Showing posts with label IMAM. Show all posts
Showing posts with label IMAM. Show all posts

Thursday, November 23

মাদ্রাসা ছাত্রকে বলাৎকারে থানায় মামলা ইমাম পলাতক

ময়মনসিংহের ত্রিশালে মাদরাসার ছাত্রকে জামে মসজিদের ইমাম বলাৎকার করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থীর পিতা থানায় মামলা করেছে। ইমাম পলাতক রয়েছে, এলাকায় ব্যাপক আলোচনার ঝড় উঠেছে।
বুধবার (২২ নভেম্বর) ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেন শিক্ষার্থীর পিতা।

Tuesday, October 24

দিনের পর দিন শিশুদের বলৎকার করতেন মসজিদের ইমাম

হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জে মসজিদের ভিতরে দিনের পর দিন শিশু শিক্ষার্থীদের বলৎকার করতে মসজিদের ইমাম। ঘটনাটি জানাজানির পর পালিয়েছে ওই ইমাম কাম হেফজ খানার পরিচালক মাওলানা হারুন অর রশিদ শাহপুরী।

উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের কাঁঠালী বাদামতলী বায়তুন নূর জামে মসজিদের এ ঘটনা ঘটে। মাওলানা হারুন অর রশিদ শাহপুরী ওই মসজিদের খতিব ও পেশ ইমাম এবং মসজিদ সংশ্লিষ্ট মাদরাসার পরিচালক ও প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।

Wednesday, September 20

ছাত্রকে বলাৎকারের অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার

 
বিয়ানীবাজার পৌরশহরের কসবা গ্রামে শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ইমাম হাফিজ মো: হাসিবুল ইসলামকে বুধবার কারাগারে পাঠানো হয়েছে। 

পুলিশ জানায়, হাসিবুল দীর্ঘ কয়েক বছর থেকে কসবা ত্রিমুখি বাজারের পাঞ্জেগানা মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি মসজিদের ইমাম সাহেবের কক্ষে থাকার পাশাপাশি অন্যত্র আরেকটি ভাড়া বাসা নেন। সোমবার বিকেলে তিনি শ্রীধরা গ্রামের মাদ্রাসা পড়ুয়া ১৪ বছরের এক কিশোরকে ওই ভাড়া বাসায় নিয়ে বলাৎকার করে। এ ঘটনা ওই কিশোর তার পিতাকে জানালে তিনি বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেন।

Thursday, June 22

ইমামের শিশু বলাৎকারের পর মাতব্বরদের অদ্ভুত মাতব্বরি

চাঁপাইনবাবগঞ্জে একটি নুরানি মাদ্রাসার শিক্ষক ও জামে মসজিদের ইমামের বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার শিশুটির পরিবারের অভিযোগ, নির্যাতনের পর স্থানীয় মাতব্বররা সালিস করে অভিযুক্তকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। এর অর্ধেক টাকা মসজিদে ও অর্ধেক টাকা আমাদের দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিচার আমরা মানিনা, কিন্তু স্থানীদের চাপে বাধ্য হয়েছি।

Wednesday, May 17

শিশু বলাৎকারের পর পালালেন ইমাম

ভুক্তভোগী শিশুর অভিযোগ, ‘আগের দিন হুজুর আমাকে প্রতিদিনের মতো পড়তে আসতে বললেও অন্যান্য ছাত্রদের দেরিতে আসতে বলেন। আমি আরবি শিখছিলাম। এমন সময় হুজুর আমাকে পাশের একটি ঘরে নিয়ে যান এবং আমার উপর নির্যাতন করেন। আমি অসুস্থ হয়ে গেলে কাউকে কিছু বললে হুজুর আমাকে মেরে ফেলার হুমকি দেন।’