শরীয়তপুর সংবাদদাতা: শরীয়তপুরের নড়িয়া পৌরসভা এলাকায় রাতের আধারে তৃতীয় লিঙ্গের সঙ্গে থাকা বাবুল মৃধা (৬০) এক ঢোলবাদককে কুপিয়ে হত্যা করেছে দূর্বত্তরা। সোমবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে নড়িয়া পৌর শহরের শুভগ্রাম এলাকার কাদির খানের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত বাবুল তৃতীয় লিঙ্গ “হিজড়াদের” ঢোলবাদক ছিলেন। তার বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার মাইছগাঁও এলাকায়।
Showing posts with label SHARIYATPUR. Show all posts
Showing posts with label SHARIYATPUR. Show all posts
Tuesday, September 5
নড়িয়ায় তৃতীয় লিঙ্গের সঙ্গে থাকা ঢোলবাদককে কুপিয়ে হত্যা
শরীয়তপুর সংবাদদাতা: শরীয়তপুরের নড়িয়া পৌরসভা এলাকায় রাতের আধারে তৃতীয় লিঙ্গের সঙ্গে থাকা বাবুল মৃধা (৬০) এক ঢোলবাদককে কুপিয়ে হত্যা করেছে দূর্বত্তরা। সোমবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে নড়িয়া পৌর শহরের শুভগ্রাম এলাকার কাদির খানের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত বাবুল তৃতীয় লিঙ্গ “হিজড়াদের” ঢোলবাদক ছিলেন। তার বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার মাইছগাঁও এলাকায়।Monday, July 24
STATEMENT: JMBF expressed deep concern over the destruction of idols of four Hindu temples in Shariyatpur!
Paris, France: 23th July 2023: France-based human rights organization, JusticeMakers Bangladesh in France (JMBF), has expressed deep concern and condemnation regarding the attack and vandalism of idols at four temples in Chaikhgaon, Mahisar, and Rambhadrapur villages of Vedarganj Upazila in Shariatpur.
Tuesday, July 18
শরীয়তপুরে ৪ মন্দিরে হামলা, প্রতিমা ভাংচুর
শরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও, মহিসার ও রামভদ্রপুর গ্রামে ৪টি মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর এবং মন্দিরে থাকা পূজার উপকরণ তছনছ করেছে দুবৃর্ত্তরা। এ ঘটনায় পুরো জেলার হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, সোমবার রাতে শরীয়তপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ছয়গাঁও নিবাসী অনল কুমার দের বাড়িতে পারিবারিক কালীমন্দিরে হামলা চালিয়ে সরস্বতী প্রতিমা ভাংচুর করেছে দুবৃর্ত্তরা। এখানে মন্দিরে সাজিয়ে রাখা পুজার বিভিন্ন উপকরণ তছনছ করেছে সন্ত্রাসীরা। একই রাতে ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মন্টু চন্দ্র দাসের বাড়িতে শিল্পা মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর করেছে দুবৃর্ত্ততা। এছাড়া গত পরশু একই উপজেলার রামভদ্রপুর গ্রামে কালীমন্দির ও মহিসার গ্রামে দ্বিগম্বরী মায়ের মন্দিরে হামলা চালানো হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। মহিসার দ্বিগম্বরী মন্দিরে হামলা চালিয়ে ভাংচুর ও মন্দিরের দানবাক্স ভেঙ্গে টাকা নিয়ে গেছে সন্ত্রাসীরা। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Sunday, June 11
চার আসামিকে নির্যাতনের অভিযোগ শরীয়তপুরের সেই ওসি ও অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে

নির্যাতনের ক্ষতচিহ্ন দেখাচ্ছেন ছিনতাই মামলায় গ্রেপ্তার হওয়া সাদ্দাম চোকদারছবি: প্রথম আলো
ছাত্রলীগ নেতার সহায়তায় ছিনতাই মামলার চার আসামিকে ধরে নির্যাতনের অভিযোগ উঠেছে শরীয়তপুরের নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির ও পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে। ওই ৪ আসামির পরীক্ষা-নিরিক্ষা করে শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে সদর হাসপাতাল থেকে ৬ জুন আদালতে প্রতিবেদন দাখিল করা হয়।
Sunday, May 28
শরীয়তপুর আইনজীবী সমিতির টাকা আত্মসাতের প্রতিবাদে মানববন্ধনে হামলা

