Showing posts with label NARSINDI. Show all posts
Showing posts with label NARSINDI. Show all posts

Friday, January 19

চাঁদা না দেওয়ায় ভ্যানগাড়ি চালককে মারধর হাইওয়ে পুলিশের

নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব হাইওয়ে থানার সীমানায় বারৈচাবাসষ্ট্যান্ড এলাকায় চাঁদা না দেওয়ায় ভৈরব হাইওয়ে পুলিশের এক কর্মকর্তা ভ্যানগাড়ি চালক আঃ হাসিম (৪০) কে মারধোর করেছে বলে অভিযোগ উঠেছে।
গত শুক্রবার (১৯ জানুয়ারি)সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। আঃ হাসিম গণমাধ্যমকর্মীদেরকে জানান, আমি প্রতিদিনের মতো সবজি বিক্রি করতে বারৈচা বাসষ্ট্যান্ডে আসলে আমার ভ্যানগাড়িতে থাকা সবজি নামিয়ে দিয়ে আমার বিভাটেক হাইওয়ে পুলিশ আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি ভ্যানগাড়িটি রেখে তার নিকট গেলে আমাকে বিভিন্নভাবে গালগালি ও মারধোর করে। একপর্যায়ে আমার নিকট থেকে ৩ হাজার টাকা দাবি করে। অন্যথায় আমার গাড়িটি থানায় নিয়ে যাবে। এরপর আমার গাড়িটি পুলিশ নারায়ণপুর এলাকার বাগানবাড়িতে নিয়ে যায় আমাকে জানায়, ৩ হাজার টাকা দিয়ে গাড়িটি ফেরত আনতে হবে।

Tuesday, September 19

শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসার শিশুছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগ

নরসিংদীর রায়পুরায় এক শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসাপড়ুয়া সাত বছরের এক শিশুছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন। রায়পুরা উপজেলার উত্তরবাখরনগর ইউনিয়নের বড়চর (পূর্বপাড়া) গ্রামের নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষকের নাম আব্দুল হান্নান। 

এদিকে মাদ্রাসা কমিটি, কয়েকজন শিক্ষক ও স্থানীয় কিছু লোকজন ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছে। এ ঘটনা জানাজানি হওয়ার পর এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

Thursday, July 13

বিএনপি নেতার আইনজীবীদের গাড়ি ভেঙে চুরমার করল ছাত্রদল

রসিংদীতে ছাত্রদলের দুই নেতা হত্যা মামলার আসামি বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জেলা ছাত্রদলের বহিষ্কৃত ও পদবঞ্চিত নেতাকর্মীরা। এসময় ৩টি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এতে দুটি গাড়িতে থাকা আসামিপক্ষের আইনজীবী ও তাদের সহকারীসহ ৭ জন আহত হয়েছেন।

Tuesday, May 9

বেলাবতে লালন আখড়ার সাধুসঙ্গে হামলা, বাদ্যযন্ত্র ভাংচুরের অভিযোগ

নরসিংদীর বেলাবতে লালন আখড়ার সাধুসঙ্গে হামলা চালিয়ে বাদ্যযন্ত্র ভাংচুরের ঘটনা ঘটেছে। আজ সোমবার ভাংচুর করা এসব বাদ্যযন্ত্রের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়।

এর আগে গতকাল রোববার বিকালে বেলাব উপজেলার পাটুলি ইউনিয়নের ভাবলা গ্রামে জাহাঙ্গীর শেখের লালন সংগীতের আখড়ায় এই হামলার ঘটনা ঘটেছে বলে জানান সাধুসঙ্গে আসা শিল্পীরা। তবে পুলিশ ও স্থানীয়দের দাবি ওই এলাকার একটি ড্রাগন বাগানে দুই মাতালের ঝগড়ার এক পর্যায়ে গানের কিছু বাদ্যযন্ত্র ভেঙ্গে ফেলার ঘটনা ঘটে।

Monday, March 13

সাংবাদিককে ডেকে এনে বেলচা দিয়ে পেটালেন কাউন্সিলর

নরসিংদীর পলাশ উপজেলায় ফারদিন হাসান দীপ্ত নামে স্থানীয় এক সাংবাদিককে রাস্তা থেকে ডেকে এনে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে জাহিদ হাসান নামে ঘোড়াশাল পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে।

সোমবার (১৩ মার্চ) দুপুরে পলাশ উপজেলা পরিষদের নির্মাণাধীন একটি ভবনের ভেতর এ মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় ফারদিন হাসান দীপ্তর মা আফিয়া বেগম বাদী হয়ে পলাশ থানায় অভিযুক্ত কাউন্সিলর জাহিদ হাসানসহ অজ্ঞাত আরও ৩-৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত জাহিদ হাসান উপজেলার দড়িহাওলা পাড়া গ্রামের মৃত শামছুল হকের ছেলে। পাশাপাশি তিনি ঘোড়াশাল পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর।

Monday, February 6

নরসিংদীতে শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টা, ব্যবসায়ী আটক

রোবার (৫ ফেব্রুয়ারি) সকালে পলাশ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় ১০ বছরের এক মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে এমদাদুল হক বুলু (৫০) নামে এক কাপড় ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।