Showing posts with label KHULNA. Show all posts
Showing posts with label KHULNA. Show all posts

Friday, March 8

হিজড়া পরিচয়ে গর্বিত পাখি দত্ত হলেন ‘শ্রেষ্ঠ জয়িতা’

পরিবার, সমাজ, পারিপার্শ্বিক অবস্থা মোকাবিলা করে অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সেবা দিয়ে অনবদ্য স্বাক্ষর রেখে চলেছেন খুলনার পাখি দত্ত। তৃতীয় লিঙ্গের (হিজড়া) মানুষদের অধিকার প্রতিষ্ঠায় স্বতন্ত্র প্রতিষ্ঠান গড়ে তুলে সমাজের মূল স্রোতধারায় ফেরাতে কাজ করছেন তিনি। ইতোমধ্যেই কাজের সফলতাও পেয়েছেন। শুক্রবার (৮ মার্চ) বিশ্ব নারী দিবসে প্রধানমন্ত্রীর কাছ থেকে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার পেয়েছেন তিনি। এর আগে, খুলনা জেলা ও বিভাগের মহিলা বিষয়ক অধিদপ্তরের জয়িতা অন্বেষণের আওতায় শ্রেষ্ঠ জয়িতা পুরস্কারও পান তিনি।

Saturday, January 6

খুলনা বিভাগে তৃতীয় লিঙ্গের ভোটার ৮৭, জরিপে গরমিল

খুলনা:খুলনা বিভাগের ১০ জেলায় মোট ভোটারের সংখ্যা ১ কোটি ৩৪ লাখ ৪৬ হাজার ৭৮৩ জন। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬৭ লাখ ৪৬ হাজার ৪৯১ জন এবং নারী ভোটারের সংখ্যা ৬৭ লাখ ২০৫ জন।এছাড়া তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটারের সংখ্যা ৮৭ জন। সর্বশেষ জরিপ অনুযায়ী এ তথ্য পাওয়া গেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগের মোট ভোটকেন্দ্রের সংখ্যা চার হাজার ৯৮৪ টি এবং ভোটকক্ষের সংখ্যা ৩০ হাজার দুইশত ৫৩টি। খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবীর এসব তথ্য জানান।

Wednesday, December 27

বঙ্গোপসাগর থেকে ছয় জেলেকে ধরে নিয়ে গেছে বিএসএফ

বাগেরহাট: সুন্দরবনের শুঁটকিপল্লী থেকে ছয় জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের মান্দারবাড়িয়া সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ট্রলারসহ তাদের ধরে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন জেলেরা।

বিএসএফের হাতে আটক ছয় জেলেরা হলেন - ট্রলার মাঝি ইলিয়াস হোসেন, জেলে মো. ইছা, আবুল হোসেন, মানিক মিয়া, রাসেল মিয়া ও রাজু মিয়া।

Sunday, November 5

দৌলতপুরে সাংবাদিকের উপর সন্ত্রাসীরা হামলা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর উপজেলা বাজার সংলগ্ন এলাকায় শহিদুল ইসলাম সোহাগ (৩৫) নামে এক সাংবাদিকের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের ধারালো অস্ত্র ও লোহার রডের আঘাতে মারাত্মক আহত হয়ে তিনি দৌলতপুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার শিকার শহিদুল ইসলাম সোহাগ দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকায় দৌলতপুর প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক জানান, তার মাথা ও মুখমন্ডলে উপুর্য লোহার রড ও ধারালো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। তার মাথায় ৭ টা সেলাই দেয়া হয়েছে। তবে, তিনি এখন শঙ্কামুক্ত।

Saturday, July 22

STATEMENT: JMBF Condemns the Tragic Demise of Bangladeshi Lawyer Lutful Kabir

[Paris, France: 21st July 2023] JusticeMakers Bangladesh in France (JMBF) strongly condemns the untimely and tragic demise of lawyer Mr. Lutful Kabir Nowroz, whose lifeless body was found in a pond in Khulna's Batiaghata upazila on Sunday evening, 16th July 2023.

Lutful Kabir Nowroz, 58, served as the Public Prosecutor (PP) of the Anti-Corruption Special Tribunal in Khulna, southern Bangladesh, dedicating his life to upholding justice and fighting against corruption. His sudden disappearance and subsequent discovery in the pond have shocked the entire legal community and brought immense sorrow to all those who knew and worked with him.

