Showing posts with label KISHORGANJ. Show all posts
Showing posts with label KISHORGANJ. Show all posts

Monday, May 27

BANGLADESH: JMBF Condemns the Death of a Woman in RAB Custody Allegedly Due to Torture

 Paris, France; May 26, 2024: France-based human rights organization JusticeMakers Bangladesh in France (JMBF) is deeply concerned and outraged over the tragic death of Suraiya Khatun, a 45-year-old woman in the custody of the Rapid Action Battalion (RAB) allegedly due to torture on Friday, May 17, 2024, in Bhairab, Kishoreganj.

JMBF calls for exemplary punishment for those responsible, in a fair trial according to the Torture and Death in Custody (Prevention) Act 2013, by forming a judicial committee to investigate the incident and identify the perpetrators free from any interference by RAB or other law enforcement agencies involved in the incident.

Monday, January 8

কিশোরগঞ্জে প্রথমবারের মতো ভোট দেবেন তৃতীয় লিঙ্গের ১৬ জন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলায় প্রথমবারের মতো ভোট দেবেন ১৬ জন তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার।

কিশোরগঞ্জ জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, কিশোরগঞ্জ জেলায় এবার মোট ১৬ জন তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার হয়েছেন। যারা প্রথমবারের মতো নিজ পরিচয়ে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন।

তার মধ্যে জেলার সদর উপজেলায় ৩ জন, কটিয়াদী উপজেলার ৫ জন, তাড়াইল উপজেলার ২ জন, করিমগঞ্জ উপজেলায় ১ জন, অষ্টগ্রাম উপজেলায় ১ জন, নিকলী উপজেলায় ১ জন, বাজিতপুর উপজেলায় ১ জন, কুলিয়ারচর উপজেলায় ১ জন ও ভৈরব উপজেলায় ১ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

Thursday, November 23

কটিয়াদীতে বালু উত্তোলনের মামলায় আইনজীবী গ্রেফতার

কিশোরগঞ্জের কটিয়াদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ভূমি সহকারীর মামলায় আলা উদ্দিন আলী নামে একজন আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ১২টার দিকে এসআই (নিরস্ত্র) কামাল হোসেন বাদলের নেতৃত্বে কটিয়াদী মডেল থানার পুলিশ তাকে গ্রেফতার করে।


গ্রেফতার ব্যক্তি আইনজীবী আলা উদ্দীন (৬০) পৌরসভার ভরারদিয়া গ্রামের মরহুম আছির উদ্দিনের ছেলে। পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান কটিয়াদী মডেল থানায় এ মামলাটি করেন।

Thursday, May 4

নিকলীতে সাংবাদিকের উপর হামলা

কিশোরগঞ্জের নিকলীতে সাংবাদিক শাফায়েত নূরুলের উপর মাদকসেবী ও বিক্রয়কারীর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রেরণা বাংলাদেশ ও কালের নতুন সংবাদের যৌথ উদ্যোগে সকাল ১০ ঘটিকায় এ মানববন্ধনটি কিশোরগজ শহীদ সৈয়দ নজরুল চত্বরে অনুষ্ঠিত হয়। জানা যায় গত মঙ্গলবার সাড়ে পাঁচ ঘটিকায় নিকলী উপজেলার কার পাশা ইউনিয়নের মজলিশপুর পাহাড় খাঁ ও কানাই ভিঠার মাজারে দুইজন সাংবাদিক মাদকসেবীদের মাদক বিক্রির সময় ছবি তোলায় হামলার সূত্রপাত হয়। ঘটনা সময় মাদক ব্যবসায়ী বুলবুল ওরফে লতিফ (৩৩) সাংবাদিকদের রাস্তায় অবরোধ করিয়া দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত হন, সাংবাদিক শাফায়েত নুরুল। তারপর সাংবাদিক শাফায়েত নূরুল কে গুরুতর অবস্থায় নিকলী উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে গত মঙ্গলবার মাদক ব্যবসায়ী বুলবুল ওরফে লতিফ কে প্রধান আসামি করে শাফায়েত নুরুল বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু অভিযোগটি দায়ের করার পর আসামি গ্রেফতার হচ্ছে না বলে মামলার বাদী দাবি করেন। উল্টো থানার সাব ইন্সপেক্টর রিয়াদ বাদী শাফায়েত নুরুল কে মুঠো ফোনে বলেন, আপনি কিশোরগঞ্জ কোর্টে জিয়ারো সাথে যোগাযোগ করেন।

Wednesday, March 29

‘পুলিশি নির্যাতনের শিকার হয়ে’ হাসপাতালে আওয়ামী লীগ নেতার ছেলে

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক আওয়ামী লীগ নেতার ছেলে পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত হয়ে জেলার বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এ বিষয়ে তারা কোনো লিখিত অভিযোগ পাননি।

Tuesday, March 28

বোরোখেত দেখতে গিয়ে পুলিশি নির্যাতনে গুরুতর আহত আ.লীগ নেতার ছেলে

বোরো ফসলের খেত দেখতে গিয়ে মিথ্যা অভিযোগে পুলিশি হামলা-নির্যাতনে গুরুতর জখম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সিরাজ উদ্দিন (৪৫) নামে এক কৃষক। তিনি বর্তমানে কিশোরগঞ্জের বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।



রোববার রাত ১১টার দিকে পার্শ্ববর্তী মহিষার বেড় এলাকায় অবস্থিত নিজ বোরো ফসলের খেতের সেচ কাজ দেখে বাড়ি ফেরার পথে তিনি অতর্কিত পুলিশি হামলা-নির্যাতনের শিকার হন। এ সময় উপর্যুপরি বেধড়ক লাঠিপেটায় তার বাম পায়ের ঊরুর হাড় ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গভীর ফোলা জখম হয়। গভীর রাতে নির্জন স্থান থেকে তাকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

Sunday, February 19

সমকামিতা থেকে রেহাই পেতে খুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মো. ইসমাইল (৪০) নামে এক শিলনোড়া খোদাই কর্মীর হত্যা রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির মাধ্যমে হত্যাকাণ্ডের ৭২ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত মো. গোলাম রাব্বী (২০) নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর পুলিশের কাছে ১৬১ ধারায় ও আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সে। জবানবন্দিতে সে সমকামিতায় আসক্ত মো. ইসমাইলের ফাঁদ থেকে বাঁচতে কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করার পর মাফলার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে বলে জানায়। গত শুক্রবার সন্ধ্যায় গোলাম রাব্বী কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রিয়াজুল কাউসারের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর ২ দিন আগে মঙ্গলবার সকালে পাকুন্দিয়া এগারসিন্দুর ইউনিয়নের খামা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত আড়িয়াল খাঁ নদের তীর থেকে মো. ইসমাইলের লাশ উদ্ধার করা হয়। নিহত মো. ইসমাইল উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের চরখামা গ্রামের মৃত লিলু মিয়ার ছেলে। অন্যদিকে ঘাতক মো. গোলাম রাব্বী প্রতিবেশী আবু তাহেরের ছেলে এবং মঠখোলা হাজী জাফর আলী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
https://mzamin.com/news.php?news=43359&fbclid=IwAR2DiVcSBKuJWWrnkKxetbMPJIRLxZby9MQ6cVhyAkihE-mNLWcZKE6wM2w