Showing posts with label GAY. Show all posts
Showing posts with label GAY. Show all posts

Sunday, March 31

২৪ ঘণ্টার মধ্যে সমকামী মিঠুন সরকারকে গ্রেফতারের দাবি

ঢাকার সাভারে সমকামীতা ও পুরুষের সাথে যৌনতায় লিপ্ত অপসাংবাদিক মিঠুন সরকারকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মার্চ) সকাল ১১ টায় সাভার প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।
সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিবের সভাপতিত্বে সিনিয়র সাংবাদিকসহ স্থানীয় কয়েকশ সাংবাদিক এতে অংশ নেয়। পুরো অনুষ্ঠানে সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্যের তত্ত্বাবধানে সঞ্চালনায় ছিলেন সাভার প্রেসক্লাবের সদস্য তোফয়েল হোসেন সানি।

Monday, January 15

বন্ধুর মৃত্যুশোকে বন্ধুর আত্মহত্যা

গাজীপুরের কালিয়াকৈরে এক বন্ধুর মৃত্যুর শোক সইতে না পেরে অপর বন্ধু আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

আজ সোমবার (১৫ জানুয়ারি) ভোরে উপজেলা গোয়ালবাতান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হলেন কুড়িগ্রামের রোমারি থানার চরগেন্দাখোলা এলাকার আমজাদ হোসেনের ছেলে হাবিজুল (১৮)। তিনি দিনমজুরের কাজ করতেন।

Tuesday, November 21

Statement: JMBF Urges Justice for the Killing of Homosexual Butcher Khairul Islam in Dhaka

Paris, France; November 20, 2023: JusticeMakers Bangladesh in France (JMBF) expresses grave concern over the recent tragic and heinous murder of Khairul Islam, a gay butcher at Dakkhinkhan in Dhaka on the night of November 12, 2023.

The rights organization urges the government to give exemplary punishment to the alleged culprit through a prompt and fair trial. Additionally, they call for immediate measures to protect members of the LGBT community, preventing similar incidents in the future.

According to reports from various Bangladeshi news media, police recovered Butcher Khairul's bloodied body wrapped in a blanket from his shop in Dakshinkhan police station in Dhaka on the night of September 12, 2023. One wound was found on his nose, and three sharp weapon wounds were discovered on his neck. Initially, investigators had no leads, but later, individuals were arrested on suspicion. During intensive interrogation, Shahidul Islam, a butcher from a nearby shop, admitted that he worked at Judge Mia's meat shop in Adam Ali Market. Every day, after selling meat, he went home to Bereid. However, on the day of the incident, Khairul asked him to sleep in his shop, "Afsal Gost Bitan." Shahidul agreed, and around 11 o'clock, Khairul allegedly attempted a homosexual advance. Shahidul, angered by this, hit Khairul's face with a meat cutter chapati from Khairul's butcher's box, causing him to fall. Shahidul then struck Khairul's right-side neck more than three times to ensure his death. After confirming the victim's death, he wiped the body with a blanket, placed it in a box, covered Khairul with another blanket, and fled the scene.

Thursday, November 16

উত্তরায় কসাইয়ের হাতে কসাই খুন, নেপথ্যে সমকামিতা

গত রোববার রাতে উত্তরার দক্ষিণখানে নিজের মাংসের দোকান থেকে খাইরুল নামে এক কসাইয়ের মরদেহ উদ্ধার করা হয়। খাইরুল হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে বলাৎকার।

এ ঘটনায় শহিদুল ইসলাম নামে আরেক কসাইকে গ্রেপ্তারের পর আজ (বুধবার) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রো পলিটন পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোর্শেদ আলম।

মোর্শেদ বলেন, গত রোববার রাতে দক্ষিণখানের নিজ দোকানে কম্বলে পেঁচানো রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয় কসাই খাইরুলের। তার নাকে ধারালো অস্ত্রের ক্ষত এবং গলার ডান পাশে তিনটি ক্ষত পাওয়া যায়। প্রাথমিকভাবে আমরা এই হত্যাকাণ্ডের কোনো ক্লু পাচ্ছিলাম না। পরে সন্দেহজনক কয়েকজনকে আটক করা হয়। তাদের মধ্যে একজন পাশের দোকানের কসাই শহিদুল। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।

