির্যাতন ও তুলে নিয়ে যাওয়ার ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ উদ্বিগ্ন।

 

নারায়নগঞ্জে সিটি কাউন্সেলরের নির্দেশে যৌন সংখ্যালঘু সমকামী হিজরা সম্প্রদায়ের দুই ব্যক্তিকে নির্যাতন ও এক ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর) এবং জাস্টিসমেকার্স বাংলাদেশের গভীর উদ্বেগ প্রকাশ করেছে।



একই সাথে উক্ত ঘটনার সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুত চিহ্নিত করে গ্রেফতার পূর্বক দায়ীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রদানের জোড় দাবী জানিয়েছে বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ ।


গতকাল ৩০ মে ২০২২ খ্রীষ্টাব্দ সকাল নারায়নগঞ্জ ডট কমে প্রকাশিত খবর আনুযায়ী জানা যায় যে,
নারায়ণগঞ্জের বন্দরে টাকা কালেকশন নিয়ে হিজড়া সুমি ও সোহানা নামে দুইজনকে পিটিয়ে উর্মী নামে এক হিজড়াকে ২০নং ওয়ার্ড কাউন্সিলর শাহেনশাহ নির্দেশে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সোমবার ৩০মে সকালে বন্দর আমিন আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

 

Friday, April 15

প্রেস বিজ্ঞপ্তি : মেহেরপূরে যৌন সংখ্যালঘু হিজরাকে নির্যাতন ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ উদ্বিগ্ন।


মেহেরপুরের গাংনীতে যৌন সংখ্যালঘু সমকামী হিজরা সম্প্রদায়ের এক ব্যক্তিকে নির্যাতন করার ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর) এবং জাস্টিসমেকার্স বাংলাদেশের গভীর উদ্বেগ প্রকাশ করেছে।


একই সাথে উক্ত ঘটনার সাথে জড়িত অপরাধীকে দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রদানের জোড় দাবী জানিয়েছে বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ ।


গতকাল ১৪ এপ্রিল ২০২২ খ্রীষ্টাব্দ তারিখে মাথাভাংগা ডট কমে প্রকাশিত খবর আনুযায়ী জানা যায় যে, হিজরাদের চাঁদার দাবিতে অতিষ্ট হয়ে নদী নামের এক হিজরাকে পিটিয়েছেন ব্যবসায়ী। গতকাল বুধবার বিকেলে গাংনী উপজেলার বামন্দী বাজারে এ ঘটনা ঘটে।

Wednesday, March 23

প্রেস বিজ্ঞপ্তি :যৌনপ্রবৃত্তিগত সংখ্যালঘু সমকামী লেসবিয়ান কিশোরীর পরিচয় সংবাদ মাধ্যমে প্রকাশ করায় বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন।


সমকামী ভালবাসার টানে নোয়াখালীর এক কিশোরী তার প্রেমিকার সহিত টাংগাইলে মিলিত হওয়ার ঘটনায় সংবাদ মাধ্যমে যৌনপ্রবৃত্তিগত সংখ্যালঘু লেসবিয়ান কিশোরীদ্বয়ের পরিচয় প্রকাশ করায় মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস (বি আই এইচ আর) এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।


একই সাথে যৌনসংখ্যালঘু সমকামী লেসবিয়ান কিশোরীদ্বয়ের ভালবাসার প্রতি সম্মান জানিয়ে তাদের যথাযথ নিরাপত্তা প্রদানের দাবী জানিয়েছে বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ।



বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর আনুযায়ী জানা যায় যে, ফেসবুকের মাধ্যমে দুই কিশোরীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দুই বছর ধরে চলে এই প্রেম। প্রেমের টানে দূরপথ পেরিয়ে আবারো একত্র হয়েছে এই দুই কিশোরী। গত ২১ মার্চ ২০২২ (সোমবার) টাঙ্গাইলের বাসাইল উপজেলায় এ ঘটনা ঘটে। প্রেমের টানে নোয়াখালী সদর উপজেলার এক কিশোরী মেয়ে টাঙ্গাইলের বাসাইল উপজেলার নবম শ্রেণিতে পড়ুয়া আর এক কিশোরী মেয়ের কাছে ছুটে আসে।

Monday, January 10

প্রেস বিজ্ঞপ্তি : যশোরে যৌন সংখ্যালঘু সমকামী হিজরা ব্যাক্তিকে হত্যার ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ উদ্বিগ্ন।

যশোরে যৌন সংখ্যালঘু সমকামী হিজরা সম্প্রদায়ের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর) এবং জাস্টিসমেকার্স বাংলাদেশের গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