Monday, May 15

জীবননগর সীমান্তে নাক-কান কাটা অবস্থায় যুবকের লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে মোহাম্মদ আলী পান্না (৩৫) নামে এক বাংলাদেশি যুবকের নাক, একটি কান ও বুকে ক্ষতচিহ্ন অবস্থায় লাশ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা।

সোমবার (১৫ মে) ভোরে হরিহরনগর সীমান্তে সেগুন বাগানের মধ্যে থেকে ওই যুবকের লাশ উদ্ধার করেন। পরে খবর পেয়ে পুলিশ, বিজিবি, সিআইডি, এনএসআই পিইবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

খুলনায় আশংকাজনক হারে বাড়ছে সমকামীদের সংখ্যা

সমকামিতা শব্দটির তাৎপর্য এদেশে নেতিবাচক গুরুত্ব বহন করলেও পাশ্চাত্য দেশগুলোতে ভিন্নরকম গুরুত্ব বহন করে। ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের অধিকাংশ দেশেই সমকামী কিংবা একই লিঙ্গের ব্যক্তিদের স্বাভাবিক জীবনযাপনের অনুমতি রয়েছে। প্রতিবেশী দেশ ভারতেও সমকামী পূরুষ কিংবা নারীদের একসাথে বসবাস করতে দেখা যায়। এদের মধ্যে অধিকাংশই বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। পাশ্চাত্য দেশগুলোর মত বাংলাদেশের অন্যতম বিভাগীয় শহর খুলনায় আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পাচ্ছে এই সমকামীদের সংখ্যা। খুলনা নিউ মার্কেট, হাদিস পার্ক, সাত রাস্তার মোড়, খানজাহান আলী সেতু, ৬ ও ৭ নং ঘাট, ময়ুরী আবাসিক প্রকল্প সহ বেশ কয়েকটি বিনোদনস্থানে এদের ঘনিষ্টাবস্থায় দেখা মেলে। তবে কিছু অংশ ছেলে সমকামীদের আচরনে বোঝা গেলেও অধিকাংশই নিজেদের এই গোপন বাসনা ঢেকে রাখতে পছন্দ করেন। অনুসন্ধানে জানা যায় ভিন্ন এই কামনা বেশিরভাগ স্কুল, কলেজ কিংবা মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে তৈরী হওয়ায় বিকৃত মানসিকতা সৃষ্টি হয় । বর্তমানে প্রাইমারীর গন্ডি না পেরোতেই সন্তানদের হাতে তুলে দেওয়া হয় স্মার্টফোন। আর স্মার্টফোনের মাধ্যমে এই ট্যাবুতে জড়িয়ে পড়ছে অধিকাংশ সন্তানেরা। গোপন এই বাসনা মনে লুকিয়ে রেখে একটা সময় সমকামীর পরিচয় দেওয়াতে অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়ছে।

Sunday, May 14

খুলনায় সফল অস্ত্রোপচারে ছেলে থেকে মেয়েতে রূপান্তর

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রথম ছেলে থেকে মেয়েতে রূপান্তরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ মে) রাতে খুলনা নগরীর একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, সফল অস্ত্রোপচারে ছেলেকে মেয়েতে রূপান্তরিত করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। তাকে ওই ক্লিনিকের পোষ্ট অপারেটিভে রাখা হয়েছে। তবে সম্পূর্ণ সুস্থ হতে বেশ কয়েক সপ্তাহ সময় লাগবে। এছাড়া আরও কিছু চিকিৎসাও তাকে দিতে হবে।


Wednesday, March 29

ভাগ্নেকে হত্যার চেষ্টাকারী আইনজীবী মামা পাকড়াও

২০০৪ সালে বিক্রি করে দেওয়া জমি ফিরিয়ে দিতে রাজী না হওয়ায় ভাগ্নে মাহফুজকে কুপিয়ে ঘরের মধ্যে ফেলে রেখে দরজায় ছিকল তুলে ঘরে প্রেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টাকারি মামা অ্যাড. ফিরোজ হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (২৯ মার্চ) বিকেল ৫টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে থেকে র‌্যাব তাকে গ্রেপ্তার করে।

Tuesday, January 24

কালিয়ায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা

কালিয়া প্রতিনিধি: দৈনিক জনকণ্ঠের সহ-সম্পাদক রেজা নওফেল হায়দারের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। বুধবার রাতে সাংবাদিক রেজা নওফেল হয়দার বাদি হয়ে রাজু তালুকদার (৪০) এবং সানি তালুকদার (২৯) এর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় আরও ৮-১০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে ।
মামলার বিবরনে জানাযায়, উপজেলার কলাবাড়িয়া গ্রামের ছুরু তালুকদারের ছেলে রাজু তালুকদার চাকুরী দেবার কথা বলে একাধিক ব্যক্তির কাছথেকে মোটা অংকের অর্থবানিজ্য করে আসছিলো। একটি সুর্নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দৈনিক জনকন্ঠের সহ সম্পাদক রেজা নওফল হায়দার তার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হবে জানতে পেরে তার উপর রাজু এবং সানি তালুকদার সহ ৮ থেকে ১০ জন এ হামলা চালিয়েছে। অপরদিকে রাজু তালুকদার ঐ সাংবাদিকের নামে একটি ৬০ হাজার টাকার চাঁদাবাজি মামলা দায়ের করেছে।
নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর কবীর কলেন, জনকণ্ঠের সহ-সম্পাদক রেজা নওফেল হায়দার এবং রাজু তালুকদারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।
https://khulnatimes.com/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%B8/