Showing posts with label FARIDPUR. Show all posts
Showing posts with label FARIDPUR. Show all posts
Saturday, April 20
প্রেস বিবৃতি: ফরিদপুরে সাম্প্রদায়িক হামলায় দুই নির্মান শ্রমিক নিহতের ঘটনায় জেএমবিএফ গভীর ভাবে উদ্বিগ্ন!
প্যারিস, ফ্রান্স, ২০ এপ্রিল ২০২৪- গত ১৮ এপ্রিল ২০২৪ তারিখ বৃহষ্পতিবার দিবাগত রাতে ফরিদপুরের মঘুখালীতে মন্দিরে আগুন দেয়ার সন্দেহে হিন্দু ধর্মাম্বলী স্থানীয় জনগণের পিটুনিতে ইসলাম ধর্মাম্বলী দুই নির্মান শ্রমিকের মৃর্ত্যু এবং অন্তত সাতজন আহত হওয়ার ঘটনায় জাস্টিস মেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ) গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
উক্ত ঘটনায় অবিলম্বে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিজ্ঞ বিচারপতিকে প্রধান করে বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে সমগ্র বিষয়টি দ্রুত ও নিরপেক্ষে তদন্তপূর্বক দায়ী ব্যক্তিদের চিহ্নিত ও গ্রেফতারপূর্বক প্রচলিত আইনে স্বচ্ছ ও প্রকাশ্য বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহবান জানিয়েছে ফ্রান্স ভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠান জেএমবিএফ।
Monday, December 18
এক রাতে তিন মন্দিরের প্রতিমা ভাঙচুর
উপজেলা পূজা উদ্যাপন কমিটি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
ফরিদপুরের আলফাডাঙ্গায় এক রাতে তিন মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ সনাতনী বিভিন্ন সংগঠন। রোববার (১৭ ডিসেম্বর) আলফাডাঙ্গা চৌরাস্তা এলাকায় এই মানববন্ধন হয়।
জানা গেছে, শুক্রবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে আলফাডাঙ্গা পৌর সদরে একই রাতে ৩টি মন্দিরের অন্তত ১০টি প্রতিমা ভাঙচুর করা হয়। এ ঘটনার প্রতিবাদে রোববার আলফাডাঙ্গা চৌরাস্তা এলাকায় মানববন্ধন পালিত জয়। এ ছাড়া গতকাল শনিবার রাতে উপজেলা পূজা উদ্যাপন কমিটি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করা হয়। এই বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-১ আসনের নৌকা মনোনীত প্রার্থী আব্দুর রহমান।
Monday, October 30
ফরিদপুরে আইনজীবীদের মিছিলে পুলিশের লাঠিচার্জ, গ্রেফতার ৫

ফরিদপুরে বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে আদালত চত্বরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় পাঁচ আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন-জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, অ্যাডভোকেট তারেক আইয়ুব খান, জাহিদুল ইসলাম লাবলু, খসরুল আলম ও অ্যাডভোকেট নজরুল ইসলাম।
Monday, August 14
সিগারেটের প্যাকেট বদলে না দেওয়ায় পুলিশি নির্যাতন
সিগারেটের প্যাকেট বদলে না দেওয়ায় নির্যাতনের ঘটনায় ফরিদপুরের চরভদ্রাসন থানার তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।Tuesday, May 30
বলাৎকারের দৃশ্য দেখে ফেলায় শিশুকে শ্বাসরোধে হত্যা

শিশু শিক্ষার্থীকে হত্যার অভিযোগ মাদ্রাসার শিক্ষক হেদায়েত উল্লাহকে আটক করেছে পুলিশ। ছবি: নিউজবাংলা
স্থানীয় ও মধুখালী থানা সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে ক্বারী শিক্ষক হাফেজ মো. হেদায়েত উল্লাহ মাদ্রাসায় এক শিশুকে বলাৎকার করেন। আরেক শিশু শিক্ষার্থী তা দেখে ফেলায় ওই শিক্ষক তাকে শ্বাসরোধে হত্যা করেন।
Tuesday, February 14
দুই বান্ধবীর বিষপান, একজনের মৃত্যু, নেপথ্যে-

সুমি আক্তার ও লক্ষ্মী দাস পূজা দুই বান্ধবী। দু’জনই ফরিদপুরের ভাঙ্গা কেএম কলেজের অনার্সের প্রথমবর্ষের ছাত্রী। দুই বান্ধবী গত ৭ই জানুয়ারি ভাঙ্গা থেকে শ্রীনগরে এসে একসঙ্গে বিষপান করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সুমির মৃত্যু হয়। সুমির মৃত্যুর পর শ্রীনগর থানায় এসে তার পরিবার ধর্ষণ ও আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মামলা করে। পরে পুলিশি তদন্তে দুই বান্ধবীর সমকামিতার বিষয়টি বেরিয়ে আসে। জানা গেছে, সুমির বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার সেরেস্তাবাদ। পূজার বাড়ি ভাঙ্গা উপজেলার সোনামুখী এলাকায়। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় তাদের পরিচয়। সপ্তম শ্রেণিতে বন্ধুত্ব হয়।
Wednesday, January 18
ফরিদপুরে ফের সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাহমুদুর রহমান তুরান (৩৩) নামের এক সাংবাদিকের ওপর ফের সন্ত্রাসী হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।মঙ্গলবার (১৭ জানুয়ারি) জেলার ভাঙ্গা-টেকেরহাট সড়কের মদিনা টাওয়ারের সামনে এ হামলার ঘটনা ঘটে। মাহমুদুর রহমান তুরান ইংরেজি দৈনিক অবজারভার পত্রিকার ভাঙ্গা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। এর আগেও গত বছর ১৭ মে ওই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছিল।
Thursday, January 12
দুই বান্ধবীর বিষপান, একজনের মৃত্যু: নেপথ্যে সমকামিতা
সুমি আক্তার ও লক্ষ্মী দাস পূজা দুই বান্ধবী। দু’জনই ফরিদপুরের ভাঙ্গা কেএম কলেজের অনার্সের প্রথমবর্ষের ছাত্রী। দুই বান্ধবী গত ৭ই জানুয়ারি ভাঙ্গা থেকে শ্রীনগরে এসে একসঙ্গে বিষপান করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সুমির মৃত্যু হয়। সুমির মৃত্যুর পর শ্রীনগর থানায় এসে তার পরিবার ধর্ষণ ও আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মামলা করে। পরে পুলিশি তদন্তে দুই বান্ধবীর সমকামিতার বিষয়টি বেরিয়ে আসে। জানা গেছে, সুমির বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার সেরেস্তাবাদ। পূজার বাড়ি ভাঙ্গা উপজেলার সোনামুখী এলাকায়। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় তাদের পরিচয়। সপ্তম শ্রেণিতে বন্ধুত্ব হয়।
Subscribe to:
Posts (Atom)
