Showing posts with label PANCHAGAR. Show all posts
Showing posts with label PANCHAGAR. Show all posts

Friday, May 10

JMBF's Urgent Demand for Justice in the Border Killings by Indian BSF and Immediate Halt to Violence

 Paris, France; May 09, 2024: The France-based rights organization, JusticeMakers Bangladesh in France (JMBF), expresses profound anguish and outrage in the strongest condemnation of the recent unjust and egregious killings of two Bangladeshi nationals by the Indian Border Security Force (BSF) at the Tetulia border in Panchagarh district on May 8, 2023, early morning. The brutal and unwarranted killing of Abdul Jalil and Yasin Ali, unarmed youths whose lives were ruthlessly snatched away, is an affront to humanity and a blatant violation of human rights.

According to reports published in different news media in Bangladesh, JMBF learned that on May 08, 2024, early morning between 12:30 am to 1:00 am, the Indian Border Security Force killed two Bangladeshi youths, Abdul Jalil, 24, of the Magura area, and Yasin Ali, 23, of the Tiranihat Brammatal area, along the Tetulia border in Panchagarh district using only two bullets. One of the Bangladeshis sustained a bullet to his head, while injuries to another could not be seen due to profound bleeding on the body; The Indian forces took away their bodies after the killings.

Wednesday, February 28

বলাৎকারের ঘটনায় মাদ্রাসা ঘেরাও, ৯৯৯ ফোন দিলে অভিযুক্ত শিক্ষক আটক

বলাৎকারের ঘটনায় শাস্তির দাবিতে সাধারণ মানুষ মাদ্রাসায় গেলে ৯৯৯ এ ফোন করে ভাঙ্গচুরের অভিযোগ এনে সহযোগিতা চায় মাদ্রাসা কর্তৃপক্ষ। এরপর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সামনে আসে বলাৎকারের ঘটনা। এমনই ঘটনা ঘটেছে জেলার দেবীগঞ্জ পৌরশহরের আলহেরা মাদ্রাসায়। অভিযোগ উঠেছে বলাৎকারের ঘটনা ধামাচাপা দিতে কর্তৃপক্ষের এমন কাল্পনিক অভিযোগ। 

Monday, December 4

পঞ্চগড়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

পঞ্চগড়ের বোদা উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক আহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার বড়শশী ইউনিয়নের নুরপাড়া এলাকায় ভারতীয় সীমান্তে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম হাবিবুর রহমান ওরফে ছুটু (৩২)। তিনি নুরপাড়া এলাকার হামিদুল ইসলামের ছেলে। তিনি ভারতীয় গরু ব্যবসার সঙ্গে জড়িত বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজয় কুমার রায় বলেন, বিএসএফের গুলিতে আহত যুবককে আজ রোববার ভোরে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন তাঁর স্বজনেরা। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। তবে ওই যুবকের অবস্থার অবনতি হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে রংপুরে নিয়ে গেছেন স্বজনেরা।

বড়শশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম বলেন, যুবক গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে বিজিবির বড়শশী বিওপির ক্যাম্প কমান্ডার কোনো কিছু জানাতে পারেননি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দিবাগত গভীর রাতে বড়শশী ইউনিয়নের নুরপাড়া সীমান্তে হাবিবুর রহমান ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে তাঁকে লক্ষ্য করে গুলি করেন বিএসএফের একজন সদস্য। এতে তাঁর ডান ঊরুতে গুলি লাগে। তিনি গুরুতর আহত হয়ে পড়লে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে আজ ভোরে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে পরিবারের লোকজন তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নিয়ে গেছেন।

বড়শশী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য রবিউল ইসলাম বলেন, হাবিবুর রহমান নামের ওই যুবক বিএসএফের গুলিতে আহত হয়েছেন। তাঁর বাড়ি থেকে মাত্র ১০০ গজ দূরেই ভারতীয় সীমান্ত। শুনেছেন, রাতে বাড়ির পাশের ভারতীয় সীমান্ত এলাকায় বাংলাদেশ অংশ থেকে ওই যুবক বিএসএফ সদস্যদের সঙ্গে তর্ক করার সময় বিএসএফ তাঁকে লক্ষ্য করে গুলি করে। পরে পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যান। তবে ঘটনার পর থেকে হাবিবুর ও তাঁর স্ত্রীর মুঠোফোন বন্ধ থাকায় আর কিছু জানা যায়নি। শোনা যাচ্ছে, তাঁকে চিকিৎসার জন্য রংপুরে নেওয়া হয়েছে।

