Showing posts with label BNP. Show all posts
Showing posts with label BNP. Show all posts

Sunday, January 28

বর্তমান সরকার ডামি নয়, সমকামী সরকার: গয়েশ্বর চন্দ্র

নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এই সরকার ডামি সরকার, আমি বলি না, এই সরকার সমকামী সরকার।

শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কালো পতাকা মিছিলের পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমাদের আন্দোলন-সংগ্রাম আগাগোড়াই গণতান্ত্রিক। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পদত্যাগ করতে হবে। অর্থনৈতিকভাবে সরকার দেশটাকে দেউলিয়া করেছে। ব্যাংক সব লুটপাট করেছে।

Friday, January 12

সুপ্রিম কোর্টে মামলা পরিচালনায় দুই আইনজীবীকে ৪ সপ্তাহের নিষেধাজ্ঞা

প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে আদালত অবমাননামূলক ভাষা ব্যবহার করার ব্যাখ্যা দিতে বিএনপিপন্থী দুই আইনজীবীকে চার সপ্তাহ সময় দিয়েছেন আপিল বিভাগ।এই চার সপ্তাহ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের কোনো বেঞ্চে তারা মামলা পরিচালনা করতে পারবেন না বলে আদেশে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগ এই আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী।

Thursday, January 11

যশোরে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ১০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করায় জনগণকে ধন্যবাদপত্র জানিয়ে লিফলেট বিতরণকালে যশোরে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস বেগম শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। এ ছাড়া দলের বিভিন্ন স্তরের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে বিএনপি দাবি করেছে।

গত ৭ই জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন বর্জন করায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১২টায় শহরের দড়াটানা থেকে এইচএমএম রোডে সর্বসাধারণের মাঝে বিএনপি’র পক্ষ থেকে ধন্যবাদপত্র বিতরণ করেন যশোর জেলা বিএনপি। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেয়। কর্মসূচির শেষের দিকে বড়বাজারে পুলিশ অতর্কিত লাঠিচার্জ করে।

Monday, December 11

না. গঞ্জে বিএনপিপন্থী আইনজীবী লাঞ্ছিত, ৪ মহিলাদল কর্মী আটক

লাঞ্ছিত অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক।নারায়ণগঞ্জ জেলা আদালত চত্বরে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের হাতে লাঞ্ছিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক নেতা।

আজ রোববার দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বিএনপির জেলা ও মহানগর কমিটির ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এই ঘটনা ঘটে।

লাঞ্ছিত অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক।

Friday, December 8

২০ দিন পর লাশ হয়ে বাড়িতে ফিরলেন নাশকতার মামলায় গ্রেপ্তার আজাদ

‘নাশকতার মামলায় এজাহারে নাম না থাকা সত্ত্বেও আমার স্বামীকে পুলিশ গ্রেপ্তার করল। কারাগারে থাকাবস্থায় স্ট্রোক করল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলো অথচ আমাদের কিছুই জানানো হলো না। জামিন হওয়ার পর জানলাম আমার স্বামী হাসপাতালের আইসিইউতে। আট দিন পর আজ সেখানে মারা গেল। আমি বিধবা হলাম, আমাদের একমাত্র সন্তান এতিম হলো। এটা কি দেশের আইন?’

আজ বৃহস্পতিবার বিকেলে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বললেন নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ গ্রামের গৃহবধূ মোছা. রমি বেগম। তিনি ওই গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী। তাঁর স্বামী স্থানীয় একটি কলেজের প্রদর্শক ছিলেন। আজ দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

সিংড়া থানা, নাটোর কারাগার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, সিংড়া থানার ২৮ অক্টোবরের রাতের একটি নাশকতার মামলায় আবুল কালাম আজাদকে গত ১৮ নভেম্বর বাড়ি থেকে গ্রেপ্তার করে সিংড়া থানা-পুলিশ। পরদিন তাঁকে সিংড়া আমলি আদালতে হাজির করা হলে আদালত তাঁকে নাটোর কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ৩০ নভেম্বর সিংড়া আমলি আদালত তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন।

