
পাঠ্যবই ছিঁড়ে আলোচনায় আসা খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাবকে পুনর্বহালের দাবিতে আন্দোলনে নেমেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
মঙ্গলবার তারা ঢাকার মেরুল বাড্ডায় বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের অডিটোরিয়ামের সামনে বিক্ষোভ করেন। তাদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল ‘ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্টস কমিউনিটি’।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন আন্দোলনকারীদের প্রতিনিধিরা। সেই আলোচনা 'ফলপ্রসূ না হওয়ায়' পরে তারা ক্লাস বর্জন এবং ব্র্যাকের পণ্য বর্জনের ডাক দেন।