Showing posts with label SENTENCE. Show all posts
Showing posts with label SENTENCE. Show all posts

Wednesday, February 28

রাঙ্গুনিয়ায় চার শিশুকে বলাৎকার, শিক্ষকের মৃত্যুদণ্ড

চট্টগ্রামে মাদ্রাসার চার ছাত্রকে বলাৎকারের দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত আসামির নাম নাছির উদ্দিন। রোববার চট্টগ্রাম নারী ও শিশু ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়নাল আবেদিন এ আদেশ দেন।

নাছির উদ্দিন রাঙ্গুনিয়ার মহত পাড়ার শান্তিনিকেতন এলাকার নুরুল ইসলামের ছেলে ও ওই এলাকার আহমদিয়া আজিজুল উলুম মাদ্রাসার শিক্ষক।

Monday, November 27

রাঙ্গামাটিতে শিশু বলাৎকার: যুবকের আমৃত্যু কারাদণ্ড

রাঙ্গামাটিতে এক শিশুকে বলাৎকারের দায়ে আসামিকে আমৃত্যু যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৬ নভেম্বর) দুপুরে রাঙ্গামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইসমাইল হোসেন এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামির নাম ওমর সাদেক রিয়াদ। এ মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন বিশেষ পাবলিক প্রসিকিউটর মো. সাইুফুল ইসলাম অভি। অপরদিকে, আসামি পক্ষের আইনজীবী ছিলেন আইনজীবী শফিউল আলম মিয়া, আইনজীবী রাশেদ ইকবাল এবং আইনজীবী কামাল হোসেন সুজন।

Monday, November 20

না.গঞ্জে শিশু বলাৎকার মামলায় যুবকের মৃত্যুদন্ড

সিদ্ধিরগঞ্জে এক শিশুকে বলাৎকারের পর হত্যার ঘটনায় একজনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্ত আসামি হলো চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জালাল উদ্দিনের ছেলে নাজমুল হোসেন ওরফে নাজু (৩৯)। মৃত্যুদন্ডের পাশাপাশি আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকার আলম খানের বাড়ির কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন নাজমুল হোসেন। কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

Monday, October 16

বলৎকারের মামলায় একজনের ৭ বছর কারাদন্ড

নয় বছরের শিশুকে বলৎকার করার মামলায় এক বলৎকারকে ৭ বছর সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। একইসাথে ১০ হাজার টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদয়ে আরো ৩ মাস বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মদ খোন্দকার গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) এ রায় ঘোষণা করেন।
কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আশেক ইলাহী শাহজাহান নুরী এ তথ্য জানিয়েছেন।
দন্ডিত আসামী হলো : কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং নুরজালী বাপের পাড়ার জাফর আলমের পুত্র মোঃ কায়ছার প্রকাশ মধু (২২)। দন্ডিত আসামী পলাতক রয়েছে।

Wednesday, July 26

শিক্ষার্থী বলাৎকারের দায়ে মাদ্রাসাশিক্ষকের যাবজ্জীবন

শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে চাঁপাইনবাবগঞ্জে সৈইবুর রহমান নামে এক মাদ্রাসাশিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে যাবজ্জীবন দণ্ড পাওয়া মাদ্রাসাশিক্ষক সৈয়বুর রহমান। ছবি: সময় সংবাদ

বুধবার (২৬ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্রুনালের বিচারক নরেশ চন্দ্র সরকার এ রায় দেন।

Monday, February 20

শিশু বলাৎকার : মাদ্রাসা শিক্ষকের যাবজ্জীবন

রাজধানীর দক্ষিণখান এলাকার সরদার বাড়ি আলকাসিম মারকাজুত তাহফিজ মাদ্রাসার নাজারা বিভাগের ৯ বছরের এক শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে প্রতিষ্ঠানটির শিক্ষক মো. হাসমত আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক সামছুন্নাহার এ রায় ঘোষণা করেন।