Showing posts with label MOULOVIBAZAR. Show all posts
Showing posts with label MOULOVIBAZAR. Show all posts

Thursday, March 28

STATEMENT: JMBF Condemns BSF Killings of Bangladeshi Civilians: Calls for Urgent International Action


Paris, France: March 27, 2024 - Justice Makers Bangladesh in France (JMBF) expresses profound concern and vehement protest over the recent shooting deaths of three unarmed Bangladeshi citizens and the injuring of another by the Indian Border Security Force (BSF) within the past two weeks.

The JMBF, a human rights organization based in France, strongly condemns these egregious acts of violence perpetrated against innocent civilians along the India-Bangladesh border. These incidents represent a blatant violation of human rights, and as such, demand immediate attention and action from the international community.

Tuesday, March 19

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত




লাশপ্রতীকী ছবি


মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন একজন। এ সময় বিএসএফের এক সদস্যও আহত হয়েছেন। গতকাল রোববার বিকেলে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের দশটেকি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম সাদ্দাম হোসেন (১৫)। সে দশটেকি গ্রামের বাসিন্দা আছকির মিয়ার ছেলে। গুলিবিদ্ধ ব্যক্তির নাম ছিদ্দিক মিয়া। তাঁর বাড়িও একই এলাকায়।



স্থানীয় লোকজনের বরাত দিয়ে কর্মধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, দশটেকি সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্য। একদল চোরাকারবারি গতকাল বিকেলে সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে চিনি পাচার করে আনার চেষ্টা চালায়। একপর্যায়ে বিএসএফের টহল দল তাদের ধাওয়া করে। চোরাকারবারিদের দায়ের কোপে বিএসএফের এক সদস্য আহত হন। পরে বিএসএফের সদস্যরা গুলি চালান। গুলিতে ঘটনাস্থলেই কিশোর সাদ্দাম মারা যায়। বিএসএফ তার লাশ নিয়ে যায়। ছিদ্দিক মিয়ার ডান পায়ে গুলি লাগে। স্থানীয় লোকজন ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে আনেন। পরে স্বজনেরা তাঁকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।



এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করেও বিজিবির স্থানীয় আলীনগর ক্যাম্প ও শ্রীমঙ্গলে অবস্থিত ৪৬ ব্যাটালিয়নের সদর দপ্তরের অধিনায়কের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও কোনো সাড়া মেলেনি।

তবে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ মুঠোফোনে বলেন, কর্মধা ইউনিয়নের সীমান্তে বিএসএফের গুলিতে একজন নিহত ও আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। খবর পেয়ে তাঁরা সেখানে গিয়েছিলেন। হতাহত ব্যক্তিরা কী কাজে সীমান্তে গিয়েছিলেন, সেটা বিজিবি ভালো বলতে পারবে।

Wednesday, December 20

কুলাউড়া সীমান্তে বাংলাদেশি যুবককে মারধর করে নিয়ে গেছে বিএসএফ

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবককে মারধর করে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ওই যুবকের নাম লায়েক মিয়া (২৫)। তিনি শিকড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

Monday, October 16

Statement: JMBF Gravely Concerns over BSF’s Killing of Bangladeshi Child at Moulovibazar Border

Paris, France; October 16, 2023: France-based human rights organization, JusticeMakers Bangladesh in France (JMBF), is deeply concerned about the killing of a Bangladeshi child, Ferdaus Ahmed (14), by the Indian Border Security Force (BSF) at the Lalarchak border in Kulaura Upazila of Moulovibazar district.

JMBF strongly condemns the incident of killing a child and calls for the BSF to stop all kinds of border killings while carrying out their duties in accordance with international law and principles immediately.

According to reports published in various newspapers in Bangladesh on October 1st, in the afternoon, the Indian Border Security Force (BSF) shot child Ferdaus Ahmed, a 14 years old child, while he was located between border pillar numbers 1857 and 1858 of Lalarchak Border in Kulaura Upazila under Moulovibazar district. Later, he was admitted to Sylhet Osmani Medical Hospital by his relatives after rescuing him from being laid down on the ground with a bullet in his body for treatment. Sadly, he died on October 3 at the hospital during treatment.

Thursday, October 5

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে কিশোর নিহতের অভিযোগ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ফেরদৌস (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুলিবিদ্ধ হওয়ার দুই দিন পর গত মঙ্গলবার দিবাগত রাতে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

শরীফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মারা যাওয়া ফেরদৌস লালারচক এলাকার মৃত মাহমুদ আলীর ছেলে। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ছিল বলে জানা গেছে।

সিলেট এম এ জি ওসমানী মে‌ডিকেল কলেজ হাসপাতালের উপপ‌রিচাল সৌ‌মিত্র চক্রবর্তী প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার রাতে গু‌লি‌বিদ্ধ ১৪ বছরের ওই কিশোর চি‌কিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ লাশের ময়নাতদন্ত কার্যক্রম চলছে।

Monday, July 24

ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশী দুই নাগরিককে পিটিয়ে আহত করেছে বিএসএফ

জুড়ী প্রতিনিধিঃ ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশী দুই নাগরিককে বেধড়ক পিটুনি দিয়ে মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা সীমান্ত এলাকায় ফেলে যায় ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)।
সোমবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য জুড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।

তারা হচ্ছে জাহাঙ্গীর আলী (২৪), পিতা- আমসারী আলী (ভান্ডারী), গ্রাম- আটঘুরীপাড়া, থানা- ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম ও হৃদয় শেখ (২৪), পিতা- আজগর শেখ, গ্রাম- নতুনবাজার চর, থানা- রুপসা, খুলনা।

Sunday, May 14

কমলগঞ্জে শিশুকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার

মৌলভীবাজারের কমলগঞ্জে ১৩ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে সাগর মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ মে) সন্ধ্যায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওইদিন রাতেই শিশুটির বড় ভাই বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা করলে আসামি সাগরকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার (১৪ মে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটি মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।