Showing posts with label JOURNALIST. Show all posts
Showing posts with label JOURNALIST. Show all posts

Friday, December 15

সাভারে সাংবাদিককে মারধর করে মাদক মামলায় ফাঁসানোর হুমকি পুলিশের

সাভার মডেল থানার এসআই ও কনস্টেবলের বিরুদ্ধে এক সাংবাদিককে মারধরের পর মাদক মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে সাভার সদর ইউনিয়নের চাঁপাইন তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

মারধরের শিকার এসএম মনিরুল ইসলাম (৩২) একটি জাতীয় পত্রিকার সাভার প্রতিনিধি। তিনি বলেন, বুধবার রাতে চাঁপাইন-তালতলা এলাকায় আমার বাসার সামনে একটি চায়ের দোকানে চা খাচ্ছিলাম। এ সময় প্রতিবেশী এক নারী উচ্চস্বরে কান্না করে দৌড়াচ্ছিলেন আর বলছিলেন আমার স্বামীকে কয়েকজন ব্যক্তি ধরে নিয়ে যাচ্ছে। পরে আমরা ঘটনাস্থলে যাই। আমাদের দেখামাত্রই এসআই আল মামুন কবির ও কনস্টেবল নাজমুল অসদাচরণ করেন। একপর্যায়ে এসআই আল মামুন কবির আমার কলার চেপে ধরে দ্রুত চলে যেতে বলেন। কলার ছেড়ে দেওয়ার কথা বললেই তিনি ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি কিল, ঘুসি, চড়-থাপ্পড় মেরে বলেন- ‘আর একটি বাক্য উচ্চারণ করলেই তোকে ইয়াবা মামলায় ফাঁসিয়ে জেলে পাঠাব’।

Sunday, December 10

সাংবাদিককে মারধর করায় পুলিশ কনস্টেবল প্রত্যাহার

আকাশ আহম্মেদ, রাজৈর (মাদারীপুর): [২] জাতীয় 'দৈনিক গণকন্ঠ' পত্রিকার মাদারীপুরের রাজৈর উপজেলা প্রতিনিধি মোঃ সোহেল শিকদারকে মারধর করায় অভিযুক্ত পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। আজ (৯ ডিসেম্বর) দুপুরে তাকে প্রত্যাহার করে মাদারীপুর জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। অভিযুক্ত পুলিশ কনস্টেবল মোঃ শাহীন শেখ মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রে ছিলেন। এ ঘটনায় ওই সাংবাদিক রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সদর উপজেলার রায়েরকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা এসকেন্দার শিকদারের ছেলে।

Wednesday, November 22

সাংবাদিকের উপর পুলিশী নির্যাতন

সাম্প্রতিক সময়ে পুলিশ ও সমাজসেবা কর্মকতা কর্তৃক মেহেরপুরে ডিবিসি টিভি‘র প্রতিনিধি আবু আক্তার করন এবং রংপুরের ইনডিপেন্ডেট টিভির ক্যামেরাপারসন লিমন মিয়াসহ সারাদেশে সাংবাদিকদের উপর হামলা,মামলা,নির্যাতনসহ হয়রানী করার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।২০ নভেম্বর সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে দিনাজপুর প্রেসক্লাব,সাংবাদিক ইউনিয়ন ও টিভি ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে সাংবাদিকদের নির্যাতনের চিত্র তুলে ধরে সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন,রংপুরের ইন্ডিপেন্ডেন্ট টিভির ক্যামেরাপার্সন লিমনের উপর পুলিশের হামলা ও মেহেরপুর ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আবু আক্তার করনের উপর সমাজ সেবা কর্মকর্তা কর্তৃক হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে। ঘটনার সাথে জড়িতদের শুধু বদলী নয় শাস্তি নিশ্চিত করলেই আগামীতে কেউ এ ধরনের ঘটনাঘটনোর সাহস পাবেনা।

Monday, November 6

দৌলতপুরে সাংবাদিকের উপর সন্ত্রাসীরা হামলা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর উপজেলা বাজার সংলগ্ন এলাকায় শহিদুল ইসলাম সোহাগ (৩৫) নামে এক সাংবাদিকের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের ধারালো অস্ত্র ও লোহার রডের আঘাতে মারাত্মক আহত হয়ে তিনি দৌলতপুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার শিকার শহিদুল ইসলাম সোহাগ দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকায় দৌলতপুর প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক জানান, তার মাথা ও মুখমন্ডলে উপুর্য লোহার রড ও ধারালো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। তার মাথায় ৭ টা সেলাই দেয়া হয়েছে। তবে, তিনি এখন শঙ্কামুক্ত।

