Wednesday, January 3
হিজড়া, সমকামিতা ও ট্রান্সজেন্ডারের উদ্বেগজনক পরিস্থিতি বাংলাদেশে
Friday, September 1
বাংলাদেশে সমকামিতার গতি-প্রকৃতি : ভয়াবহতা, শাস্তি ও পরিত্রাণের উপায়
র্তমান সময়ে আমাদের দেশে সমকামিতা নামক প্রকৃতবিরুদ্ধ ও নিকৃষ্ট কাজটির প্রার্দুভাব বাড়ছে। এর প্রচার-প্রসারে পাশ্চাত্য সংস্কৃতিতে হাবুডুবু খাওয়া কিছু পথভ্রষ্ট মানুষ বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। এরা বিভিন্ন এনজিও-এর ছত্রছায়ায় যুবকদেরকে এই অন্যায় কর্মে লিপ্ত করার ষড়যন্ত্রে লিপ্ত। ইতোমধ্যে বহু যুবক-যুবতি তাদের খপ্পরে পড়ে শুধু তাদের দ্বীনদারিতা ও চরিত্রকে ভূলুণ্ঠিত করেই ক্ষান্ত হয়নি; বরং পুরো জীবনটাকেই এক গন্তব্যহীন অন্ধকারে ঠেলে দিয়েছে। সে কারণে আমার-আপনার সন্তানসহ আমাদের যুবসমাজকে রক্ষা করতে এ বিষয়ে সচতেনতা খুবই জরুরী। বাংলাদেশে কি সমকামিতা বৈধতা পাওয়ার পথে? বর্তমানে বাংলাদেশ দণ্ডবিধি ৩৭৭ ধারা অনুসারে সমকামিতা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। এই আইনে বলা হয়েছে, ‘কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় কোনো পুরুষ, নারী বা পশু প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যৌনসংগম করে, তবে তাকে দুই বছর কারাদণ্ড দেওয়া হবে, অথবা বর্ণনা অনুযায়ী নির্দিষ্টকালের কারাদণ্ড প্রদান করা হবে; যা ১০ বছর পর্যন্ত বর্ধিত হতে পারে এবং এর সাথে নির্দিষ্ট অঙ্কের আর্থিক জরিমানাও দিতে হবে’।