Showing posts with label POTUAKHALI. Show all posts
Showing posts with label POTUAKHALI. Show all posts

Saturday, September 2

পটুয়াখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত অন্তত ১৩

শুক্রবার দুপুরে দশমিনা উপজেলা শহরের পুজাখলা এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দশমিনা উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা শহরের পুজাখলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে বিএনপির নেতাকর্মীরা। পুলিশও বিএনপি নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে। সংঘর্ষে ৩ পুলিশসহ মোট ১৩ জন আহত হয়েছেন।

দশমিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহ আলম শানু দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালন করতে শহরের খানকার মাঠ এলাকা থেকে মিছিল বের হয়। মিছিলটি দশমিনা আদালতের সামনে পৌঁছালে এসআই মেহেদীর নেতৃত্বে পুলিশ বাধা দেয়। আমাদের হাজার হাজার নেতাকর্মী রাস্তায় দাঁড়িয়ে যায়।'

পরে আমাদের মিছিল সামনে এগিয়ে যায়। মিছিল পুজাখলা এলাকায় পৌঁছালে পেছন থেকে এসে মিছিলে হামলা চালায় পুলিশ। আমি নেতাকর্মীদের শান্ত করেছি তবে পুলিশের বেপরোয়া মারধরে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়। পরে নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে,' বলেন তিনি।

Tuesday, August 22

পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা

সংবাদ প্রকাশের জেরে পটুয়াখালীতে অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজার ও দৈনিক আজকের দর্পণ এর জেলা প্রতিনিধি মোঃ নয়ন মৃধা ছাত্রলীগ কর্মীদের হামলার শিকার হয়েছেন।

২১ আগষ্ট সোমবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে পটুয়াখালী ডায়াবেটিক হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার রাতেই পটুয়াখালী সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন নয়ন মৃধা। ডায়েরী নং ১২৭৬।

Tuesday, April 4

পবিপ্রবিতে সাংবাদিকদের উপরে হামলা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ভর্তি স্থগীতের ঘটনায় আন্দোলন করতে গিয়ে আন্দোলনরত নারী শিক্ষার্থীরা মারধোরের শিকার হয়। পবিপ্রবি শিক্ষার্থীদের মারধোরের তথ্য নিতে গিয়ে পবিপ্রবি ছাত্রলীগের হাতে মারধোরের শিকার হয় একাধিক সংবাদকর্মীরা। পরে উল্লেখিত ঘটনায় সংবাদ না করার শর্তে মুসলেখা দিলে মধ্যরাতে সংবাদকর্মীদের ছেরে দেয় পবিপ্রবির রেজিস্ট্রার ও ছাত্রলীগ।

শুধু তাই নয়, সংবাদ কর্মীদের ছেরে দেয়ার মুহুর্তে তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ থেকে সকল প্রকার তথ্য-উপাত্ত মুছে দেয়া হয়। এসকল ঘটনায় সংবাদ প্রচার হলে সংবাদকর্মীদের বিরুদ্ধে নারী গঠিত মামলাও ঠুকে দেয়ার হুমকী দেন রেজিস্টার। পবিপ্রবি ছাত্রলীগ সাধারন সম্পাদক মেহেদী হাসান তারেকের ইন্দোনে এসব কান্ড হয়েছে বলে দাবি করেন হামলার শিকার নারী শিক্ষার্থী ও সংবাদকর্মীরা।