Sunday, November 5

দৌলতপুরে সাংবাদিকের উপর সন্ত্রাসীরা হামলা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর উপজেলা বাজার সংলগ্ন এলাকায় শহিদুল ইসলাম সোহাগ (৩৫) নামে এক সাংবাদিকের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের ধারালো অস্ত্র ও লোহার রডের আঘাতে মারাত্মক আহত হয়ে তিনি দৌলতপুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার শিকার শহিদুল ইসলাম সোহাগ দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকায় দৌলতপুর প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক জানান, তার মাথা ও মুখমন্ডলে উপুর্য লোহার রড ও ধারালো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। তার মাথায় ৭ টা সেলাই দেয়া হয়েছে। তবে, তিনি এখন শঙ্কামুক্ত।

Sunday, October 29

বিএনপি-পুলিশ সংঘর্ষ ৫ সাংবাদিক ও ১৯ পুলিশসহ আহত ৫০

ঢাকার কাকরাইল মোড়, বিজয়নগর ও পল্টন এলাকায় বিএনপি-পুলিশ ত্রিমুখী সংঘর্ষ ও হামলা-পাল্টা হামলার ঘটনায় সাংবাদিকসহ ৫০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৫ জন সাংবাদিক, ১৯ জন পুলিশ ও বাকিরা বিএনপির নেতাকর্মী বলে জানা গেছে। এখনও একে একে আহতদের হাসপাতালে আনা হচ্ছে।
শনিবার বিকেল ৪টা পর্যন্ত ঢাকা মেডিকেলে ৫০ জন আহতকে নেয়া হয়েছে। আহতদের মধ্যে পুলিশের এক সদস্যের অবস্থা গুরুতর। তার মাথা থেতলে গেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি মিডিয়া ফারুক হোসেন দাবি করেছেন, বিএনপি নেতাকর্মীদের হামলা মারধরে পুলিশের অন্তত ৪১ জন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে রাজারবাগ পুলিশ হাসপাতালে ২২ জন এবং ঢাকা মেডিকেলে ১৯ জনকে ভর্তি করা হয়েছে।

Saturday, October 28

সাংবাদিকদের মারধর ও হেনস্তা করল সূত্রাপুর থানা পুলিশ

রাজধানীর কবি নজরুল কলেজে বাংলা ট্রিবিউনের প্রতিনিধি আতিক হাসান শুভ ও দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি যায়েদ হোসেন মিশুকে মারধর ও হেনস্তার অভিযোগ পাওয়া গেছে সূত্রাপুর থানার কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে। শুক্রবার (২৭ অক্টোবর) বিকাল ৩টার দিকে রাজধানীর সদরঘাটের লালকুঠি ঘাটে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিকরা বলেন, ২৮ অক্টোবর আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থান থেকে আসা লঞ্চযাত্রীদের মোবাইল ফোন ও ব্যাগ চেক করছিল পুলিশ। এসময় ছবি তোলায় তাদের ফোন কেড়ে নিয়ে কোর্টে চালান করে দেওয়ার হুমকি দেন পুলিশ সদস্যরা। একপর্যায়ে টেনেহিঁচড়ে একটি কক্ষে নিয়ে যান তারা।

Sunday, October 1

সাংবাদিক নির্যাতনের ঘটনায় ৬ ছাত্রলীগ কর্মী বহিষ্কার

সংবাদ প্রকাশের জের ধরে অনলাইন পোর্টাল বাংলা ট্রিবিউনের ঢাকা কলেজ প্রতিনিধি ওবাইদুর সাঈদকে জেরা ও নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে ঢাকা কলেজ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে কলেজের শহীদ ফরহাদ হোসেন ছাত্রাবাসে এ নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনায় কলেজ ছাত্রলীগের ছয় কর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। অন্যদিকে কলেজ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।

শনিবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনার প্রেক্ষিতে সংগঠনবিরোধী ও শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী রাউফুর রহমান সোহেল, এ বি এম আলামিন, সজিব আহসান, আবরার হোসাইন সাগর, সৈয়দ আব্দুল্লাহ শুভ ও ফাহমিদ হাসান পলাশকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো। রাউফুর রহমান পদপ্রত্যাশী নেতা ছিলেন।

Wednesday, September 27

ধুনটে চোরাই গরুসহ কথিত সাংবাদিক গ্রেফতার

বগুড়ার ধুনটে চোরাই গরু সহ মিনহাজ উদ্দিন মিঠু (৪০) নামের কথিত এক সাংবাদিক কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ জানায়, মিনহাজ উদ্দিন মিঠু উপজেলার মাটিকোড়া গ্রামের আছাব আলীর ছেলে। সে একটি সাপ্তাহিক পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে দির্ঘদিন থেকে নানা অপকর্মে সাথে জড়িত। মিঠু মঙ্গবার দিবাগত রাতে মাটিকোড়া গ্রামের আব্দুল লতিফের গোয়ালঘর থেকে একটি গাভী চুরি করে পাশ্ববর্তী কাজিপুর উপজেলার দিকে নিয়ে যাচ্ছিল। রাত ৩টার দিকে টহল পুলিশের একটি দল ধুনট বাইপাস সড়কের পুর্বভরনশাহী এলাকা থেকে চোরাই গরু সহ মিনহাজ উদ্দিন মিঠুকে গ্রেফতার করে। এবিষয়ে আব্দুল লতিফ ধুনট থানায় একটি মামলা দায়ের করেছেন।

Monday, September 25

বালিয়াকান্দিতে জামিনে বের হয়ে সাংবাদিকের ওপর হামলা

চাঁদাবাজি মামলায় জামিনে এসে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের ওপর হামলা ও হত্যার চেষ্টা চালিয়েছে। সোমবার সকাল ১১টার সময় রাজবাড়ীর বালিয়াকান্দি সাবরেজিস্ট্রি অফিসে প্রকাশ্যে এ হামলার ঘটনা ঘটে। আহত দৈনিক কালবেলা পত্রিকার বালিয়াকান্দি প্রতিনিধি রিয়াদ হোসেন রুবেলকে (৩০) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক রিয়াদ হোসেন রুবেল জানান, বালিয়াকান্দি কুন্ডু পাড়ার বাসিন্দা ও স্বর্ণ ব্যবসায়ী রতন কর্মকার বাদী হয়ে ইকরাম মোল্যাসহ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন।

বকশিগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে সাংবাদিককে হত্যার হুমকি

জামালপুরের বকশিগঞ্জে এক যুবলীগ নেতার বিরুদ্ধে দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার সাংবাদিক এম এ সালাম মাহমুদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠেছে।


রোববার (২৪ সেপ্টেম্বর) সাংবাদিক এম এ সালাম মাহমুদের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসকে কেন্দ্র করে এই হুমকি দেওয়া হয়েছে বলে জানান ভুক্তভোগী। হত্যার হুমকি দেওয়া অভিযুক্ত যুবলীগ নেতা ফরহাদ হোসেন পলাশ বকশিগঞ্জ যুবলীগের আহবায়ক কমিটির সদস্য। তবে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে বকশিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

সাংবাদিক নেতা রাজুর উপর হামলা

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের মৃত শাহাজাহান শেখের ছেলে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র নির্বাহী সদস্য দৈনিক আমাদের কন্ঠের ক্রাইম রিপোর্টার রাজু আহমেদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং ৩১/৪১৮।

জানা যায়, গত ২৪ শে জুলাই মাদক, ঘনঘন চুরি ও যত্রতত্র আবর্জনা ফেলার প্রতিবাদ করায় দুধঘাটা এলাকার আলী ভূইয়া, শামসুল ভূইয়া, শাহাজালাল, হুসাইন ও আবুল ভূইয়ার নেতৃত্বে ২০ জনের একটি সংঘবদ্ধ দল সন্ত্রাসী সাংবাদিক রাজুর উপর হামলা চালায়। ঐদিন রাত আনুমানিক পৌনে ৯ টায় সাংবাদিক নেতা রাজুকে রাস্তায় একা পেয়ে জোরপূর্বক নিকটস্থ একটি ফার্মেসীর ভিতরে নিয়ে যায়। টানা দেড় ঘন্টা নির্যাতন করে হত্যার চেষ্টা করে। একপর্যায়ে রাজু আহমেদ চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাকে সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রাজু আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে সোনারগাঁও থানায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সাংবাদিক রাজু। পুলিশ তদন্ত সাপেক্ষে পরবর্তীতে মামলা গ্রহন করে।

