Showing posts with label LAWYER. Show all posts
Showing posts with label LAWYER. Show all posts

Saturday, March 9

রুহুল কুদ্দুস কাজলকে গ্রেফতারের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল, হাতাহাতি ও মারামারির ঘটনায় করা মামলায় বিএনপি-জামায়াতপন্থি নীল প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে গ্রেফতার ও হাতকড়া পরানোর প্রতিবাদে মানববন্ধন করেছে। 

SCBA polls violence: Pro-BNP lawyer arrested

Police arrested Barrister Ruhul Quddus Kazal, secretary candidate of pro-BNP panel, this evening in a case filed over the yesterday's violence during the Supreme Court Bar Association (SCBA) election.

A team of Criminal Investigation Department (CID) of police arrested him from Topkhana Road in Dhaka around 7:30pm, Azad Rahman, spokesperson of the CID, told The Daily Star.

5 lawyers arrested over clash during SCBA polls vote counting

The Detective Branch (DB) of Dhaka Metropolitan Police (DMP) arrested five lawyers in a case filed at Shahbagh Police Station over the clash during vote counting of the Supreme Court Bar Association (SCBA) election early Friday.



The arrestees are SC lawyers Kazi Bashir Ahmed, Tushar, Tariqul, Suman and Barrister Osman Chowdhury. They were arrested from different parts of the capital on Friday night.

SCBA polls: Vote count halted amidst clashes, violence

Wednesday, February 7

আইনজীবী কায়সার কামালসহ ১০ জনের আগাম জামিন

রধর, ভয়ভীতি ও হুমকির অভিযোগে নিজ দলের এক আইনজীবীর করা মামলায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামালসহ ১০ আইনজীবী ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। আগাম জামিন চেয়ে তাঁদের করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।

Friday, January 12

সুপ্রিম কোর্টে মামলা পরিচালনায় দুই আইনজীবীকে ৪ সপ্তাহের নিষেধাজ্ঞা

প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে আদালত অবমাননামূলক ভাষা ব্যবহার করার ব্যাখ্যা দিতে বিএনপিপন্থী দুই আইনজীবীকে চার সপ্তাহ সময় দিয়েছেন আপিল বিভাগ।এই চার সপ্তাহ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের কোনো বেঞ্চে তারা মামলা পরিচালনা করতে পারবেন না বলে আদেশে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগ এই আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী।

Saturday, December 16

আইনজীবী বাবা-ছেলের প্রতারণার শিকার আল-মুসলিম গ্রুপ!

রাজধানীর ওয়ারীতে অ্যাডভোকেট সৈয়দ আজহারুল কবীর ও তার ছেলে ব্যারিস্টার ইজাজ কবীরের প্রতারণার শিকার আল-মুসলিম নামে একটি ব্যবসায়িক গ্রুপ। ইতোমধ্যে প্রতারণা ও নাশকতার মামলায় এই দুজনসহ ১৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বাবা-ছেলেকে ৭ ডিসেম্বর গ্রেফতারের পর ৮ ডিসেম্বর আদালতে হাজির করা হয়। 

Monday, December 11

না. গঞ্জে বিএনপিপন্থী আইনজীবী লাঞ্ছিত, ৪ মহিলাদল কর্মী আটক

লাঞ্ছিত অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক।নারায়ণগঞ্জ জেলা আদালত চত্বরে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের হাতে লাঞ্ছিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক নেতা।

আজ রোববার দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বিএনপির জেলা ও মহানগর কমিটির ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এই ঘটনা ঘটে।

লাঞ্ছিত অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক।

Thursday, November 23

কটিয়াদীতে বালু উত্তোলনের মামলায় আইনজীবী গ্রেফতার

কিশোরগঞ্জের কটিয়াদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ভূমি সহকারীর মামলায় আলা উদ্দিন আলী নামে একজন আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ১২টার দিকে এসআই (নিরস্ত্র) কামাল হোসেন বাদলের নেতৃত্বে কটিয়াদী মডেল থানার পুলিশ তাকে গ্রেফতার করে।


গ্রেফতার ব্যক্তি আইনজীবী আলা উদ্দীন (৬০) পৌরসভার ভরারদিয়া গ্রামের মরহুম আছির উদ্দিনের ছেলে। পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান কটিয়াদী মডেল থানায় এ মামলাটি করেন।

Monday, November 20

ঠাকুরগাঁওয়ে মহিলা দলের মিছিলে পুলিশের ধস্তাধস্তি, আইনজীবী আটক

বাংলাদেশ প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ে জেলা মহিলা দলের বিক্ষোভ মিছিল থেকে এক আইনজীবীকে আটক করেছে পুলিশ। এ সময় ছাত্রদলের নেতা কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

শনিবার (১৮ নভেম্বর) সন্ধায় ইয়াজুল ইসলাম নামের ওই আইজীবীকে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামন থেকে আটক করা হয়। এসময় জেলা ছাত্রদল এর সহ-সাংগঠনিক সম্পাদক নাজমা আক্তার শিখার সাথে পুলিশের ধস্তাধস্তির মাধ্যমে হেনস্থা করার অভিযোগও উঠেছে।

Thursday, November 16

হরতালে পুলিশের কাজে বাধার মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবীর কারাদণ্ড

সুপ্রিম কোর্টের আইনজীবী যুবদলের সহ আইনবিষয়ক সম্পাদক নূরে আলম সিদ্দিকীযুবদলের আইনবিষয়ক সহসম্পাদক সুপ্রিম কোর্টের আইনজীবী নূরে আলম সিদ্দিকীসহ দলের ৯ জন নেতা-কর্মীকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম)।

আসামিদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ২০১০ সালের ২৭ জুন বিএনপির হরতালে সূত্রাপুরের কাপ্তানবাজার এলাকায় জোর করে দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ করে দিচ্ছিলেন। পুলিশ নিষেধ করলে তাঁরা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়ে তিন পুলিশ সদস্যকে আহত করেন।

Wednesday, November 15

মহানগর বিএনপি নেতা গ্রেফতার

 https://www.jugerchinta.news/%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%97%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%8F%E0%A6%A1%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AB%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0/58141?fbclid=IwAR3Efai2MvZG2L30XZDxARkZD1RoaslUvFpRxSE7c_ae38x1noj5JIZpH_g

Tuesday, November 14

আদালত শেষে বাড়ি ফেরার পথে আইনজীবী নেতা গ্রেপ্তার

আইনজীবী জাকির হোসেন। ছবি: আজকের পত্রিকা আদালত শেষে বাড়ি ফেরার পথে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আইনজীবী নেতা জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে শহরের দুই নম্বর রেলগেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।



গ্রেপ্তার বিএনপি নেতা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক।

Thursday, November 9

টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাধারণ সম্পাদক



টাঙ্গাইল প্রতিনিধি: [২] জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরে বেপারী পাড়া এলাকার তার পাশের বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে।

[৩] বিএনপি নেতারা জানান, আইন পেশায় নিয়োজিত ফরহাদ ইকবাল গত ২৯ অক্টোবর হরতাল চলাকালে আদালত এলাকায় মিছিল শেষে আত্মগোপনে চলে যান। অজ্ঞাত স্থান থেকে তিনি অবরোধ কর্মসূচীতে নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছিলেন।

[৪] পুলিশ জানায়, গত ২৯ অক্টোবর শহরের বেড়াডোমা এলাকায় বিষ্ফোরণ ও নাশকতার অভিযোগে যে মামলা হয়েছে, ফরহাদ ইকবাল তার এজাহারভূক্ত আসামী। ওই ঘটনার পর থেকে পুলিশ তাকে খুঁজছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ফরহাদ ইকবাল বেপারী পাড়া এলাকায় তার বাসার পাশের একটি বাসায় অবস্থান করছে। পরে বিকেল ৪টার দিকে সদর থানা পুলিশের একটি দল সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করে। তাকে সদর থানায় নেয়া হয়েছে।


[৫] সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, ফরহাদ ইকবালকে শুক্রবার আদালতে পাঠানো হবে। ২৯ অক্টোবর দায়েরকৃত নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরো কোন মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
https://www.amadershomoy.com/country/article/82474/%e0%a6%9f%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be

Tuesday, November 7

প্রধান বিচারপতির বাসভবনে হামলা: বিএনপির তিন আইনজীবী নেতার আগাম জামিন

ঢাকায় বিএনপির মহাসমাবেশের দিন (২৮ অক্টোবর) প্রধান বিচারপতির বাসভবনে হামলা, সরকারি কাজে বাধা, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগে রমনা মডেল থানায় করা দুই মামলায় বিএনপির তিন আইনজীবী নেতা আগাম জামিন পেয়েছেন।

আগাম জামিন চেয়ে বিএনপির তিন নেতার করা আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আগাম জামিন পাওয়া তিন আইনজীবী হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী ও যুগ্ম মহাসচিব এ এম মাহবুব উদ্দিন খোকন।

https://www.prothomalo.com/bangladesh/mkqjk0kdhu

Sunday, November 5

ব্যারিস্টার নাসির উদ্দীন অসীমের বাসায় অভিযান

ঢাকা: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীমের ধানমন্ডির বাসায় অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।শনিবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে তার ধানমন্ডির বাসা ঘিরে ফেলে তারা।এরপর তারা বাসার গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী বাসার বিভিন্ন কক্ষে খোঁজাখুঁজি করে তারা।


