Showing posts with label DB. Show all posts
Showing posts with label DB. Show all posts

Saturday, June 17

ডিবি হেফাজতে আসামির মৃত্যু!

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) একটি মামলার এক সন্দেহভাজন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য গত ৬ জুন বাসা থেকে আটক করে নিয়ে যায়। ১০ জুন আদালতকে জানিয়ে তাকে প্রথমে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয় এবং গত শুক্রবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। ওইদিন রাতেই জাতীয় হৃদরোগ থেকে ফোনে স্বজনদের জানানো হয় তিনি মারা গেছেন। এ ব্যক্তির নাম আলাল উদ্দিন দেওয়ান (৫০)।

আলালের স্বজনরা অভিযোগ করেছেন, বাসা থেকে তাকে সুস্থ অবস্থায় নিয়ে গিয়েছিল ডিবি। তাদের নির্যাতনেই আলাল মারা গেছেন।

Wednesday, March 15

প্রবাসীকে চোখ বেঁধে নির্যাতন,


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মো. মহিন উদ্দিন রকি নামে এক প্রবাসীকে চোখ বেঁধে নির্যাতন ও টাকা দাবির অভিযোগে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক ও কনস্টেবলকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) সকালে নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম ওই দুই পুলিশের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। বেগমগঞ্জ উপজেলার মো. মহিন উদ্দিন রকি নামে এক প্রবাসীকে চোখ বেঁধে নির্যাতন ও টাকা দাবির অভিযোগের পর এমন ব্যবস্থা নেয়া হয়।