Tuesday, August 22

যৌন নির্যাতনের প্রতিশোধ নিতেই কক্সবাজারে আওয়ামী লীগ নেতাকে হত্যা

 যৌন নির্যাতনের প্রতিশোধ নিতেই কক্সবাজারে আওয়ামী লীগ নেতা সাইফ উদ্দিনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় মাদ্রাসাছাত্র আশরাফুল ইসলামকে গ্রেপ্তারের পর তাঁর স্বীকারোক্তির বরাত দিয়ে কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম এমন দাবি করেন।


এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে টেকনাফের হোয়াইক্যং এলাকা থেকে আশরাফুল ইসলামকে (১৮) গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বাড়ি কক্সবাজার শহরের পাহাড়তলীর ইসলামপুর এলাকায়। এ নিয়ে আজ মঙ্গলবার বেলা আড়াইটায় নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।

Monday, August 21

Statement: JMBF Strongly Condemns Brutal Murder of Gay Teacher Golam Kibria in Savar, Dhaka

Paris, France: August 20, 2023 – JusticeMakers Bangladesh in France (JMBF) unequivocally condemns the tragic and heinous murder of Golam Kibria, a gay school teacher and member of the sexual minority community, in Savar, Dhaka, allegedly by the individuals associated with extremist Islamic ideologies.

The organization expresses profound concern over this act of violence and demands an immediate and thorough investigation into the matter. JMBF insists on an impartial and expeditious inquiry, followed by a transparent trial, to ensure that the perpetrators responsible for this grave crime are brought to justice.

Tuesday, August 1

খাগড়াছড়িতে বন্ধুর কাছে মাফ চেয়ে ভবন থেকে লাফ দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

খাগড়াছড়িতে বন্ধুর কাছে মাফ চেয়ে ভবন থেকে লাফ দিয়ে যুবকের ‘আত্মহত্যা’
বন্ধুর কাছে মাফ চেয়ে চারতলা ভবন থেকে লাফ পড়ে এক যুবক ‘আত্মহত্যা’ করেছে। তার নাম মহিন বিল্লাহ(২৮)।

রোববার (৩০ জুলাই) রাত ৮টার দিকে শহরের পান বাজার সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা গেছে, ঝালকাঠি জেলার বাসিন্দা মহিন বিল্লা খাগড়াছড়ির লিয়াকত ব্রাদার্সের কম্পিউটার অপারেটরের সহকারী হিসেবে কাজ করতেন।

Tuesday, May 23

মুক্তিপণের জন্য ব্যাংকারকে অপহরণ, খুনের পর লাশ মাটিচাপা

মুক্তিপণের জন্য ব্যাংকারকে অপহরণ, খুনের পর লাশ মাটিচাপা

নাটোরে মুক্তিপণের টাকা আদায় করতে প্রায় ৬ মাস আগে সোশ্যাল ইসলামী ব্যাংক কর্মচারী সাজ্জাদ হোসেন রুবেলকে কৌশলে ডেকে অপহরণ করে নিয়ে যায় তারই দুই বন্ধু হৃদয় হোসেন ও তারেক রহমান। এক পর্যায়ে তারা রুবেলকে সমকামিতার ফাঁদে ফেলে পরিবারের কাছে পাঁচ লাখ টাকার মুক্তিপণ দাবি করে। এই সময়ে রুবেলের পরিবারের কাছ থেকে কয়েক দফা ৪০ হাজার টাকা হাতিয়ে নেয় তারা।