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. সোহেল বলেন, আজ ভোরে ওই যুবককে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা লোকজন বলছিলেন, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর ডান ঊরুর ওপর থেকে রক্ত ঝরছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

https://www.prothomalo.com/bangladesh/district/5dgrhwhgw2?fbclid=IwAR3hPMxurquPUuz3-pA-9ssMln13i1j-RrRWxuGo6YkNbXttzdsNncoNi58

Thursday, November 2

পঞ্চগড় সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করার কথা স্বীকার করল বিএসএফ

পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা সীমান্তের ওপারে বাংলাদেশি যুবক আইনুল হক (৩২) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হয়েছেন। আজ বুধবার বিকেলে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিএসএফ গুলি করার কথা স্বীকার করেছে।


আইনুলের গুলিবিদ্ধ লাশ বাংলাবান্ধা ইউনিয়নের গোয়ালগছ সীমান্তের ৪৪৮ নম্বর সীমান্তখুঁটি এলাকায় মহানন্দা নদীর পাড়ে ভারতীয় ভূখণ্ডে পড়ে ছিল। বেলা তিনটার দিকে বিএসএফ লাশটি উদ্ধার করে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে।

Wednesday, November 1

তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আইনুল হক (৩২) নামে বাংলাদেশি এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (১ নভেম্বর) ভোরে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাসেমগঞ্জ এলাকার ৪৪৮ নম্বর পিলারের ভারতের অভ্যন্তরে ফাঁসিদেওয়া ক্যাম্পের ফকিরগঞ্জ গ্রামে সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত আইনুল হক দক্ষিণ কাসেমগঞ্জ এলাকার আকবর আলীর ছেলে। তিনি গরু ব্যবসায়ী ছিলেন।বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

Statement: JMBF Demands an End to All Killings by BSF at the Indo-Bangla Border

Paris, France; November 01, 2023: JusticeMakers Bangladesh in France (JMBF) expresses profound concern regarding the killing of a Bangladeshi citizen, Ainul Haque (32), due to gunfire by the Indian Border Security Force (BSF) at the Tetulia border in the Panchagarh district on the early morning of November 01, 2023.


The France-based human rights organization, JMBF, strongly condemns the killing of Ainul Haque and urges an end to all kinds of killings at the Indo-Bangla border by BSF, in accordance with international laws and principles.


According to reports from various Bangladeshi newspapers, on November 1st, early in the morning, Ainul Haque, a 32-year-old Bangladeshi cattle trader, was killed by gunfire from the Indian Border Security Force (BSF) near border pillar 448 in Fokirganj village, South Kasemganj, Banglabandha Union, under Tetulia Upazila in Panchagarh district. Ainul Haque, the victim, was a cattle trader from South Kasemganj in Panchagarh. Local residents were alarmed by gunshots in the early hours of November 1st, sparking immediate concern, especially for Ainul Haque's family, who searched for him throughout the night. It was later revealed that Ainul Haque was fatally shot by the BSF near the Indian border. Regrettably, Ainul Haque's body was taken by the BSF, and they have not yet handed over his body to his family.

Friday, October 20

Statement: JMBF Expresses Deep Concern over BSF's Fatal Shooting of Bangladeshi Citizen at Tetulia Border, Panchagarh

Paris, France; October 20, 2023: JusticeMakers Bangladesh in France (JMBF), a human rights organization based in France, expresses profound concern regarding the tragic incident of killing a Bangladeshi citizen, Mr. Akkas Ali (35), due to gunfire by the Indian Border Security Force (BSF) at the Tetulia border in the Panchagarh district.

JMBF vehemently condemns the killing of Bangladeshi citizen Akkas Ali and urgently calls upon the BSF to cease all instances of border shootings during their duty, aligning with international laws and principles.

Multiple reports from Bangladeshi newspapers indicate that Akkas Ali, the son of Abdus Samad from the Dhamnagar area of Tiranighat Union in Tetulia Upazila, Panchagarh, lost his life due to gunfire from the Indian Border Security Force. On the night of October 17, while attempting to cut the border fence to cross into India, BSF members at the Fari Gang Camp in the Thalrath area targeted them and opened fire, resulting in the tragic death of Akkas Ali. Subsequently, the BSF recovered his body and handed it over to Bangladeshi authorities on October 18, 2023.