Sunday, December 3

কারাগারে এক সপ্তাহে বিএনপির ৩ নেতার মৃত্যু

গত এক সপ্তাহে কারা হেফাজতে বিএনপির তিন নেতার মৃত্যু হয়েছে। তিন জনই গত ২৮শে অক্টোবরের পর গ্রেপ্তার হয়ে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ছিলেন। তারা হলেন- চট্টগ্রাম মহানগরের মোহরা ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি গোলাপুর রহমান (৬৩), গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান হীরা খান (৪৫) ও ঢাকা মহানগর দক্ষিণের ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ইমতিয়াজ হাসান বুলবুল।

Friday, December 1

পুলিশি নির্যাতনে বিএনপি নেতার মৃত্যু, গোপনে লাশ দাফনের অভিযোগ


ঢাকা মহানগর দক্ষিণের ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ইমতিয়াজ হাসান বুলবুল পুলিশি হেফাজতে মৃত্যুর অভিযোগ তুলেছে তার পরিবার। 

নিহতের পরিবারের সদস্যরা জানান, বুলবুলকে গত ২৪ নভেম্বর আটক করে নিয়ে যায় ওয়ারী থানা পুলিশ। এর পর তাকে অমানবিক শারীরিক নির্যাতন করা হয়। পরে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। 

Wednesday, November 22

চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে পুলিশী নির্যাতনের প্রতিবাদ

সরকার পতনের এক দফা ও ঘোষিত তফসিল বাতিলের দাবীতে বিএনপির ডাকা শান্তিপূর্ণ অবরোধকে কেন্দ্র করে সোমবার রাতে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য রকি হোসেন পিচ্চির ছোট ভাই রিয়াজ হোসেন রাব্বিকে খুলশী থানা পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে সারারাত শারীরিক নির্যাতন করে মারাত্মক আহত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামের বিএনপি নেতারা।

Monday, November 20

ঠাকুরগাঁওয়ে মহিলা দলের মিছিলে পুলিশের ধস্তাধস্তি, আইনজীবী আটক

বাংলাদেশ প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ে জেলা মহিলা দলের বিক্ষোভ মিছিল থেকে এক আইনজীবীকে আটক করেছে পুলিশ। এ সময় ছাত্রদলের নেতা কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

শনিবার (১৮ নভেম্বর) সন্ধায় ইয়াজুল ইসলাম নামের ওই আইজীবীকে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামন থেকে আটক করা হয়। এসময় জেলা ছাত্রদল এর সহ-সাংগঠনিক সম্পাদক নাজমা আক্তার শিখার সাথে পুলিশের ধস্তাধস্তির মাধ্যমে হেনস্থা করার অভিযোগও উঠেছে।

Thursday, November 16

হরতালে পুলিশের কাজে বাধার মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবীর কারাদণ্ড

সুপ্রিম কোর্টের আইনজীবী যুবদলের সহ আইনবিষয়ক সম্পাদক নূরে আলম সিদ্দিকীযুবদলের আইনবিষয়ক সহসম্পাদক সুপ্রিম কোর্টের আইনজীবী নূরে আলম সিদ্দিকীসহ দলের ৯ জন নেতা-কর্মীকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম)।

আসামিদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ২০১০ সালের ২৭ জুন বিএনপির হরতালে সূত্রাপুরের কাপ্তানবাজার এলাকায় জোর করে দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ করে দিচ্ছিলেন। পুলিশ নিষেধ করলে তাঁরা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়ে তিন পুলিশ সদস্যকে আহত করেন।

Wednesday, November 15

মহানগর বিএনপি নেতা গ্রেফতার

 https://www.jugerchinta.news/%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%97%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%8F%E0%A6%A1%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AB%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0/58141?fbclid=IwAR3Efai2MvZG2L30XZDxARkZD1RoaslUvFpRxSE7c_ae38x1noj5JIZpH_g