Sunday, May 21

নবীগঞ্জে ২ যুবক সমকামিতা লিপ্ত : এলাকায় তোলপাড়

নবীগঞ্জ উপজেলার হাজী আঞ্জব আলী হাইস্কুলের অফিস সহকারী সোহেল মিয়া একই গ্রামের রিক্সা চালক সামছু মিয়ার সাথে শনিবার (২০ মে) রাতে সমকামিতা লিপ্ত হওয়া অবস্থায় স্থানীয় জনতার হাতে ধরা পড়ে। পরে জনতার পা-হাতে ধরে মুক্তি মিলে সমকামিতায় জড়িতদের। ঘটনাটি এলাকায় জানাজানি হলে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার করগাওঁ ইউপির শেরপুর গ্রামের মছব্বির মিয়ার ছেলে হাজী আঞ্জব আলী হাইস্কুলের অফিস সহকারী সোহেল মিয়া শনিবার রাতে একই গ্রামের রিক্সা চালক সামছু মিয়ার সাথে শেরপুরস্থ আরব আলীর ফিশারীর পাড়ে নির্ঝন স্থানে সমকামিায় ( বলৎকারে) মিলিত হয়। এ সময় স্থানীয় জনতা এদেরকে হাতেনাতে ধরা ফেলে। এক পর্যায়ে লোকজন জড়ো হলে হাতে পায়ে ধরে মুক্তি পান। 

Tuesday, May 16

কালিয়াকৈরে একই রশিতে দুই বন্ধুর আত্মহত্যা

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক দক্ষিণপাড়া আইস মার্কেট এলাকায় একই রশিতে রিয়াদ হোসেন এবং মনি হোসেন ওরফে জমিস নামের দুই বন্ধু আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার সকালে মৌচাক ফাঁড়ি পুলিশ দুই বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।

নিহত দুই বন্ধু হলেন, জামালপুরের ইসলামপুর থানার পাঁচবাড়ীয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রিয়াদ হোসেন (২০) এবং একই থানার খইয়ারদিচর এলাকার হেলাল শেখেরে ছেলে মনি হোসেন ওরফে জসিম (২০)। দুই জনই কালিয়াকৈর উপজেলার মৌচাক আইস মার্কেট এলাকায় মহির উদ্দিনের বাসায় ভাড়া থেকে স্থানীয় সিলভিয়া এ্যাপারেলস লিমিটেড নামে জুতা তৈরি কারখানায় চাকরি করতেন।

Wednesday, April 26

Statement: JusticeMakers Bangladesh Condemns Murder of Gay Islamic Religious Leader in Dhaka

JusticeMakers Bangladesh, a human rights organization in Bangladesh, expresses grave concern over the recent murder of Maulana Jalal Uddin Jalali, a gay Islamic religious leader allegedly stabbed to death in his home in Dhaka on April 20th, 2023.

The rights organisation urges the government to conduct a transparent investigation and ensure a fair trial for the accused, as well as take measures to prevent similar incidents from happening in the future.

Sunday, February 19

সমকামিতা থেকে রেহাই পেতে খুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মো. ইসমাইল (৪০) নামে এক শিলনোড়া খোদাই কর্মীর হত্যা রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির মাধ্যমে হত্যাকাণ্ডের ৭২ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত মো. গোলাম রাব্বী (২০) নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর পুলিশের কাছে ১৬১ ধারায় ও আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সে। জবানবন্দিতে সে সমকামিতায় আসক্ত মো. ইসমাইলের ফাঁদ থেকে বাঁচতে কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করার পর মাফলার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে বলে জানায়। গত শুক্রবার সন্ধ্যায় গোলাম রাব্বী কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রিয়াজুল কাউসারের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর ২ দিন আগে মঙ্গলবার সকালে পাকুন্দিয়া এগারসিন্দুর ইউনিয়নের খামা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত আড়িয়াল খাঁ নদের তীর থেকে মো. ইসমাইলের লাশ উদ্ধার করা হয়। নিহত মো. ইসমাইল উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের চরখামা গ্রামের মৃত লিলু মিয়ার ছেলে। অন্যদিকে ঘাতক মো. গোলাম রাব্বী প্রতিবেশী আবু তাহেরের ছেলে এবং মঠখোলা হাজী জাফর আলী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
https://mzamin.com/news.php?news=43359&fbclid=IwAR2DiVcSBKuJWWrnkKxetbMPJIRLxZby9MQ6cVhyAkihE-mNLWcZKE6wM2w