Wednesday, October 18

তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আক্কাস আলী (৩৫) নামের বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার মধ্যরাতে জেলার তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের ইসলামপুর সীমান্তের ওপারে ভারতীয় ভূখণ্ডে এ ঘটনা ঘটে। আজ বুধবার সকালে লাশটি উদ্ধার করে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

এ ঘটনায় আজ সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে পতাকা বৈঠকে করেছে বিএসএফ। ওই যুবকের মৃত্যুর বিষয়টি স্বীকার করে তারা জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে লাশ ফেরত দেওয়া হবে।

Thursday, September 28

চুয়াডাঙ্গা সীমান্তে আবার বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তের বিপরীতের ভারতীয় অংশে রবিউল ইসলাম (৪০) নামের এক বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রাঙ্গিয়ারপোতা এলাকায় এ ঘটনা ঘটে।

রবিউল উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লাহ গ্রামের যুগেরপাড়ার মৃত রহমতুল্লাহর ছেলে। নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের দাবি, বিএসএফের গুলিতে নিহত হয়েছেন রবিউল। এ ঘটনায় আজ বৃহস্পতিবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

Saturday, September 23

বিএসএফের ছোড়া ককটেলে অন্ধ হতে বসেছেন কৃষক রবিউল

নিজে কৃষিকাজের পাশাপাশি দিনমজুরের কাজ করে সংসার চালাতেন রবিউল ইসলাম (৫২)। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে সুখের সংসার তাঁর। ভারতীয় সীমান্তঘেঁষা এলাকায় বসবাস করায় অন্যান্য দিনের মতো ১৩ এপ্রিল বাড়ির অদূরে সীমান্তঘেঁষা একটি জমিতে গরু বেঁধে ঘাস খাওয়াচ্ছিলেন রবিউল।

তখন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যের ছোড়া ককটেলসদৃশ বস্তুর আঘাতে আহত হয়েছিলেন তিনি। সেই থেকে চোখে দেখছেন না তিনি। কয়েক মাস ধরে চিকিৎসা নেওয়ার পরও অন্ধ হতে বসেছেন কৃষক রবিউল।

Thursday, September 7

পঞ্চগড় সীমান্তে পড়ে ছিল গুলিবিদ্ধ যুবকের লাশ

পঞ্চগড়ে ভারতীয় সীমান্তঘেঁষা একটি এলাকা থেকে নুর আলম (৩০) নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের গুলিতে তিনি নিহত হয়েছেন। নুর গরু চোরাকারবারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া এলাকার মেইন পিলারসংলগ্ন একটি চা–বাগানের পাশ থেকে বিজিবির সহায়তায় লাশটি উদ্ধার করে পঞ্চগড় সদর থানা-পুলিশ। নিহত নুর আলম বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের নুর নগর-বকশীগঞ্জ এলাকার বাসিন্দা।

Thursday, August 10

ঞ্চগড়ে ছাত্রকে বলৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা পৌরসভা এলাকার এক মাদরাসা ছাত্রকে (১৪) বলৎকারের অভিযোগে আল আমিন (২৯) নামে এক মাদরাসা শিক্ষককে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ

৭ আগস্ট সোমবার রাতে পৌরসভার সাতখামার এলাকা থেকে তাকে আটক করা হয়। এদিকে মঙ্গলবার বিকেলে এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ওই মাদরাসা শিক্ষককে আসামী করে আটোয়ারী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

আটক হওয়া ওই মাদরাসা শিক্ষকের বাড়ি দিনাজপুর জেলার খানসামা উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নে। তিনি বোদা পৌরসভার সাতখামার এলাকায় একটি হাফেজিয়া মাদরাসায় মুহতামিম হিসেবে চাকরি করছিলেন।

Wednesday, July 5

গুলিবিদ্ধ গরু ব্যবসায়ী পড়ে ছিলেন সীমান্তে, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্তবর্তী এলাকার একজন গরু ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার দেবনগর ইউনিয়নের সুকানি সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধারের পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেলে তাঁর মৃত্যু হয়। ওই গরু ব্যবসায়ীর নাম সুজন রানা (৩০)। তিনি দেবনগর ইউনিয়নের ভারতীয় সীমান্তঘেঁষা ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা। তাঁর স্ত্রী ও দুটি ছেলে আছে।

