Showing posts with label TANGAIL. Show all posts
Showing posts with label TANGAIL. Show all posts

Friday, May 3

টাঙ্গাইলে ছাত্রীকে নিয়ে শিক্ষিকা উধাও

টাঙ্গাইলে ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে খাদিজা খাতুন নামে এক শিক্ষিকার বিরুদ্ধে। ছাত্রী-শিক্ষিকার নিখোঁজের এ ঘটনায় এলাকায় নানারকম আলোচনা-সমালোচনার জন্ম হয়েছে। 

টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়নের ধামালিয়া গ্রামে ঘটেছে এমন ঘটনা। গত রোববার (২৯ এপ্রিল) ছাত্রীর নিজ বাড়ি মাগন্তিনগর চৌরাস্তা থেকে শিক্ষিকা খাজিদা খাতুন ওই ছাত্রীকে নিয়ে নিখোঁজ হয়ে যান বলে অভিযোগ উঠেছে।

Tuesday, April 30

Bangladesh: JMBF and SIL Express Strong Concern Over the Recent Arrest of Two Lesbian Individuals in Tangail

Paris, France; April 30, 2024: France-based rights organizations JusticeMakers Bangladesh in France (JMBF) and Solidarity International LGBTQI (SIL) jointly express profound concern and outrage over the recent arrest of two lesbian individuals from Tangail, Bangladesh, on April 21, 2024, due to their sexual orientation and same-sex relationship.

JMBF and SIL believe the arrest of the two lesbian women, who wished to marry, is a grave violation of their fundamental human rights and dignity as declared in the Constitution of the People's Republic of Bangladesh and the United Nations Declaration of Human Rights (UDHR).

Tuesday, April 23

একসঙ্গে বাসাভাড়া দুই মাদরাসাছাত্রীর, ছিল বিয়ের পরিকল্পনা

টাঙ্গাইলের গোপালপুরের রামপুর চতিলা গ্রামের দাখিল পড়ুয়া এক ছাত্রীর বাড়িতে তার প্রেমের টানে ছুটে এলো কিশোরগঞ্জের কটিয়াদীর আলিম পড়ুয়া আরেক ছাত্রী। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ দুজনকেই উদ্ধার করে টাঙ্গাইল আদালতে পাঠিয়েছে। 

জানা যায়, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার চতিলা গ্রামে মাদরাসা ছাত্রীর সঙ্গে একবছর আগে কিশোরগঞ্জে কটিয়াদীর আলিম পড়ুয়া মেয়ের ফেসবুকে পরিচয় হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গেল বছরের আগস্টে টাঙ্গাইলের মেয়ের বাড়িতে আসে কিশোরগঞ্জে মেয়েটি। বান্ধবী পরিচয়ে একসঙ্গে তারা রাত্রিযাপন করে। এর ধারাবাহিকতায় ৩দিন আগে টাঙ্গাইলের মেয়েটির বাড়িতে আবারও চলে আসে কিশোরগঞ্জের মেয়েটি। উভয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় ১৫০০ টাকায় বাসা ভাড়া নেয়। তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। রোববার রাতে পুলিশ এসে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা প্রেমের সম্পর্কের কথা স্বীকার করে এবং বিয়ে করার সিদ্ধান্তের কথা জানায়।

Saturday, January 27

টাঙ্গাইল মধুপুরে মাদ্রাসা শিক্ষক দ্বারা ছাত্র বলাৎকারের অভিযোগ

স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন মাস্টার পাড়া এলাকায় দারুল উলুম মডেল মাদ্রাসার এক শিক্ষক দ্বারা ছাত্র বলাৎকারের অভিযোগ উঠেছে । জানা যায়, মধুপুর পৌরসভাধীন মাস্টার পাড়া বকুল তলা মোড়ের অনা মিকা নীড় নামক ভবনের নীচ তলায় দীর্ঘদিন যাবত দারুল উলুম মডেল মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ও ডে- কেয়ার এর মাধ্যমে ১ম শ্রেণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত নুরানি, নাজেরা ও হিফজ বিভাগে পড়াশোনা করে আসছে কোমল মতি অনেক শিক্ষার্থী ।

শনিবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওঃ মোঃ শোয়াইব আনসারী আবাসিকের এক ছাত্রকে বলাৎকার করতে গেলে তার ডাক চিৎকার শুনে অন্যান্য ছাত্ররা জেগে উঠে এবং তারা লাইট জ্বালিয়ে ঐ শিক্ষককে উলঙ্গ অবস্থায় দেখতে পায় ।

Thursday, November 9

টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাধারণ সম্পাদক



টাঙ্গাইল প্রতিনিধি: [২] জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরে বেপারী পাড়া এলাকার তার পাশের বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে।

[৩] বিএনপি নেতারা জানান, আইন পেশায় নিয়োজিত ফরহাদ ইকবাল গত ২৯ অক্টোবর হরতাল চলাকালে আদালত এলাকায় মিছিল শেষে আত্মগোপনে চলে যান। অজ্ঞাত স্থান থেকে তিনি অবরোধ কর্মসূচীতে নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছিলেন।

[৪] পুলিশ জানায়, গত ২৯ অক্টোবর শহরের বেড়াডোমা এলাকায় বিষ্ফোরণ ও নাশকতার অভিযোগে যে মামলা হয়েছে, ফরহাদ ইকবাল তার এজাহারভূক্ত আসামী। ওই ঘটনার পর থেকে পুলিশ তাকে খুঁজছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ফরহাদ ইকবাল বেপারী পাড়া এলাকায় তার বাসার পাশের একটি বাসায় অবস্থান করছে। পরে বিকেল ৪টার দিকে সদর থানা পুলিশের একটি দল সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করে। তাকে সদর থানায় নেয়া হয়েছে।


[৫] সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, ফরহাদ ইকবালকে শুক্রবার আদালতে পাঠানো হবে। ২৯ অক্টোবর দায়েরকৃত নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরো কোন মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
https://www.amadershomoy.com/country/article/82474/%e0%a6%9f%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be

Wednesday, October 18

সেই অভিযুক্ত আলেফ শেখের জামিন বাতিল, তদন্ত চলছে আইনজীবীর বিরুদ্ধে

টাঙ্গাইলের গোপালপুরে শিশু ফুটবলার ধর্ষণ অপচেষ্টা মামলার সেই আসামি আলেফ শেখের জামিন বাতিল হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) টাঙ্গাইলের অতিরিক্ত চীপ জুডিশিডিয়াল ম্যাজিষ্ট্রেট মাহমুদুল মহসীন ভিক্টিম ও বাদীর নিরাপত্তার স্বার্থে আগের জামিন বাতিল করে আসামিকে জেলহাজতে পাঠান। বাদীপক্ষের আইনজীবী আইনজীবী এপিপি মোহাম্মদ জুয়েল মিয়া এ খবরের সত্যতা নিশ্চিত করেন।

জানা যায়, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের উড়িয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রী এবং শিশু ফুটবলার গত ২৪ জুলাই ধর্ষণ অপচেষ্টার শিকার হন। একই দিন গোপালপুর থানায় একটি ধর্ষণ অপচেষ্টা মামলা হয়। পুলিশ উড়িয়াবাড়ী গ্রামের ব্যবসায়ী আলেফ শেখকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে তাকে জেলহাজতে পাঠানো হয়।

Tuesday, July 4

চাঁদাবাজির মামলায় কথিত সাংবাদিক গ্রেফতার

টাঙ্গাইলের কালিহাতীতে চাঁদাবাজির মামলায় কথিত এক সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম, লাবু খন্দকার (৩৭)। তিনি জেলার বাসাইল উপজেলার জশিহাটি গ্রামের শফিকুল ইসলাম চান মিয়া ওরফে চান্দের ছেলে। সোমবার রাতে উপজেলার বীর বাসিন্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।