Tuesday, November 14

আদালত শেষে বাড়ি ফেরার পথে আইনজীবী নেতা গ্রেপ্তার

আইনজীবী জাকির হোসেন। ছবি: আজকের পত্রিকা আদালত শেষে বাড়ি ফেরার পথে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আইনজীবী নেতা জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে শহরের দুই নম্বর রেলগেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।



গ্রেপ্তার বিএনপি নেতা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক।

Thursday, November 9

টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাধারণ সম্পাদক



টাঙ্গাইল প্রতিনিধি: [২] জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরে বেপারী পাড়া এলাকার তার পাশের বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে।

[৩] বিএনপি নেতারা জানান, আইন পেশায় নিয়োজিত ফরহাদ ইকবাল গত ২৯ অক্টোবর হরতাল চলাকালে আদালত এলাকায় মিছিল শেষে আত্মগোপনে চলে যান। অজ্ঞাত স্থান থেকে তিনি অবরোধ কর্মসূচীতে নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছিলেন।

[৪] পুলিশ জানায়, গত ২৯ অক্টোবর শহরের বেড়াডোমা এলাকায় বিষ্ফোরণ ও নাশকতার অভিযোগে যে মামলা হয়েছে, ফরহাদ ইকবাল তার এজাহারভূক্ত আসামী। ওই ঘটনার পর থেকে পুলিশ তাকে খুঁজছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ফরহাদ ইকবাল বেপারী পাড়া এলাকায় তার বাসার পাশের একটি বাসায় অবস্থান করছে। পরে বিকেল ৪টার দিকে সদর থানা পুলিশের একটি দল সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করে। তাকে সদর থানায় নেয়া হয়েছে।


[৫] সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, ফরহাদ ইকবালকে শুক্রবার আদালতে পাঠানো হবে। ২৯ অক্টোবর দায়েরকৃত নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরো কোন মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
https://www.amadershomoy.com/country/article/82474/%e0%a6%9f%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be

Tuesday, November 7

গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু, ৪২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

কক্সবাজারের উখিয়ায় জালিয়াপালংয়ে র‌্যাবের টহল দলের ওপর হামলার ঘটনায় গুলিবিদ্ধ এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। এ ছাড়া একই ঘটনায় বিএনপির ৪২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে র‍্যাব।

গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া বিএনপি নেতা জাগির হোসেন (৩৮) জালিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি পাইন্যাশিয়া গ্রামের মৃত মো. আলমের ছেলে। মৃত্যুর খবর নিশ্চিত করেন জাগিরের ভাতিজা শিহাব উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, হামলার সময় তাঁর চাচার (জাগির) পেটে গুলি লাগে। এরপর তাঁকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

Sunday, November 5

ব্যারিস্টার নাসির উদ্দীন অসীমের বাসায় অভিযান

ঢাকা: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীমের ধানমন্ডির বাসায় অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।শনিবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে তার ধানমন্ডির বাসা ঘিরে ফেলে তারা।এরপর তারা বাসার গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী বাসার বিভিন্ন কক্ষে খোঁজাখুঁজি করে তারা।


এ সময় বাসায় অসীমের স্ত্রী-সন্তানরা অবস্থান করলেও অসীম বাসায় ছিলেন না জানা গেছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান জানান এ তথ্য জানিয়েছেন।
https://www.banglanews24.com/politics/news/bd/1218841.details?fbclid=IwAR0V6mwPwqxVzZ6YkuzwwPi7MQafGofArU10yUny-9-bZjrmLKlWIUn5WEg

Saturday, November 4

BNP vice chairman Shahjahan Omar arrested: party

Members of law enforcement agencies detained the main opposition Bangladesh Nationalist Party vice-chairman Barrister Shahjahan Omar (Bir Uttam) at a location in Dhaka city at the night following Saturday.