সুজনকে কারা মেরেছে, এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে সীমান্তবর্তী ওই এলাকার বাসিন্দারা এই হত্যাকাণ্ডের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) অভিযুক্ত করছেন।

Tuesday, May 30

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নদীতে নুড়ি পাথর সংগ্রহ করতে গিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবক পলাশ (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (২১ মে) রাত সাড়ে ৮টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

নিহত পলাশ ভজনপুর ইউনিয়নের বগুলাহাটি গ্রামের আব্দুর রহমানের ছেলে।

Monday, May 22

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নদীতে নুড়ি পাথর সংগ্রহ করতে গিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত বাংলাদেশি যুবক পলাশ (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।রোববার (২১ মে) রাত সাড়ে ৮টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


বিষয়টি নিশ্চিত করেন নিহতের চাচা সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম।নিহত যুবক পলাশ ভজনপুর ইউনিয়নের বগুলাহাটি গ্রামের আব্দুর রহমানের ছেলে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পলাশ সীমান্তের সাঁও নদীতে অন্য শ্রমিকদের সঙ্গে তিনিও পাথর তুলছিলেন। তখন আকস্মিক ভারতের টেপরাভিটা ১৯৫ বিএসএফ ব্যাটালিয়নের কয়েকজন সদস্য নদী পাড়ের চা বাগান থেকে শ্রমিকদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে শ্রমিকরা পালিয়ে গেলেও পলাশ বিএসএফের গুলিতে মাটিতে পড়ে যায়। পলাশকে মাটিতে পড়ে থাকতে দেখে কয়েকজন শ্রমিক দৌড়ে ফিরে এসে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে। পরে তাকে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসকার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। পরে তাকে রংপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার নদীতে নুড়িপাথর সংগ্রহ করতে গিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে পলাশ (৩৫) নামে এক বাংলাদেশি শ্রমিক আহত হয়েছেন।

রোববার (২১ মে) দুপুরে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ভুতিপুকুর সীমান্ত এলাকায় সাও নদীতে এ ঘটনা ঘটে।

আহত পলাশ বগুলাটি গ্রামের আব্দুর রহমানের ছেলে।

Tuesday, May 16

পঞ্চগড়ে শিশুকে বলাৎকার, যুবক কারাগারে

পঞ্চগড়ে আড়াই বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। 

মঙ্গলবার (১৬ মে) দুপুরে অভিযুক্ত মামুনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে একই দিন সকালে শিশুর মা বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

২০ বছর বয়সি মামুন পঞ্চগড় সদরের সাতমেরা ইউনিয়নের বাসিন্দা। 

Thursday, April 13

বিএসএফের ছোড়া ননমেটালিক বোমায় বাংলাদেশি কৃষক আহত

পঞ্চগড়: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সীমান্ত এলাকায় বিএসএফের ছোড়া ননমেটালিক বোমার আঘাতে রবিউল ইসলাম (৫৫) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে আটোয়ারী উপজেলার সোনাপাতিলা বিওপির সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রবিউলকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, রবিউল ওই এলাকার ঝড়ু বাসিন্দা।

Wednesday, April 12

Transfer of third gender leader to Panchagarh Jail


Finally, Thakurgaon's alleged third gender guru ma (transgender leader) Ruby Begum alias Rubel has been transferred from Thakurgaon Jail to Panchagarh District Jail.

Tuhin Kanti Khan of Thakurgaon District Jail confirmed this and said that there is a system of imprisonment for male and female prisoners in this jail. However, there is no accommodation for members of the third gender, so Ruby alias Rubel has been sent to Panchagarh Jail with the permission of the authorities.

Wednesday, February 8

বাংলাবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হুমায়ুন ফরিদ (২৪) নামে এক পাথর শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হুমায়ুন ফরিদ (২৪) নামে এক পাথর শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

বুধবার সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের জায়গীরজোত-কদমতলা এলাকায় ৭৩২/১-এস পিলারের কাছে মহানন্দা নদীতে এ ঘটনা ঘটে।