এ সময় বাসায় অসীমের স্ত্রী-সন্তানরা অবস্থান করলেও অসীম বাসায় ছিলেন না জানা গেছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান জানান এ তথ্য জানিয়েছেন।
https://www.banglanews24.com/politics/news/bd/1218841.details?fbclid=IwAR0V6mwPwqxVzZ6YkuzwwPi7MQafGofArU10yUny-9-bZjrmLKlWIUn5WEg

Saturday, November 4

BNP vice chairman Shahjahan Omar arrested: party

Members of law enforcement agencies detained the main opposition Bangladesh Nationalist Party vice-chairman Barrister Shahjahan Omar (Bir Uttam) at a location in Dhaka city at the night following Saturday.

BNP senior joint secretary general Ruhul Kabir Rizvi said this in a statement on Sunday.


The statement did not mention the place of detaining the BNP leader.

Rizvi condemned the arrest of the party leader and demanded release of all the party leaders and activists arrested in false and fabricated cases.

Law enforcement agencies, however, did not say anything about the detention of Shahjahan.

https://www.newagebd.net/article/216876/bnp-vice-chairman-shahjahan-omar-arrested-party

Statement: JMBF Expresses Deep Concern and Outrage over Arbitrary Arrests and Police Brutality against Pro BNP-Jamaat Lawyers in Bangladesh.

Paris, France: November 4, 2023 - JusticeMakers Bangladesh in France (JMBF) deeply expresses concern and outrage over the arbitrary arrests, fabrication of false cases, and the occurrence of police brutality against lawyers associated with the Bangladesh Nationalist Party (BNP) and Jamaat-e-Islami Bangladesh during peaceful demonstrations and protests in Dhaka and Faridpur.

France-based human rights organization, JMBF, calls for the identification of the accused through an impartial investigation led by a High Court Judge and the immediate, unconditional release of the arrested lawyers, along with the dropping of all charges against them.

Based on reports published in various online and print newspapers in Bangladesh over the past two weeks, it has come to our attention that on the night of October 30, 2023, around at 8 pm, Advocate S.M. Mojammel Hossain Alal, a lawyer of the Supreme Court of Bangladesh and the Central Committee Joint Secretary of the Bangladesh Nationalist Party (BNP), was arrested from his residence in the Kathalbagan area of the capital. He was arrested on multiple charges related to the recent gatherings and demonstrations by the BNP and subsequently sent to jail custody. Before this, on the morning of October 29, in Dhaka, the Detective Branch (DB) police conducted a raid on his residence in Lalmatia, conducting searches in every room but failing to locate him. Later in the day, around noon, DB police entered his Banani residence too.

Wednesday, November 1

মির্জা আব্বাস ও আলাল গ্রেফতার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ডিবি সূত্র জানায়, মঙ্গলবার রাতে শহীদবাগ মসজিদের গলির বাসা থেকে মির্জা আব্বাস ও কাঁঠালবাগান এলাকা থেকে আলালকে গ্রেফতার করা হয়। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে হওয়া একাধিক মামলায় আসামি করা হয়েছে বিএনপির এই দুই নেতাকে।

ডিবিপ্রধান হারুন অর রশিদ গ্রেফতারের সত্যতা যুগান্তরকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, তারা পুলিশ হত্যা মামলার আসামি। দুজনকে গ্রেফতার করে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

Monday, October 30

ফরিদপুরে আইনজীবীদের মিছিলে পুলিশের লাঠিচার্জ, গ্রেফতার ৫

ফরিদপুরে বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে আদালত চত্বরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় পাঁচ আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন-জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, অ্যাডভোকেট তারেক আইয়ুব খান, জাহিদুল ইসলাম লাবলু, খসরুল আলম ও অ্যাডভোকেট নজরুল ইসলাম।

Saturday, October 28

৯ আইনজীবী আটক

সরকার পতনের এক দফা দাবিতে আয়োজিত বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ৯ জন আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী নূরে আলম সিদ্দিকী সোহাগ, সুমন মুন্সি, চট্টগ্রাম বারের আইনজীবী মোহাম্মদ আনোয়ার হোসেন, লোকমান শাহ ও দিদারুল আলম টিপুসহ মোট ৯ জনকে আটক করা হয়েছে।

ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক মাহবুবুর রহমান।