একই সাথে যশোরে যৌন সংখ্যালঘু সমকামী হিজড়া ব্যক্তিকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেফতার পূর্বক বিচারে সোপর্দ করে দায়ীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রদানের জোড় দাবী জানিয়েছে বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ ।

গত ০৯ জানুয়ারী ২০২২ খ্রীষ্টাব্দ দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রকাশিত খবর আনুযায়ী জানা যায় যে, গত ০৮ জানুয়ারী শনিবার সকালে যশোর-ছুটিপুর সড়কের হালসা ব্রিজের কাছে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে লাভলী (৩০) নামে এক হিজড়া খুন হয়েছে।

Tuesday, November 30

প্রেস বিজ্ঞপ্তি : চট্রগ্রামে যৌন সংখ্যালঘু সমকামী কিশোরকে নির্যাতন, নগ্ন করে ভিডিও ধারণ ও চাঁদা আদায়ের ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ উদ্বিগ্ন।


চট্রগ্রামে রিয়াজ উদ্দীন বাজারে গগন মার্কেটের দ্বিতীয় তলায় যৌন সংখ্যালঘু সমকামী গে কিশোরকে নির্যাতনপূর্বক নগ্ন করে ভিডিও ধারণ ও ব্ল্যাক মেইলিং করে চাঁদা আদায়ের ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর) এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।




একই সাথে উক্ত ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রদানের জোড় দাবী জানিয়েছে বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ ।


গতকাল ২৯ নভেম্বর ২০২১ খ্রীষ্টাব্দ তারিখে আরটিভিঅনলাইন ডট কমে প্রকাশিত খবর আনুযায়ী জানা যায় যে, চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে গগন মার্কেটের দ্বিতীয়তলায় একজনকে ডেকে এনে নগ্ন ভিডিও ধারণ ও মাথার চুল কেটে দেওয়া হয়। এছাড়াও মারধর করে দশ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ নভেম্বর) সকালে চট্টগ্রামের কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন জানান,এ ঘটনায় ১৯ বছর বয়সী রাশেদুল ইসলাম ও ১৬ বছর বয়সের নাঈম উদ্দিন নামে দুইজনকে গ্রেপ্তার ও টাকা উদ্ধার করা হয়েছে।

Tuesday, March 3

BIHR Celebrates Music Freedom Day 2020 in Bangladesh

Bangladesh Institute of Human Rights along with its partner organization JusticeMakers Bangladesh and Ekushe Parishad, Naogaon celebrates the Music Freedom Day 2020 at Naogaon today. The celebration of music freedom day is coordinated and supported by Freemuse. They music freedom day celebrates in Bangladesh first ever time.


With the theme of Arts across Border a human chain and rally is organized at Kachari Naogaon as the part of the celebration. Around 120 people from different profession including civil society member, art and cultural performers and activist are participated the human chain and rally.

Sunday, January 12

প্রেস বিজ্ঞপ্তি:বাউল সংগীত শিল্পী গ্রেফতারে বিআইএইচআর গভীরভাবে উদ্বিগ্ন!

ধর্মীয় অনুভুতিতে আঘাত আনার অভিযোগে গত ১১ জানুয়ারী ২০২০ সালে টাঙ্গাইলে বাউল সংগীত শিল্পী শরিয়ত বয়াতী গ্রেফতারেবাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস ( বি আইএইচআর) গভীরভাবে উদ্বিগ্ন। 

বিআইএইচআর এর মহাসচিব অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত এক শরিয়ত বয়াতী গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সাথে তাহার অবিলম্বে নি:শর্ত মুক্তি দাবী করেছেন এবং তাহার নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা দাবী করেছেন।

Sunday, May 27

প্রেস বিজ্ঞপ্তিঃ ক্ষমতার অপব্যবহার ও দূর্ণীতির মাধ্যমে আইনজীবী ও মানবাধিকারকর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে নওগাঁর বদলগাছি থানার এসআই জোবায়ের হোসেনের বিরুদ্ধে তদন্ত শুরু!