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির ১ কোটি ৮২ লাখ টাকা আত্মসাৎ এর প্রতিবাদে সাধারণ আইনজীবীদের মানববন্ধনে হামলা করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় এই হামলার ঘটনা ঘটে।
জানা যায়, শরীয়তপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে আইনজীবী সমিতির এফডিআর এর ১ কোটি ৮২ লাখ টাকা আত্মসাৎ করেন। সেই টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও আইনজীবী সমিতির নির্বাহী কমিটি কোন ব্যবস্থা গ্রহণ না করায় সাধারণ আইনজীবীরা এর প্রতিবাদে মানববন্ধন করেন। মানববন্ধন চলাকালীন সময় অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও টাকা আত্মসাৎ কারী অ্যাডভোকেট আবু সাঈদের সমর্থকরা আইনজীবীরা মানববন্ধনকারীদের উপর হামলা করেন।
Wednesday, March 29
শরীয়তপুরে মন্দিরের প্রতিমা ভাঙচুরের অভিযোগ

আজ মঙ্গলবার ভোররাতের দিকে বণিক বাড়ির শিতলা মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছেছবি: প্রথম আলো
শরীয়তপুর শহরের একটি বাড়ির মন্দিরের প্রতিমা ভাঙচুর করার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার ভোররাতের দিকে শরীয়তপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নিরালা আবাসিক এলাকার বণিক বাড়ির শিতলা মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওই বাড়ির লোকজন।
পালং মডেল থানা-পুলিশ ও বণিক বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বণিক বাড়ির অবস্থান জেলা কেন্দ্রীয় মন্দির পালং হরিসভার পাশের হিন্দু-অধ্যুষিত নিরালা আবাসিক এলাকায়। বণিক বাড়িতে পারিবারিক শিতলা মন্দিরে নিয়মিত পূজা-অর্চনা করা হয়। আজ সকালে ওই বাড়ির এক নারী পূজা দিতে মন্দিরের ভেতর ঢুকে দেখেন, একটি প্রতিমা ভাঙচুর করে ফেলে রাখা হয়েছে। এ ছাড়া মন্দিরের অন্যান্য তৈজসপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল।
পরে বাড়ির লোকজন বিষয়টি থানা-পুলিশকে জানায়। পরে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র, পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন, শরীয়তপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীরসহ পূজা উদ্যাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও জাতীয় হিন্দু মহাজোটের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বণিক বাড়ির বাসিন্দা রতন বণিক প্রথম আলোকে বলেন, ‘প্রতিদিন সকালে আমার মা মন্দিরে পূজা দেন। আজ সকাল ছয়টার দিকে মা মন্দিরে গিয়ে দেখেন, প্রতিমা বেদি থেকে নিচে পড়ে আছে। মন্দিরের জিনিসপত্রও তছনছ করা অবস্থায় পড়ে ছিল। ওই সময় মন্দিরের ভেতরে একটি মোমবাতি জ্বলছিল। তাই ধারণা করা হচ্ছে, ভোররাতের দিকে এ ঘটনা ঘটেছে। ঘটনাটি নিয়ে আমরা আতঙ্কে আছি। আমাদের বাড়িতে এমন ঘটনা কখনো ঘটেনি।’
ADVERTISEMENT
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শরীয়তপুর জেলা কমিটির সভাপতি শংকর প্রসাদ চৌধুরী বলেন, তিন-চার মাস আগে জেলা কেন্দ্রীয় মন্দির পালং হরিসভার দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। সিসিটিভির ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে। কিন্তু পুলিশ এখনো কাউকে শনাক্ত করতে পারেনি। সম্প্রতি কোটাপাড়া পৌর শ্মশান থেকে লোহা চুরির ঘটনা ঘটেছে। এ ছাড়া গত এক বছরে বিলাশখান কালীমন্দিরে তিন দফা চুরি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সব কটি ঘটনা শহরের। কোনো ঘটনারই সঠিক তদন্ত হয়নি। এবার হিন্দু জনবসতিপূর্ণ একটি এলাকায় পারিবারিক মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় তিনি শঙ্কা প্রকাশ করেন।
জানতে চাইলে ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, প্রতিমা ভাঙচুরের ঘটনাটি তদন্ত করা হবে। প্রয়োজনে গোয়েন্দা সংস্থার সাহায্যে তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, ঘটনাটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। মন্দিরের প্রতিমা ভাঙচুরের সঙ্গে কারা জড়িত, তা অল্প সময়ের মধ্যে খুঁজে বের করা হবে। এ ছাড়া গত এক বছরে ