Showing posts with label COX'sBAZAR. Show all posts
Showing posts with label COX'sBAZAR. Show all posts

Sunday, March 17

কক্সবাজার শহরে জোবায়দা নামের একজন হিজড়া ইয়াবাসহ গ্রেফতার

কক্সবাজার পৌর শহরের সুগন্ধা এলাকায় অভিযান চালিয়ে একজন মাদককারবারী গ্রেফতার করেছে ডিএনসি। এসময় ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক তায়রিফুল ইসলাম’র নেতৃত্বে রবিবার ১৭ মার্চ ককসবাজার পৌরসভার সুগন্ধা বীচ এলাকায় অভিযান পরিচালনা করে একজন হিজড়া সম্প্রদায়ের ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার করে।

Sunday, March 3

চাঁদা না পেয়ে দোকানিকে মারধর করল পুলিশ

চাঁদার টাকা না পেয়ে পুলিশ সদস্যের বিরুদ্ধে ফুটপাতের এক দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। শার্টের কলার চেপে থাপ্পড়, ঘুষি আর লাথি মারতে মারতে ওই দোকানিকে পুলিশ বক্সের দিকে নিয়ে যেতে দেখা যায়।
সম্প্রতি মাসিক চাঁদার টাকা না পেয়ে ফুটপাতের পারভেজ নামের এক দোকানদারকে মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকেই সমালোচনার মুখে পড়েন ওই পুলিশ সদস্য।

Sunday, December 10

পেকুয়ায় ২ শিশুকে বলাৎকার, অভিযুক্ত আটক

কক্সবাজারের পেকুয়ায় পাঁচ বছর ও সাত বছর বয়সী দুই শিশুকে বলাৎকারের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বলাৎকারকারী মনির (৩৮)-কে পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী এক শিশুর পিতা বলেন, বৃহস্পতিবার বিকেলে আমার ছেলে ঘরে এসে তাকে যৌনতার উদ্দেশ্যে শারিরীকভাবে নির্যাতনের কথা বলেন। এরপর থেকে বলাৎকারকারী মনিরকে খোঁজতে থাকি। গত শুক্রবার রাতে সে ঘরে গেলে সেখান থেকেই তাকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি নিয়ে ধরে ফেলি। প্রাথমিকভাবে এলাকাবাসীর সামনে সে বলাৎকারের কথা স্বীকার করেছে। আমরা তাকে পুলিশের কাছে সোপর্দ করেছি।

পেকুয়া থানার উপ-পরিদর্শক (এস আই) অমর চন্দ্র বিশ্বাস বলেন, বারবাকিয়ায় দুই শিশুকে বলাৎকারের ঘটনায় আটক অবস্থায় এক ব্যক্তিকে জনতার কাছ থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার জন্য অভিযুক্তকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত (কর্মকর্তা) ওসি মোহাম্মদ ইলিয়াছ বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

Tuesday, November 7

গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু, ৪২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

কক্সবাজারের উখিয়ায় জালিয়াপালংয়ে র‌্যাবের টহল দলের ওপর হামলার ঘটনায় গুলিবিদ্ধ এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। এ ছাড়া একই ঘটনায় বিএনপির ৪২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে র‍্যাব।

গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া বিএনপি নেতা জাগির হোসেন (৩৮) জালিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি পাইন্যাশিয়া গ্রামের মৃত মো. আলমের ছেলে। মৃত্যুর খবর নিশ্চিত করেন জাগিরের ভাতিজা শিহাব উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, হামলার সময় তাঁর চাচার (জাগির) পেটে গুলি লাগে। এরপর তাঁকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

Monday, October 16

বলৎকারের মামলায় একজনের ৭ বছর কারাদন্ড

নয় বছরের শিশুকে বলৎকার করার মামলায় এক বলৎকারকে ৭ বছর সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। একইসাথে ১০ হাজার টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদয়ে আরো ৩ মাস বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মদ খোন্দকার গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) এ রায় ঘোষণা করেন।
কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আশেক ইলাহী শাহজাহান নুরী এ তথ্য জানিয়েছেন।
দন্ডিত আসামী হলো : কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং নুরজালী বাপের পাড়ার জাফর আলমের পুত্র মোঃ কায়ছার প্রকাশ মধু (২২)। দন্ডিত আসামী পলাতক রয়েছে।