Sunday, September 24

প্রথম আলোর প্রতিনিধিকে ছাত্রলীগের মারধর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে হামলায় আহত প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোশাররফ শাহকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ দুপুরে ছবিটি তোলাছবি: প্রথম আলো


প্রথম আলোর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোশাররফ শাহকে মারধর করেছে ছাত্রলীগের কর্মীরা। মারধরের সময় তাঁকে ছাত্রলীগ নিয়ে সংবাদ না করার জন্য হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মোশাররফ।

Saturday, September 23

হাসপাতালে কর্মচারীদের হামলায় আহত চার সাংবাদিক

সংবাদ প্রকাশের জেরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীদের হামলায় আহত হয়েছে চার সাংবাদিক। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তথ্যের জন্য গেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নির্দেশে পরিকল্পিত ভাবে এ হামলা চালানো হয়।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী সাংবাদিকরা। ঘটনার পরপরই ত্রিপল নাইন এর ফোন পেয়ে ত্রিশাল থানা পুলিশ ও ত্রিশালের সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

জানাযায়, ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম নিয়ে গত কয়েকদিন যাবৎ একাধিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। শনিবার সকালে হাসপাতালে খাবারের নিম্নমান নিয়ে সরজমিনে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর হামলা চালায় কর্মচারীরা। এসময় আহত হয় দৈনিক আজকের পত্রিকার ত্রিশাল উপজেলা প্রতনিধি সাইফুল আলম তুহিন, নয়া শতাব্দীর রাকিবুল হাসান সুমন, দেশ সংবাদের রিয়াদুল হাসান এবং গণমুক্তির মাসুদ রানা। পরে তারা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেয়।

Friday, September 22

ঝিনাইদহে সাংবাদিককে মারধর, পরে বাড়িঘরে হামলা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সাংবাদিক সাদ্দাম হোসেনকে বেধড়ক মারধরের পর তাঁর বাড়িতে হামলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার গাড়াগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। স্বজনদের দাবি, আগের শত্রুতার জেরে বিপ্লব হোসেন নামের এক ব্যক্তি ও তাঁর সহযোগীরা সাদ্দাম হোসেনকে পেটান। পরে তাঁর বাড়িঘরে হামলা করে হুমকি দিয়ে চলে যান তাঁরা।

আহত সাদ্দাম হোসেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এর ঝিনাইদহ জেলা প্রতিনিধি। তিনি উপজেলার গাড়াগঞ্জ এলাকার জামাল উদ্দিনের ছেলে।

Wednesday, September 20

সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিনিধি : দৈনিক গণজাগরণের সম্পাদক নুরুল ইসলাম রকির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ শনিবার (১৯ আগস্ট) সকালে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।নরসিংদী প্রেসক্লাব ও রাজধানীতে কর্মরত সকল সাংবাদিকের সাথে একাত্মতা প্রকাশ করে এই মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৭১ বাংলা টিভির চেয়ারম্যান এ এইচ এম তারেক চৌধুরী।

Sunday, September 10

সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও ভোরের কাগজের দিরাই উপজেলা প্রতিনিধি জাকারিয়া হোসেন জোসেফ এর উপর সন্ত্রাসী বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মধ্যনগর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের নেতৃত্বে সাংবাদিক জাকারিয়ার উপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এসময় তার ছোট ভাই জোহান সহ মারাত্মকভাবে জখম করেছে সন্ত্রাসীরা।

৪ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৭ টায় পৌরসভার বাসভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহতদের দিরাই সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে, উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

তবে জানা যায়, জারলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা নিয়ে পূর্ববিরোধ চলে আসছে সাংবাদিক জোসেফ ও চেয়ারম্যান জুয়েলের পরিবারের মধ্যে। দীর্ঘদিন ধরে চলা বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ঐদিন বিকালে সরমঙ্গল গ্রামে সালিশি বৈঠক বসে। এ সময় চেয়ারম্যানের ভাই- ভাতিজারা জোসেফকে হত্যার হুমকি দেয়। পরে সন্ধ্যা ৭ টার দিকে জোসেফের বাসভবনের সামনে চেয়ারম্যানের নেতৃত্বে হামলার শিকার হন দু ভাই।

