Showing posts with label ASSAULT. Show all posts
Showing posts with label ASSAULT. Show all posts

Friday, April 5

রাজধানীতে হিজড়াদের দুই গ্রুপের সংঘর্ষ

রাজধানী ঢাকার কড়াইল বস্তি এলাকায় হিজড়াদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। হামলা পাল্টা হামলায় এখন পর্যন্ত দুজন আহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দুজন নাম, বিপাশা ও চুমপি।

বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যায় ইফতারের সময় কড়াইল বস্তির শ্রাবন্তি এবং মিরপুরের রাকিবের নির্দেশে এ হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

Monday, November 6

দৌলতপুরে সাংবাদিকের উপর সন্ত্রাসীরা হামলা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর উপজেলা বাজার সংলগ্ন এলাকায় শহিদুল ইসলাম সোহাগ (৩৫) নামে এক সাংবাদিকের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের ধারালো অস্ত্র ও লোহার রডের আঘাতে মারাত্মক আহত হয়ে তিনি দৌলতপুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার শিকার শহিদুল ইসলাম সোহাগ দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকায় দৌলতপুর প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক জানান, তার মাথা ও মুখমন্ডলে উপুর্য লোহার রড ও ধারালো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। তার মাথায় ৭ টা সেলাই দেয়া হয়েছে। তবে, তিনি এখন শঙ্কামুক্ত।

Sunday, October 15

বলাৎকার করে মুচলেকা দিয়ে অব্যাহতি পেলেন মাদ্রাসা শিক্ষক

ফেনীঃ জেলার সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার ঘটনায় এক মাদ্রাসা শিক্ষককে পিটুনী দিয়েছে স্থানীয়রা।

ওই শিক্ষককে আটকে রেখে ব্যাপক মারধর শেষে শুক্রবার ১৩ অক্টোবর একটা সাদা কাগজে লিখিত নিয়ে ভবিষ্যতে এ ধরনের আর কোন কাজ করবে না মর্মে মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। স্থানীয়রা জানায়, পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা মাদ্রাসার শিক্ষক কামরুল ইসলাম এক ছাত্র (১২) কে বৃহস্পতিবার রাতে বলৎকার করেন। বলৎকারের পর কাউকে কিছু না বলতে কোরআন শপথ করানো হয়। মাদ্রাসা শিক্ষক কামরুল ফেনী সদর উপজেলার পশ্চিম ছনুয়া গ্রামে আবুল বাশারের ছেলে।

Tuesday, October 3

Statement:JMBF Strongly Condemns and Protests the Brutal Attack on Poet Radhapad Ray in Kurigram, Bangladesh

Paris, France: October 03, 2023: JusticeMakers Bangladesh in France (JMBF) strongly condemns and protests the barbaric attack on renowned poet Radhapad Ray in Nagishwari Upazila of Kurigram on September 30, 2023.

JMBF has also called for the immediate arrest of the accused in the said attack and ensuring the provision of exemplary punishment to the culprits after a fair and impartial investigation, in line with human rights principles

According to a report published in the online edition of the Daily Kalbela on October 2, the attack took place on the poet in his village in the Betharband Union of Nageshwari Upazila in Kurigram district on Saturday, September 30. A young man named Rafiqul Islam (38), a neighbor, suddenly attacked him. As a result of the attack, poet Radhapad Roy was seriously injured and is currently undergoing treatment at Nageshwari Health Complex.

Sunday, October 1

সাংবাদিক নির্যাতনের ঘটনায় ৬ ছাত্রলীগ কর্মী বহিষ্কার

সংবাদ প্রকাশের জের ধরে অনলাইন পোর্টাল বাংলা ট্রিবিউনের ঢাকা কলেজ প্রতিনিধি ওবাইদুর সাঈদকে জেরা ও নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে ঢাকা কলেজ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে কলেজের শহীদ ফরহাদ হোসেন ছাত্রাবাসে এ নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনায় কলেজ ছাত্রলীগের ছয় কর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। অন্যদিকে কলেজ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।

শনিবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনার প্রেক্ষিতে সংগঠনবিরোধী ও শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী রাউফুর রহমান সোহেল, এ বি এম আলামিন, সজিব আহসান, আবরার হোসাইন সাগর, সৈয়দ আব্দুল্লাহ শুভ ও ফাহমিদ হাসান পলাশকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো। রাউফুর রহমান পদপ্রত্যাশী নেতা ছিলেন।

Sunday, September 24

প্রথম আলোর প্রতিনিধিকে ছাত্রলীগের মারধর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে হামলায় আহত প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোশাররফ শাহকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ দুপুরে ছবিটি তোলাছবি: প্রথম আলো


প্রথম আলোর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোশাররফ শাহকে মারধর করেছে ছাত্রলীগের কর্মীরা। মারধরের সময় তাঁকে ছাত্রলীগ নিয়ে সংবাদ না করার জন্য হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মোশাররফ।

Friday, September 22

ঝিনাইদহে সাংবাদিককে মারধর, পরে বাড়িঘরে হামলা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সাংবাদিক সাদ্দাম হোসেনকে বেধড়ক মারধরের পর তাঁর বাড়িতে হামলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার গাড়াগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। স্বজনদের দাবি, আগের শত্রুতার জেরে বিপ্লব হোসেন নামের এক ব্যক্তি ও তাঁর সহযোগীরা সাদ্দাম হোসেনকে পেটান। পরে তাঁর বাড়িঘরে হামলা করে হুমকি দিয়ে চলে যান তাঁরা।

আহত সাদ্দাম হোসেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এর ঝিনাইদহ জেলা প্রতিনিধি। তিনি উপজেলার গাড়াগঞ্জ এলাকার জামাল উদ্দিনের ছেলে।

Thursday, August 31

Bangladesh: lawyer assaulted in Dhaka

Islamists best up a Hindu lawyer in Dhaka. The lawyer is now home after treatment at Dhaka National Medical College and Hospital. Advocate Madhusudan Deb is a well-known lawyer and lives with his family in Dhaka Matijhil Colony. Yesterday, on the 30th of August, Islamists attacked him, his son and his wife. Islamists beat all of them mercilessly.

Friday, August 11

সিলেটে আইনজীবীর উপর হামলার অভিযোগ, গুলি ও হাতবোমা বিস্ফোরণ

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের কমিটি ও ‘চিনি চোরাকারবারি’দের নিয়ে সমালোচনার জেরে সিলেটে এক আইনজীবীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় হাতবোমার আঘাতে আহত হয়েছেন আইনজীবী।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে সিলেট নগরীর দাঁড়িয়াপাড়া এলাকায় নিজের বাসার সামনে এ হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও অ্যাডভোকেট প্রবাল চৌধুরী পূজন।

Friday, July 28

সিলেটে হামলায় আইনজীবী আহত

 

সিলেটে একটি মামলার শুনানির জের ধরে আদালত চত্বরেই সংঘাতে জড়িয়েছেন বাদী ও বিবাদীপক্ষের দুই আইনজীবী।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বাইরে এই ঘটনা ঘটে।

দুপুরে মামলার শুনানি শেষে দুই আইনজীবীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তবে বাদী পক্ষের অভিযোগ, মামলার আসামিপক্ষের আইনজীবী বাদি পক্ষের আইনজীবীর উপর হামলা চালিয়েছেন।

Friday, July 21

চট্টগ্রামে ফাল্গুনী হিজড়াকে বয়কট, মানববন্ধন

বিএনএ, চট্টগ্রাম: নিজ হিজড়া কর্মীদের মারধর, নির্যাতন, সরকার থেকে হিজড়াদের জন্য বরাদ্দকৃত টাকা আত্মসাৎ এবং চাঁদা না দিলে মিথ্যা মামলার হুমকির অভিযোগ উঠেছে নব জাগরণ হিজড়া সমবায় সমিতির সভাপতি ফাল্গুনী হিজড়ার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১০টায় ডিটি রোড ঈদগাঁ কাঁচা রাস্তার মোড়ে ফাল্গুনীর বাসায় সামনে এক প্রতিবাদী মানববন্ধনে এসব অভিযোগ করেন সংগঠনের সাধারণ সম্পাদক র্ঝণা হিজড়াসহ অন্যরা হিজড়ারা।

Wednesday, July 5

কারাগারে আইনজীবীকে পিটিয়ে রক্তাক্ত করেন পাপিয়া!

