Showing posts with label MADARIPUR. Show all posts
Showing posts with label MADARIPUR. Show all posts

Friday, December 22

মাদারীপুরে পুলিশের বিরুদ্ধে মামলার বিবাদীকে মারধরের অভিযোগ

মাদারীপুরের কালকিনিতে নোটিস দিতে গিয়ে মামলার বিবাদীকে ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে এক পুলিশ সসদ্যের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কালকিনি উপজেলার ফাসিয়াতলা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত হেমায়েত মোল্লা কালকিনি থানার সহকারী উপ–পরিদর্শক (এএসআই)। আহত রাসেল সরদার ফাসিয়াতলা এলাকার সিরাজ সরদারের ছেলে। আজ শুক্রবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের ক্ষতিগ্রস্ত পরিবার নিশ্চিত করেছে।

Sunday, December 10

সাংবাদিককে মারধর করায় পুলিশ কনস্টেবল প্রত্যাহার

আকাশ আহম্মেদ, রাজৈর (মাদারীপুর): [২] জাতীয় 'দৈনিক গণকন্ঠ' পত্রিকার মাদারীপুরের রাজৈর উপজেলা প্রতিনিধি মোঃ সোহেল শিকদারকে মারধর করায় অভিযুক্ত পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। আজ (৯ ডিসেম্বর) দুপুরে তাকে প্রত্যাহার করে মাদারীপুর জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। অভিযুক্ত পুলিশ কনস্টেবল মোঃ শাহীন শেখ মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রে ছিলেন। এ ঘটনায় ওই সাংবাদিক রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সদর উপজেলার রায়েরকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা এসকেন্দার শিকদারের ছেলে।

Friday, August 4

তালাক দেয়া স্ত্রীকে ধর্ষণ মামলায় আইনজীবী কারাগারে

তালাক দেয়া স্ত্রীকে ধর্ষণ মামলায় উচ্চ আদালত থেকে অগ্রিম জামিন নিয়ে আসেন লালন। পরে বুধবার মাদারীপুর আদালতে তিনি হাজিরা দিতে গেলে উচ্চ আদালতের নির্দেশে বিচারক জাকির হোসেন তার জামিনের আবেদন গ্রহণ না করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।মাদারীপুরে তালাক দেয়া স্ত্রীকে ধর্ষণ মামলায় লালন ফকির নামে ৩৫ বছর বয়সী এক আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ জাকির হোসেন।

শুক্রবার সকালে মামলার বাদী সঠিক বিচার চেয়ে গণমাধ্যমকে ঘটনাটি জানালে বিষয়টি নজরে আসে।

Monday, July 17

মাদারীপুরে থানায় কৃষককে নির্যাতন

মাদারীপুরে শিবচরে থানায় আটকে রেখে আকমান নামে এক কৃষককে নির্যাতনের অভিযোগে পুলিশের এক উপপরিদর্শকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি আমলে নিয়ে একমাসের মধ্যে পিবিআই’র পুলিশ সুপারকে তদন্ত করে রিপোর্ট জমার দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, বিষয়টি নিখুঁতভাবে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ জুলাই রাতে একটি মামলায় গ্রেফতার করা হয় মাদারীপুরের শিবচরের সরকারের চর গ্রামের কৃষক আকমান মাদবরসহ ৪ জনকে। পরে হাজতখানায় তিনজনকে রাখলেও থানার দ্বিতীয় তলায় এসআই নুর মোহাম্মদের কক্ষে নিয়ে যাওয়া হয় কৃষক আকমানকে। এরপর চলে অমানবিক নির্যাতন।

ভুক্তভোগীর অভিযোগ, প্রতিবেশীর সঙ্গে জমিজমা বিরোধে আদালতে একটি মামলা হয়েছে। সেই মামলায় বাদীপক্ষের যোগসাজশে তাকে থানায় আটকে রেখে নির্যাতন করা হয়েছে। মাথা বেঞ্চের নিচে ঢুকিয়ে লাঠি দিয়ে পিটিয়ে আকমানের বাম হাত ভেঙে ফেলা হয়। নির্যাতনের একপর্যায়ে প্রস্রাব করলে সেটা চাটিয়ে খাওয়ানো হয় ওই কৃষককে। এছাড়া অকথ্য ভাষায় গালিগালাজও করা হয়। এই ঘটনা কাউকে বললে হত্যার হুমকিও দেয়া হয় বলে অভিযোগ ওঠে থানা পুলিশের এসআই’র বিরুদ্ধে। পরদিন আদালতে পাঠানো হয় ভুক্তভোগীকে।

