Showing posts with label CITY ELECTION. Show all posts
Showing posts with label CITY ELECTION. Show all posts

Thursday, June 22

তৃতীয় লিঙ্গের সেই সাগরিকা কাউন্সিলর নির্বাচিত

৭১ভিশন ডেস্ক:- রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সাগরিকা অংশ নিয়েছিলেন। আর প্রথমবারেই জনগণের বিপুল সাড়া পেয়ে বাজিমাত করেছে সেই সুলতানা আহমেদ সাগরিকা। নির্বাচনে বিজয়ী হয়ে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস তার। জনগণের ভালোবাসার এই ঋণ জনকল্যাণে নিজেকে নিবেদিত করে শোধ করতে চান সাগরিকা।

বুধবার বিকেল ৪ টা থেকে ৯ টা পর্যন্ত রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভোটের ফলাফল সংগ্রহ ও পরিবেশন করা হয়। রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন এ ফল ঘোষণা করে জানান, সাগরিকা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।