Showing posts with label BOGURA. Show all posts
Showing posts with label BOGURA. Show all posts

Sunday, February 4

বলাৎকারের অভিযোগ : শিবগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জের পল্লিতে একটি মাদ্রাসার পরিচালকের ছেলে ও ওই মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আলীর নামে (২০) বলাৎকারের অভিযোগে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।মামলা সূত্রে জানা যায়, উপজেলার কিচক ইউনিয়নের ফুলতলী এলাকায় অবস্থিত খাতুনে জান্নাত নামের একটি মাদ্রাসায় বালক শাখার ২য় শ্রেণির আবাসিকের ছাত্রকে গত ২৩ জানুয়ারি সন্ধ্যার পর ওই মাদ্রাসার পরিচালক রফিকুল ইসলামের ছেলে ও মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আলী কৌশলে কোমলমতি শিক্ষার্থীকে জোরপূর্বক বলাৎকার করে। বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য ওই মাদ্রাসার পরিচালক আপ্রাণ চেষ্টা চালালেও তা কোনো কাজে আসেনি। অবশেষে শিক্ষার্থীর বাবা বাদী হয়ে গতকাল শুক্রবার শিক্ষক মোহাম্মদ আলীকে আসামি করে থানায় মামলা দায়ের করে।

Friday, January 12

বগুড়ায় বাবা-ছেলে মিলে পুলিশকে মারধর

বগুড়ায় মিলন মুহাম্মদ নামে এক ট্রাফিক কনস্টেবলকে মারধরের ঘটনায় বাবা-ছেলেকে আটক করা হয়েছে। ১১ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে শহরের সাতমাথায় ওই কনস্টেবলকে মারধর করা হয়।

সদর ট্রাফিক বিভাগের টিআই (প্রশাসন) মোঃ মাহবুবুল ইসলাম খান বলেন, আজ বিকেল ৪ টার দিকে ট্রাফিক বিভাগের কনস্টেবল মিলন শহরের সাতমাথা এলাকায় এলজি শো-রুমের সামনে রাস্তায় যানজট নিয়ন্ত্রনে কাজ করছিলেন।

Friday, October 6

Statement: JMBF Calls for Justice and Accountability for the Death of Habibur Rahman due to torture in Police Custody in Bogura

Paris, France; October 06, 2023: JusticeMakers Bangladesh in France (JMBF) expresses its deepest concern and outrage over the tragic death of Habibur Rahman Habib due to torture in police custody in Bogura, Bangladesh, on October 3, 2023.

JMBF states that Habib's death in police custody has cast a dark shadow on the state of human rights and the rule of law in the country. It calls for the formation of an inquiry committee to investigate this incident, led by a judicial magistrate, to ensure the highest levels of integrity and transparency in the proceedings.

Multiple news sources reported that Habibur Rahman Habib, a lawyer’s assistant to the Bogura Judge Court, suffered torture during his time in police custody and was taken to the hospital only after he had passed away. He was taken from the court premises in the afternoon of October 3, around 5:45 pm, without a warrant or any FIR, and subjected to alleged torture at the DB police office, ultimately leading to his untimely demise.

Wednesday, September 27

ধুনটে চোরাই গরুসহ কথিত সাংবাদিক গ্রেফতার

বগুড়ার ধুনটে চোরাই গরু সহ মিনহাজ উদ্দিন মিঠু (৪০) নামের কথিত এক সাংবাদিক কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ জানায়, মিনহাজ উদ্দিন মিঠু উপজেলার মাটিকোড়া গ্রামের আছাব আলীর ছেলে। সে একটি সাপ্তাহিক পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে দির্ঘদিন থেকে নানা অপকর্মে সাথে জড়িত। মিঠু মঙ্গবার দিবাগত রাতে মাটিকোড়া গ্রামের আব্দুল লতিফের গোয়ালঘর থেকে একটি গাভী চুরি করে পাশ্ববর্তী কাজিপুর উপজেলার দিকে নিয়ে যাচ্ছিল। রাত ৩টার দিকে টহল পুলিশের একটি দল ধুনট বাইপাস সড়কের পুর্বভরনশাহী এলাকা থেকে চোরাই গরু সহ মিনহাজ উদ্দিন মিঠুকে গ্রেফতার করে। এবিষয়ে আব্দুল লতিফ ধুনট থানায় একটি মামলা দায়ের করেছেন।

Sunday, September 17

মাদ্রাসার শিশু ছাত্রকে বলাৎকারের চেষ্টা, শিক্ষক গ্রেফতার

সদর উপজেলায় ১২ বছরের এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা দক্ষিণপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে এ ঘটনা ঘটে।


এরপর বিষয়টি জানাজানি হলে শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসা থেকে শিক্ষক আবুল হাসানকে নিয়ে এসে ভুক্তভোগী ছাত্রের স্বজনরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আটকে রাখে। দুপুরে পুলিশ এসে জিজ্ঞাবাদের জন্য অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

Tuesday, April 11

বগুড়ায় জুতার শো রুমে হিজরাদের সাথে কর্মচারীদের হট্টগোল ও মারপিট

 চাঁদা দাবি করাকে কেন্দ্র করে বগুড়ায় হিজড়াদের সাথে জুতার শো রুমের কর্মচারীদের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে।সোমবার রাত সাড়ে ৯টার দিকে শহরের পায়ে পায়ে নামের শো রুমে ওই ঘটনা ঘটে।মারপিটের খবর পেয়ে জেলার হিজড়ারা ওই শো রুম ঘেরাও করেন এবং বিচারের দাবিতে হট্টগোল করেন।

Thursday, March 2

বগুড়ায় ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

বগুড়ার নন্দীগ্রামে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করেছেন স্থানীয়রা।অভিযুক্ত আবু রায়হান (২২) উপজেলার আইলপুনিয়া মুজাদ্দেদিয়া দারুসসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও দরবার শরীফের হেফজো বিভাগের শিক্ষক। বুধবার রাতে অভিযুক্ত ওই শিক্ষককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 

Wednesday, March 1

মাদ্রাসা ছাএ বলৎকার


বগুড়ায় দরবার শরীফের মাদ্রাসার এক ছাত্র বলাৎকারের শিকার হলে মামলা দায়ের করেন ছাত্রের পিতা। ঐ শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে দিলেন এলাকাবাসি।

বগুড়ার নন্দীগ্রামে কুন্দারহাট আইলপুনিয়া দরবার শরীফে এক মাদ্রাসা ছাত্রকে (১৪)কে বলাৎকারের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক হাফেজ আবু রায়হানকে (২২)কে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

তিনি নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের নুন্দহ গ্রামের ফজলুর রহমানের ছেলে ও মাদ্রাসার হেফজো বিভাগের শিক্ষক ছিলেন।

Saturday, January 14

বগুড়ায় আদিবাসীদের ওপর হামলার বিচার দাবি

বগুড়ার শেরপুর উপজেলার আম্বইল গ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজনের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেছে আদিবাসী সংগঠনসমূহ।

সমাবেশে সমতলের আদিবাসীদের ভূমির অধিকার নিশ্চিত, আদিবাসীদের জানমাল নিরাপত্তা, বসতভিটা, কৃষিজমি রক্ষা, বগুড়ার শেরপুরে আদিবাসীদের উপর হামলাকারী ভূমিদস্যুদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়।

সমাবেশে জাতীয় আদিবাসী পরিষদ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, বাংলাদেশ আদিবাসী ফোরাম, জনউদ্যোগ, আদিবাসী যুব পরিষদ, আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।