পরে রোববার (১৬ জুলাই) ন্যায্য বিচার পেতে আদালতে দ্বারস্থ হয় ভুক্তভোগী কৃষক। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অভিজিৎ চৌধুরী মামলাটি আমলে নিয়ে আগামী ১৬ আগস্টের মধ্যে পিবিআই’র পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দেন। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

নির্যাতিত আকমান মাদবর বলেন, ‘জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে এভাবে নির্যাতন করবে সেটা কখনই ভাবিনি। কোনো মানুষ এভাবে অত্যাচার ও নির্যাতন করতে পারে না। পুলিশের এসআই নুর মোহাম্মদের বিচার না হলে অন্য পুলিশরাও এমন ঘটনা ঘটাতে সাহস পাবে। তাই, তদন্তপূর্বক ওই এসআই’র বিচার চাই।’

আকমান মাদবরের ভাই টুকু মাদবর বলেন, ‘আমার ভাইকে যেভাবে নির্যাতন করছে, তা বলার ভাষা নেই। অভিযুক্ত পুলিশের বিচার চাই।’

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. জামাল হোসেন সময় সংবাদকে জানান, থানায় আটকে রেখে কাউকে নির্যাতনের কোনো সুযোগ নেই। পুলিশের এসআই যে কাজ করেছেন সেটা চরম অন্যায় ও অমানবিক। এই ঘটনার বিচার অবশ্যই হওয়া দরকার। বিষয়টির বিভাগীয় তদন্ত করা প্রয়োজন।

অভিযুক্ত পুলিশের উপপরিদর্শক নুর মোহাম্মদ সময় সংবাদকে বলেন, ‘ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতে পাঠানো হয়েছে। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সবই মিথ্যা। আমি কাউকে কোনো নির্যাতন বা ভয় দেখাইনি।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম মুঠোফোনে সময় সংবাদকে জানিয়েছেন, বিষয়টি নিখুঁতভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আদালত যেহেতু পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন, তাই পিবিআই’র তদন্ত রিপোর্ট হাতে পেলে সেটাকে কাজে লাগানো হবে।

প্রসঙ্গগত, ২০২০ সালের ২২ সেপ্টেম্বর জেলায় যোগদানের পর ২০২২ সালের ২৪ জানুয়ারি শিবচর থানায় যোগদান করেন নুর মোহাম্মদ।
https://www.somoynews.tv/news/2023-07-16/L1HtVIY1

মাদারীপুরে নির্যাতনের অভিযোগে পুলিশের বিরুদ্ধে মামলা

মাদারীপুরে বৃদ্ধকে থানায় নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগে এক পুলিশের উপপরিদর্শকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। বিষয়টি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। ভুক্তভোগীর করা মামলার পরিপ্রেক্ষিতে আজ রবিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অভিজিৎ চৌধুরী এ নির্দেশ দেন।

Sunday, April 9

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার ২


সাংবাদিক পরিচয়ে আশ্রয় নিয়ে সাংবাদিক দম্পতিকেই প্রতারণার ফাঁদে ফেলে সর্বনাশের অভিযোগে সাইফুল ইসলাম ও রিয়াজুল ইসলাম ওরফে আব্দুস ছালাম নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তারা নারী সাংবাদিকের ছবি সংগ্রহ করে নিচের অংশে নগ্ন চিত্র যুক্ত করে ছড়িয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পোর্টালে। এরপর পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে সীমাহীন মানসিক যন্ত্রণায় ওই সাংবাদিক দম্পতির ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবন বিপর্যস্ত করে দিয়েছে বলে অভিযোগ সাংবাদিক দম্পতির।

Wednesday, February 8

মুন্সিগঞ্জে দুই বান্ধবীর বিষপান, নেপথ্যে সমকামিতা!


মুসলিম ধর্মালম্বী সুমি আক্তার ও হিন্দু ধর্মালম্বী লক্ষী দাস পূজা। সম্পর্কে তারা দুই বান্ধবী৷ দু’জনই ফরিদপুরের ভাঙ্গা কেএম কলেজের অনার্সের প্রথম বর্ষের মেধাবী ছাত্রী।

দুই বান্ধবী গত ৭ জানুয়ারি ভাঙ্গা থেকে মুন্সিগঞ্জের শ্রীনগরে এসে একইসাথে বিষপান করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় সুমির মৃত্যু হয়। সুমির মৃত্যুর পর শ্রীনগর থানায় এসে তার পরিবার ধর্ষণ ও আত্নহত্যা প্ররোচণার অভিযোগে মামলা দায়ের করেন।

পরে পুলিশী তদন্তে দুই বান্ধবীর সমকামিতার বিষয়টি বেরিয়ে আসে।