৮ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় মধ্যনগর প্রেসক্লাবের এক জরুরী সভায় সাংবাদিক জাকারিয়া হোসেন জোসেফ কে হুমকী ও উদ্দেশ্য প্রনোদিত ভাবে দুভাইয়ের উপর পরিকল্পিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে, মধ্যনগর প্রেসক্লাবের সকল কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ।এসময় মধ্যনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমৃত জ্যোতি রায় সামন্ত জানান সাংবাদিক জাকারিয়া হোসেন জোসেফ একজন প্রতিষ্ঠিত পরিবারের সন্তান। জনতার কন্ঠ পোর্টালের প্রতিষ্ঠাতা এবং অনুসন্ধানী প্রতিবেদক। তিনি জাতীয় দৈনিক ভোরের কাগজে কর্মরত রয়েছেন। পরিকল্পিত ভাবে দু’ভাইয়ের উপর হামলার ঘঠনাটি অত্যন্ত নিন্দাজনক। এ নিয়ে সুনামগঞ্জ জেলা সহ সকল উপজেলায় কর্মসূচী চলমান রয়েছে। সাংবাদিকবৃন্ধ অনতিবিলম্বে সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা ও দৃষ্টান্ত মূলক শাস্তির।দাবী জানিয়েছেন

এ বিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ কাজী মুক্তাধীর তিনি জানান সাংবাদিক জাকারিয়ার উপর হামলা মামলায় একজন গ্রেফতার হয়েছে।দুজন জামিনে ও বাকী দুজনকে গ্রেফতার চেষ্টা চলমান রয়েছে।

Saturday, September 9

সেনবাগে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

নোয়াখালীর সেনবাগে রেজাউল করিম প্রকাশ রাজু (৩২) নামের এক সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সেনবাগ উপজেলার ৯নং নবীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিঞ্চুপুর গ্রামের ভূঁইয়া বাড়িতে ওই হামলার ঘটনাটি ঘটেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ তাকে ভর্তি করান। রেজাউল করিম রাজু বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সেনবাগ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও দেশেরপত্র পত্রিকার সেনবাগ প্রতিনিধি। এ ঘটনায় সেনবাগ থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

Friday, September 8

কুমিল্লায় সাংবাদিক বাগদাদ চৌধুরীর উপর সন্ত্রাসী হামলা

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ায় অসুস্থ বাবাকে দেখতে গিয়ে সন্ত্রাসী হামলার স্বীকার হন ভারতীয় সংবাদ ভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন ডিএ নিউজ প্লাস এর বাংলাদেশ প্রতিবেদক ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ‍‍`খোলা কাগজ‍‍` পত্রিকার মাল্টিমিডিয়া প্রতিবেদক বাগদাদ চৌধুরী।

গত শুক্রবার(১ সেপ্টেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বায়েক চৌমুহনীর উত্তর পাশের রাস্তায়‍ সিএনজি গতিরোধ করে তাকে নামিয়ে থাপ্পর ও কিল ঘুষি মেরে টানা হেচড়া করতে থাকে । পরে বাগদাদকে নিয়ে বাড়ির উদ্দেশে চান্দলা বাজারে আসলে সেখানে তার উপড় আবারো একই ব্যাক্তিরা দেশীয় অস্ত্র ও রড দিয়ে হামলা করে।

Tuesday, September 5

দিরাইয়ে সাংবাদিকের উপর হামলা : আটক ১

সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের আব্দুল মতলিবের ছেলে চেয়ারম্যান মোয়াজ্জিম হোসেন জুয়েলের নেতৃত্বে সাংবাদিক জাকারিয়া হোসেন জুসেফের উপর সন্ত্রাসী হামলা হয়েছে হামলার ঘটনায় সাংবাদিক জুসেফ ও তার ছোট ভাই জোহান আহত হন। সাংবাদিক জুসেফ দৈনিক ভোরের কাগজের দিরাই প্রতিনিধি পদে কর্মরত আছেন।

সোমবার সন্ধা ৭ টায় সাংবাদিক জুসেফের পৌর এলাকার আরামবাগ বাসার সামনে হামলারেএ ঘটনা ঘটে।