
সংবাদ প্রকাশের জেরে বরগুনায় ২ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন স্থানীয় এক যুবলীগ নেতা।
বামনা উপজেলা যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম সারোয়ার গতকাল বুধবার বরিশাল সাইবার ট্রাইব্যুনালে এ মামলা করেন।
অভিযুক্ত সাংবাদিকরা হলেন-বামনা উপজেলা থেকে প্রকাশিত দৈনিক সাগরকূলের প্রকাশক ও সম্পাদক নেছার উদ্দিন ও একই পত্রিকার সাংবাদিক মাহমুদুল হাসান আশিক।
বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বামনা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