Tuesday, August 22

যৌন নির্যাতনের প্রতিশোধ নিতেই কক্সবাজারে আওয়ামী লীগ নেতাকে হত্যা

 যৌন নির্যাতনের প্রতিশোধ নিতেই কক্সবাজারে আওয়ামী লীগ নেতা সাইফ উদ্দিনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় মাদ্রাসাছাত্র আশরাফুল ইসলামকে গ্রেপ্তারের পর তাঁর স্বীকারোক্তির বরাত দিয়ে কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম এমন দাবি করেন।


এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে টেকনাফের হোয়াইক্যং এলাকা থেকে আশরাফুল ইসলামকে (১৮) গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বাড়ি কক্সবাজার শহরের পাহাড়তলীর ইসলামপুর এলাকায়। এ নিয়ে আজ মঙ্গলবার বেলা আড়াইটায় নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।

Friday, August 18

পুলিশের মামলায় চার সাংবাদিকও আসামি

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড পাওয়া দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে কক্সবাজারের চকরিয়ায় সংঘর্ষের ঘটনায় পুলিশের করা দুটি মামলায় চার সাংবাদিককেও আসামি করা হয়েছে। একটি মামলা বিশেষ ক্ষমতা আইনে এবং অপরটি পুলিশের ওপর হামলার অভিযোগে করা হয়েছে।

গতকাল বুধবার চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল ফোরকান ৭৪ জনের নাম উল্লেখ এবং দুই হাজার থেকে দুই হাজার ২০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দুটি করেন। কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহ্‌ফুজুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, মামলার আসামিরা সবাই বিএনপি–জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।

পুলিশের বিরুদ্ধে রোহিঙ্গা শরণার্থীদের নির্যাতনের অভিযোগ

পুলিশের বিরুদ্ধে রোহিঙ্গা শরণার্থীদের নির্যাতনের অভিযোগ এনেছে মানবাধিকার সংস্থা ফোর্টফাই রাইটস। তারা বলছে, আর্মড পুলিশ ব্যাটালিয়ন কক্সবাজারের বসবাসকারী রোহিঙ্গা শরণার্থীদের নির্বিচারে গ্রেপ্তার, নির্যাতন ও হয়রানি 

বাংলাদেশের আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) রোহিঙ্গা শরণার্থীদের নির্বিচারে আটক, চাঁদাবাজি এবং তাদের হয়রানি করছে বলে অভিযোগ তুলেছে মানবাধিকার সংস্থা ফোর্টফাই রাইটস।

Thursday, August 3

চকরিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক মামলার আসামি নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের হারবাং ছড়া সেতু এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত দুইটায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ দেশে তৈরি একটি বন্দুক, দুটি গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে।

পুলিশ দাবি করছে, নিহত ব্যক্তি একটি মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ও আরেকটি ধর্ষণ মামলার আসামি। নিহত ব্যক্তির নাম সাজেদুল হাসান ওরফে মুন্না (৩৩)। তিনি উপজেলার হারবাং ইউনিয়নের কোরবানিয়া ঘোনা এলাকার মাঈন উদ্দিনের ছেলে। চকরিয়া থানা-পুলিশ জানিয়েছে, গতকাল দিবাগত রাত দুইটার দিকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে একদল পুলিশ বানিয়ারছড়া-পহরচাঁদা সড়কে টহল দিচ্ছিল। এ সময় হারবাং ছড়া সেতুতে দুটি মোটরসাইকেলে আসা ছয়জন ব্যক্তি পুলিশের গাড়ির গতিরোধ করে। পুলিশ অটোরিকশা থেকে নামতেই পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে মোটরসাইকেল আরোহীরা। পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলে একজন নিহত হন।