নানা কীর্তিকলাপে বাইরে যেমন ছিলেন আলোচনায়, কারাগারেও তেমনি বেপরোয়া যুব মহিলা লীগ থেকে বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এক বন্দিকে শারীরিক নির্যাতন করে আলোচনায় এসেছেন তিনি। কারা অভ্যন্তরে শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এরই মধ্যে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।

Tuesday, July 4

শ্রীপুরে আইনজীবীর উপর নগ্ন হামলা, পরিবারের ৪ জন আহত

 

জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মাগুরার শ্রীপুর উপজেলার ঘসিয়াল গ্রামের বাসিন্দা আইনজীবী এ্যাডভোকেট রাবেয়া খাতুন সুমি (৩৬) সহ তাঁর পরিবারেরর ৪ জনকে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্বক আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ প্রতিবেশী শহর মন্ডল, শাহারিয়ার অপু ও তৌফিক ইমাম বাঁধনের উপর।

Sunday, June 25

কালিয়াকৈরে বাবার কবর মেরামত করতে গিয়ে হামলার শিকার আইনজীবী

গাজীপুরের কালিয়াকৈর বাবার কবর মেরামত করতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন কল্পনা আক্তার (৩২) নামের এক আইনজীবী। এ ঘটনায় কল্পনা আক্তারের মা সখিনা বেগম (৫০) বাদী হয়ে শুক্রবার বিকালে কালিয়াকৈর থানায় পাঁচজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন, বরাব গ্রামের মৃত- আনছার আলীর ছেলে দুলাল হোসেন দুলু, স্ত্রী আছিয়া বেগম ও তার ছেলে নাজমুল হাসান রাজুসহ রফিকুল ইসলাম, মরিয়ম বেগম।

Thursday, June 15

আইনজীবীকে মারধররের প্রতিবাদে আশাইউবি ল' এলামনাই এসোসিয়েশনের প্রতিবাদ সমাবেশ

 

আশা ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও ময়মনসিংহ আইনজীবী সমিতির সদস্য আশিকুর রহমানকে রড দিয়ে পিটিয়ে আহত করেছেন ময়মনসিংহ রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবির। ওই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন আশা ইউনিভার্সিটি ল' এলামনাই এসোসিয়েশন।

সোমবার (১৯ জুন) ঢাকা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবীবৃন্দ এবং আশাউলার নেতৃবৃন্দের উপস্থিতিতে আশা ইউনিভার্সিটি আইন বিভাগের প্রাক্তন ছাত্র, ময়মনসিংহ বারের নিয়মিত আইনজীবী এডভোকেট আশিকুর রহমানের ওপর ময়মনসিংহের অতি: ডি আই জি কর্তৃক শারিরীক নির্যাতন ও পাশবিক হামলার প্রতিবাদে আইনজীবী সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত হয়।

Thursday, June 8

আশ্রয়ণ প্রকল্পে হিজরা সম্প্রদায়কে হয়রানী, চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে বরাদ্দ দেয়া আশ্রয়ণ প্রকল্পে নানারকম হয়রানি, প্রধানমন্ত্রীর উপহারের ঘরের জন্য চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে তৃতীয় লিঙ্গ বা হিজরা সম্প্রদায়। বুধবার (৭ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ সময় মানববন্ধনে সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য রঞ্জু খান ও তার সহযোগী রোমানের বিরুদ্ধে আশ্রয়ণ প্রকল্পে থাকা একটি পুকুর জোরপূর্বক দখলের অভিযোগও করেন তারা।

Thursday, June 1

কাশিমপুরে ধারালো অস্ত্রে আঘাতে হিজলা সম্প্রদায়ের ৩ জন আহত


গাজীপুর মহানগরের কাশিমপুর থানা এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে হিজড়া সম্প্রদায়ের ৩ জন আহতের অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় কাশিমপুর থানা এলাকার ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের মধ্যে নাহিদুল ইসলাম ওরফে নীলিমা( তৃতীয় লিঙ্গ) রক্তাক্ত অবস্থায় কাশিমপুর থানায় হাজির হয়ে হিজলা সম্প্রদায়ের ৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। আহতরা হলেন- নীলামা(২৫), কেয়া(২৬) ও কলি।