BNP senior joint secretary general Ruhul Kabir Rizvi said this in a statement on Sunday.


The statement did not mention the place of detaining the BNP leader.

Rizvi condemned the arrest of the party leader and demanded release of all the party leaders and activists arrested in false and fabricated cases.

Law enforcement agencies, however, did not say anything about the detention of Shahjahan.

https://www.newagebd.net/article/216876/bnp-vice-chairman-shahjahan-omar-arrested-party

Statement: JMBF Expresses Deep Concern and Outrage over Arbitrary Arrests and Police Brutality against Pro BNP-Jamaat Lawyers in Bangladesh.

Paris, France: November 4, 2023 - JusticeMakers Bangladesh in France (JMBF) deeply expresses concern and outrage over the arbitrary arrests, fabrication of false cases, and the occurrence of police brutality against lawyers associated with the Bangladesh Nationalist Party (BNP) and Jamaat-e-Islami Bangladesh during peaceful demonstrations and protests in Dhaka and Faridpur.

France-based human rights organization, JMBF, calls for the identification of the accused through an impartial investigation led by a High Court Judge and the immediate, unconditional release of the arrested lawyers, along with the dropping of all charges against them.

Based on reports published in various online and print newspapers in Bangladesh over the past two weeks, it has come to our attention that on the night of October 30, 2023, around at 8 pm, Advocate S.M. Mojammel Hossain Alal, a lawyer of the Supreme Court of Bangladesh and the Central Committee Joint Secretary of the Bangladesh Nationalist Party (BNP), was arrested from his residence in the Kathalbagan area of the capital. He was arrested on multiple charges related to the recent gatherings and demonstrations by the BNP and subsequently sent to jail custody. Before this, on the morning of October 29, in Dhaka, the Detective Branch (DB) police conducted a raid on his residence in Lalmatia, conducting searches in every room but failing to locate him. Later in the day, around noon, DB police entered his Banani residence too.

Wednesday, November 1

যুবদল নেতা হত্যার

সিলেটে অবরোধ চলাকালে যুবদল নেতার মৃত্যুর ঘটনায় সিলেট বিভাগের চার জেলায় আগামীকাল বুধবার সকাল–সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে সিলেট জেলা ও মহানগর যুবদল। আজ মঙ্গলবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল শেষে যুবদলের নেতারা এ কর্মসূচি ঘোষণা দেন।


বিএনপির ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন আজ বিকেলে দিলু আহমদ ওরফে জিলু (৪০) নামের এক যুবক মারা যান। বিএনপির দাবি, ওই যুবক গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। অবরোধ কর্মসূচি চলাকালে সকাল আটটার দিকে দক্ষিণ সুরমার লালাবাজারে পুলিশের ধাওয়ায় গাছে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে নির্যাতন করে পুলিশ। বিকেলে ওই যুবক মারা যান।

মির্জা আব্বাস ও আলাল গ্রেফতার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ডিবি সূত্র জানায়, মঙ্গলবার রাতে শহীদবাগ মসজিদের গলির বাসা থেকে মির্জা আব্বাস ও কাঁঠালবাগান এলাকা থেকে আলালকে গ্রেফতার করা হয়। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে হওয়া একাধিক মামলায় আসামি করা হয়েছে বিএনপির এই দুই নেতাকে।

ডিবিপ্রধান হারুন অর রশিদ গ্রেফতারের সত্যতা যুগান্তরকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, তারা পুলিশ হত্যা মামলার আসামি। দুজনকে গ্রেফতার করে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

Monday, October 30

ফরিদপুরে আইনজীবীদের মিছিলে পুলিশের লাঠিচার্জ, গ্রেফতার ৫

ফরিদপুরে বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে আদালত চত্বরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় পাঁচ আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন-জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, অ্যাডভোকেট তারেক আইয়ুব খান, জাহিদুল ইসলাম লাবলু, খসরুল আলম ও অ্যাডভোকেট নজরুল ইসলাম।