
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্রাজুয়েট ভর্তি পরীক্ষায় ট্রান্সজেন্ডার কোটা ও শব্দ বাতিল পাশাপাশি নতুন শিক্ষা কারিকুলামে অসংগতির প্রতিবাদে মানববন্ধন করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স।
তাদের দাবি, ট্রান্সজেন্ডার কোটা দেওয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে এলজিবিটিকিউ আন্দোলনকে সমর্থন দিচ্ছে। পাশাপাশি নতুন শিক্ষা কারিকুলামে এসব বিষয় সুক্ষভাবে নিয়ে আসা হচ্ছে যেটা ব্যাপকতা ভয়াবহ।
আজ বুধবার (১০ জানুয়ারি ) দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন তারা।



.png)