পরষ্পর যোগসাজসে দূর্নীতিও ক্ষমতার অপব্যবহার করে মানবাধিকারকর্মী ও আইনজীবীকে মিথ্যা মামলায় জড়িত করার অভিযোগে নওগাঁ জেলার বদলগাছী থানার সাব ইন্সপেক্টর এসএম জোবায়ের হোসেনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। আজ ২৭ মে ২০১৮ ইং তারিখে নওগাঁ জেলার সহকারী পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মতিয়ার রহমান অভিযোগকারী অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত এবং অভিযুক্ত এস আই এস এম জোবায়ের হোসেনের ও এ এস আই মোঃ মাহাবুর রহমানের বক্তব্য গ্রহণের মাধ্যমে তদন্ত কার্যক্রম শুরু করেন।

Saturday, May 19

প্রেস বিজ্ঞপ্তি: ইউপিআর অধিবেশনে সমকামী ব্যক্তির সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার সুপারিশ প্রত্যাখান করায় মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ, লয়ার্স ফর লয়ার্স বাংলাদেশ, বিআইএইচআর এবং বৈচিত্র্য.বাংলা’র উদ্বেগ প্রকাশ!



জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ (ইউপিআর)ওয়ার্কিং গ্রুপের অধিবেশনে বাংলাদেশ সরকার সমকামী ব্যক্তির সাংবিধানিক স্বীকৃতি প্রদান, দণ্ডবিধির ৩৭৭ ধারা বিলুপ্তি, সমকামীদের প্রতি নির্যাতন ও বৈষম্য প্রতিরোধে ব্যবস্থা গ্রহণসহ সমকামী ব্যক্তির অন্যান্য সাংবিধানিক ও আইনগত অধিকার প্রদান সংক্রান্ত সুপারিশ প্রত্যাখান করায় জাস্টিসমেকার্স বাংলাদেশ, বাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর),লয়ার্স ফর লয়ার্স বাংলাদেশ এবং বৈচিত্র্য.বাংলা গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

Sunday, January 6

প্রেস বিজ্ঞপ্তিঃবিএনপি নেতার মৃত্যুর বিষয়টি তদন্তের জন্য জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের!



ঢাকার বিএনপি নেতার হাতকড়া পরা লাশ কুষ্টিয়ায় উদ্ধারের ঘটনাটি যথাযথ তদন্তপূর্বক দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অভিযোগ দায়ের করেছে। মানবাধিকার সংগঠন জাস্টিসমেকার্স বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মহাসচিব এডভোকেট শাহানূর ইসলাম সৈকত আজ সন্ধ্যায় জাতীয় মানবাধিকার কমিশনে এ অভিযোগ দায়ের করেন। কমিশন ডি ১৩০১০৬-০০০১ স্মারকে অভিযোগটি নথিভুক্ত করেন।

অন লাইনে পেশ করা অভিযোগে এডভোকেট শাহানূর ইসলাম উল্লেখ করেন যে, বিভিন্ন অনলাইন পত্রিকায় প্রকাশিত খবর থেকে তিনি অবগত হন যে  ঢাকার ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং বঙ্গবাজার মার্কেট কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম মজুমদার (৪৫) গতকাল ০৫ জানুয়ারী ২০১৩ ইং তারিখে ঝিনাইদহের শৈলকুপার আনন্দনগর গ্রামে তার  শ্বশুরবাড়িতে বেড়াতে যান। সেখান থেকে র‌্যাবের পোষাক পরা ৭-৮ জন লোক জোর করে রফিকুলকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে পুলিশ শব্দটি খোদাই করা হাতকড়া পড়া অবস্থায় তার লাশ কুষ্টিয়ার আদাবাড়ি-মনোহরপুর মাঠের খালের পাশে পাওয়া যায়। 

এডভোকেট শাহানূর রফিকুলের শাশুড়ী লিপি খাতুনের উদ্ধৃতি দিয়ে অভিযোগে আরো উল্লেখ করেন যে, শনিবার সন্ধ্যায় পরিবারের লোকজনের সঙ্গে বসে আলাপ করার সময় ৭-৮ জন লোক র‌্যাব পরিচয় দিয়ে তাকে তুলে নিয়ে যায়। তাদের সবার হাতে অস্ত্র ছিল। বাধা দিতে গেলে তারা লিপি খাতুনকে লাথি মেরে ফেলে দেয়। তারপর সাদা রংয়ের একাটি মাইক্রোতে করে রফিকুলকে নিয়ে যায়।  

এডভোকেট শাহানূর ইসলাম তার পেশকৃত অভিযোগে ঘটনাটি মানবাধিকারের চরম লংঘন বলে অভিহিত করে যথাযথ তদন্তপূর্বক দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আহবান জানান। অভিযোগপত্রে তিনি বিভিন্ন পত্রিকায় অনলাইন সংস্করণে প্রকাশিত খবরটির লিংক যুক্ত করেন।