Saturday, July 29

মাদ্রাসার কক্ষে নিয়ে মুখ বেঁধে ধর্ষণের পর ৮ বছরের শিশুকে হত্যা

কক্সবাজারের টেকনাফে এক তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে একই মাদ্রাসার ছাত্র মো. এরফান। ৮ বছর বয়সী মাদ্রাসাছাত্রী ফারিহা তার দূর সম্পর্কের ভাগ্নি হয়।

নাস্তা খেতে দেওয়ার লোভ দেখিয়ে দারুসসুন্নাহ মাদ্রাসার একটি কক্ষে নিয়ে মুখ বেঁধে ধর্ষণ করে। ধর্ষণের পর গলায় দড়ি পেঁচিয়ে শিশু ফারিহাকে হত্যা করে ওই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আলী আহমদের ছেলে এরফান। আটকের পর র‍্যাবের কাছে এমন জবানবন্দি দিয়েছে সে।

Saturday, July 22

কক্সবাজারে আইনজীবীদের উপর হামলার

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্স নির্মাণ কাজে অনিয়মের প্রতিবাদ করায় কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আয়াছুর রহমান সহ, অন্যান্য আইনজীবী, শিক্ষানবিশ আইনজীবী, আইনজীবী সহকারীদের উপর সশস্ত্র হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানায় শুক্রবার (২১ জুলাই) হামলার শিকার বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আয়াছুর রহমান বাদী হয়ে মামলটি দায়ের করেন। যার কক্সবাজার সদর থানা মামলা নম্বর : ৪১ এবং জিআর মামলা নম্বর : ৩৮৬/২০২৩ ইংরেজি (সদর)।

কেন্দ্রীয় জামে মসজিদে হামলার ঘটনায় আইনজীবীদের বিরুদ্ধে পাল্টা মামলা

কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদে গত ২০ জুলাই আইনজীবীদের উপর হামলার ঘটনায় হামলাকারীরা পাল্টা মামলা দায়ের করেছে। শুক্রবার (২১ জুলাই) কক্সবাজার সদর মডেল থানায় পাল্টা মামলাটি দায়ের করা হয়। চকরিয়ার হারবাং এর মুসলিম পাড়ার আবদু সালামের পুত্র শফিউল আলম (৪৪) বাদী হয়ে পাল্টা মামলটি দায়ের করেন। যার সদর মডেল থানা মামলা নম্বর : ৪৩ এবং জিআর মামলা নম্বর : ৩৮৮/২০২৩ ইংরেজি (সদর)।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম (পিপিএম) বিষয়টি নিশ্চিত করেছেন।

Monday, July 10

রোহিঙ্গা ক্যাম্পে ‘বন্দুকযুদ্ধে' আরসা কমান্ডার নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও রোহিঙ্গা অপরাধী চক্রের মধ্যে 'বন্দুকযুদ্ধে' আরসা কমান্ডার হোসেন মাঝি নিহত হয়েছেন৷

উখিয়া উপজেলার ১৭ নম্বর ক্যাম্পে এ আজ সকালে নিহত হোসেন মাঝি (৪০) আরসার অন্যতম শীর্ষ নেতা ছিলেন৷ কক্সবাজারের ৭ থেকে ৮টি শরণার্থী শিবিরে তার নির্দেশে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হতো বলে জানিয়েছেন কক্সবাজার ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ৷

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এই অধিনায়ক ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার দ্য ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ আজ (সোমবার) খুব ভোরে ক্যাম্প ৮-এ বিশেষ অভিযান পরিচালনা করে। এই ক্যাম্পে গত শুক্রবারে ৬ রোহিঙ্গাকে হত্যা করা হয়েছিল৷'

Friday, July 7

Press Release: JusticeMakers Bangladesh Strongly Condemns and Demands Justice for the Death of Buddhist Monk Dharmajyoti

JusticeMakers Bangladesh, a leading human rights organization in Bangladesh, expresses deep concern, condemnation, and protest over the tragic death of Buddhist monk Dharmajyoti in a heinous attack carried out by unidentified miscreants in Ukhia, Cox's Bazar. This incident represents a gross violation of human rights and poses a direct threat to the fundamental liberties of citizens from all religious backgrounds in Bangladesh.

