Showing posts with label PROCCEDING. Show all posts
Showing posts with label PROCCEDING. Show all posts

Wednesday, August 30

বিএনপিপন্থী ৭ আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি ১৯ অক্টোবর

 


ঢাকা, ৩০ আগস্ট ২০২৩ (বাসস): জাতীয়াতাবাদী আইনজীবী ফোরামের সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন বিষয়ে আগামী ১৯ অক্টোবর শুনানির দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ আজ এ আদেশ দেন।
‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ উল্লেখ করে দেয়া বক্তব্যকে ইস্যু করে আপিল বিভাগের দুই বিচারকের পদত্যাগ দাবি করে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ কর্মসূচি পালন করছিলো বিএনপি সমর্থিত আইনজীবী সংগঠন।
এসব কর্মসূচি আদালত অবমাননার সামিল উল্লেখ করে বিএনপিপন্থী সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনটি গতকাল দাখিল করা হয়। আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন এডভোকেট নাহিদ সুলতানা যুথি। এ সময় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।

Friday, August 11

পেশাগত অসদাচরণের অভিযোগে নারী আইনজীবীকে শোকজ

পেশাগত অসদাচরণের অভিযোগে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির এক নারী অ্যাডভোকেটের সদস্য পদ স্থগিত করা হয়েছে। একইসঙ্গে সমিতি থেকে স্থায়ী কেন বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এস এম বজলুর রশীদ গত ৬ আগস্ট এই শোকজ করেন। কারণ দর্শানোর নোটিশে এই বিষয়ে ৭ দিনের জবাব দিতে বলা হয়েছে।

Thursday, February 9

হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন ৩ আইনজীবী

 হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার লিখিত আবেদন করেছেন নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজুল হক, আইনজীবী মো. আজহারুল ইসলাম ও আইনজীবী ফেরদৌস আলম। অপেশাদারিত্বমূলক, আক্রমণাত্মক ও দুর্ব্যবহারের অভিযোগের ব্যাখ্যা দিতে বুধবার (৮ ফেব্রুয়ারি) আদালতে হাজির হয়ে এ ক্ষমা চান তারা।

Monday, January 23

বিচারকের বিরুদ্ধে স্লোগান: হাইকোর্টে ২১ আইনজীবী

 

ব্রাহ্মণবাড়িয়ায় এজলাসে হট্টগোলের ঘটনার ব্যাখ্যা দিতে হাইকোর্টে উপস্থিত হয়েছেন ২১ আইনজীবী. সোমবার (২৩ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।