অভিযুক্ত সকলেই হিজলা সম্প্রদায়ের। তারা হলেন- জসিম ওরফে জিয়াসমিন(৪০), ফেরদৌস ওরফে (৩৬), মহিদুল ওরফে সুমি(৪৫) ও জোনাকি(৩৫)। অভিযুক্তরা ৩নং ওয়ার্ডের বাসা ভাড়া নিয়ে বসবাস করে।

অভিযোগ সূত্রে জানা যায়, দলনেতা ১নং অভিযুক্ত জসিম ওরফে জিয়াসমিন কাশিমপুর থানায় এলাকায় বসবাসরত হিজড়াদের থেকে জোড়পূর্বক টাকা আদায়সহ অত্যাচার করে আসছিল। দলনেতা জসিমের এমন অন্যায়ের প্রতিবাদ ও তার দলে কাজ করার অনীহা প্রকাশ করলে, অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে বিবাদীদের উপর লোহার রড ও ধারালো চাকু দিয়ে তাদের উপর আক্রমণ করে। এতে বিবাদীদের শরীরে বিভিন্নস্থানে গুরুতর রক্তাক্ত কাটা জখম হয়। এসময় অভিযোগকারী নীলিমার কানে থাকা স্বর্ণের দুল ও মোবাইল ছিনিয়ে নেয় আক্রমনকারীদের একজন।

থানায় অভিযোগ দায়ের ঘন্টাখানিকের মধ্যে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রাফিউল ইসলাম রাফির সাথে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি এখনো অবগত নন বলে এ প্রতিবেদকে জানান।

এলাকাবাসী জানান, কাশিমপুর থানা এলাকায় হিজলা সম্প্রদায়ের দুই গ্রপের মধ্যে চাঁদার টাকা উত্তলণ নিয়ে দীর্ঘদিন যাবত পারস্পরিক শত্রুতা চলমান ছিল।
https://www.desherpotro.com/%E0%A6%95%E0%A6%B6%E0%A6%AE%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%A7%E0%A6%B0%E0%A6%B2-%E0%A6%85%E0%A6%B8%E0%A6%A4%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%98%E0%A6%A4-%E0%A6%B9%E0%A6%9C%E0%A6%B2-%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%9F%E0%A6%B0-%E0%A7%A9-%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6%86%E0%A6%B9%E0%A6%A4?fbclid=IwAR3tUG80Ka28GYaD6H6kWUNcfkD63aG5Unr700NwvlEzIR8aHCtgR6xx5Wo

Wednesday, May 3

সুপ্রিম কোর্টে পাল্টাপাল্টি বিক্ষোভ-হট্টগোল, আইনজীবী আহত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে বিএনপি ও আওয়ামী লীগপন্থী আইনজীবীদের মধ্যে পাল্টাপাল্টি বিক্ষোভ, ধাক্কাধাক্কি ও হট্টগোলের ঘটনা ঘটেছে। এতে আওয়ামী লীগপন্থী আইনজীবী মো. আতাউর রহমান গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আওয়ামী লীগপন্থী আইনজীবীদের দাবি, বিএনপিপন্থী আইনজীবীদের হামলায় আইনজীবী মো. আতাউর রহমান গুরুতর আহত হয়েছেন। এ সময় আরও বেশ কয়েকজন আইনজীবী আহত হয়েছেন বলে জানিয়েছেন সমিতির সম্পাদক আবদুন নূর দুলাল। তবে বিএনপিপন্থী আইনজীবীরা হামলার অভিযোগ অস্বীকার করেছেন।

Tuesday, April 11

বগুড়ায় জুতার শো রুমে হিজরাদের সাথে কর্মচারীদের হট্টগোল ও মারপিট

 চাঁদা দাবি করাকে কেন্দ্র করে বগুড়ায় হিজড়াদের সাথে জুতার শো রুমের কর্মচারীদের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে।সোমবার রাত সাড়ে ৯টার দিকে শহরের পায়ে পায়ে নামের শো রুমে ওই ঘটনা ঘটে।মারপিটের খবর পেয়ে জেলার হিজড়ারা ওই শো রুম ঘেরাও করেন এবং বিচারের দাবিতে হট্টগোল করেন।