Showing posts with label RELIGIOUS VIOLENCE. Show all posts
Showing posts with label RELIGIOUS VIOLENCE. Show all posts

Saturday, April 20

প্রেস বিবৃতি: ফরিদপুরে সাম্প্রদায়িক হামলায় দুই নির্মান শ্রমিক নিহতের ঘটনায় জেএমবিএফ গভীর ভাবে উদ্বিগ্ন!


প্যারিস, ফ্রান্স, ২০ এপ্রিল ২০২৪- গত ১৮ এপ্রিল ২০২৪ তারিখ বৃহষ্পতিবার দিবাগত রাতে ফরিদপুরের মঘুখালীতে মন্দিরে আগুন দেয়ার সন্দেহে হিন্দু ধর্মাম্বলী স্থানীয় জনগণের পিটুনিতে ইসলাম ধর্মাম্বলী দুই নির্মান শ্রমিকের মৃর্ত্যু এবং অন্তত সাতজন আহত হওয়ার ঘটনায় জাস্টিস মেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ) গভীর উদ্বেগ প্রকাশ করেছে। 

উক্ত ঘটনায় অবিলম্বে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিজ্ঞ বিচারপতিকে প্রধান করে বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে সমগ্র বিষয়টি দ্রুত ও নিরপেক্ষে তদন্তপূর্বক দায়ী ব্যক্তিদের চিহ্নিত ও গ্রেফতারপূর্বক প্রচলিত আইনে স্বচ্ছ ও প্রকাশ্য বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহবান জানিয়েছে ফ্রান্স ভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠান জেএমবিএফ।