Thursday, May 25

সাংবাদিক আহমদ গিয়াস ও ইমরানের উপর হামলা

কক্সবাজারের প্রাণ প্রকৃতি পরিবেশক গবেষক দৈনিক আজাদীর কক্সবাজার প্রতিনিধি আহমদ গিয়াস ও পেকুয়ায় সময়ের আলোর প্রতিনিধি ইমরান হোসাইনসহ সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।


সোমবার (২২ মে) পৃথক এই হামলার ঘটনা ঘটে। এদিকে সাংবাদিকদের উপর বর্বর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার নেতৃবৃন্দ।

Monday, May 22

কক্সবাজারে সাংবাদিকের উপর পাখি খেকোদের হামলা

দৈনিক আজাদীর কক্সবাজার প্রতিনিধি, পরিবেশ গবেষক আহমদ গিয়াসের উপর হামলা চালিয়েছে পাখি খেকোরা।সোমবার (২২ মে) সকাল ১০টার দিকে দরিয়ানগরের সাংবাদিক আহমদ গিয়াসের বাড়ি সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।এ ঘটনায় ঝিরঝিরি পাড়ার জুনাইদ নামে এক পাখি খেকোকে আটক করা হয়েছে।

স্থানীয় পরিবেশকর্মী এইচএম পারভেজ জানান, সাংবাদিক আহমদ গিয়াসের বাড়ি সংলগ্ন পাহাড়ের ঢালে বাসা বেঁধে পাখিরা থাকে। এসব পাখি শিকার করার জন্য স্থানীয় কিছু লোকজন চেষ্টা চালায়। তাদের পাখি শিকার না করতে বারণ করলে তারা সাংবাদিক আহমদ গিয়াসকে মারধর করে। এতে তিনি রক্তাক্ত হন। পরে খবর পেয়ে স্থানীয়রা এক পাখি খেকো জুনাইদকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
https://www.parbattanews.com/%E0%A6%95%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%89-2/

Saturday, April 15

কক্সবাজারে আইনজীবীকে মারধর, ৩ আসামির জেল

দিদারুল আলম জিসান ‌কক্সবাজার থেকে : কক্সবাজারের টেকনাফে এক আইনজীবীকে মারধরের ঘটনায় ৩ আসামিকে সাজা দিয়েছেন আদালত। মামলা হওয়ার এক যুগ পর বুধবার (১২ এপ্রিল) কক্সবাজার অতিরিক্ত চিফ জুড়িশিয়াল আদালতের বিচারক কৌশিক আহমেদ খন্দকার এই রায় দেন।.

সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে আব্দুস সালামের ছেলে জাহাঙ্গীর আলমকে (৩৫) ১ বছর, আফসারকে (৩৭) ৬ মাস ও আনওয়ারকে (৪০) ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। জানা গেছে, ২০১০ সালের ১৩ আগস্ট কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী এলাকায় নিজের বসতবাড়ির উঠোনে যাকাতের টাকা বিলির সময় অ্যাডভোকেট মো. শাহ আলম চৌধুরী ও তার পরিবারের উপর হামলা চালায় একই এলাকার আব্দুস সালামের ছেলে জাহাঙ্গীর আলম, আফসার, মো. আনওয়ারসহ বেশ কয়েকজন। এতে গুরুতর আহত হন শাহ আলম চৌধুরী।.

Tuesday, January 10

কক্সবাজারে আইনজীবীর বিরুদ্ধে মামলা : গ্রেপ্তার হয়ে জামিনে মুক্ত

 

 কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট এস.এম জসিম উদ্দিন’কে পুলিশ গ্রেপ্তার করার পর কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এর আদালত থেকে জামিন পেয়ে মুক্তি লাভ করেছেন।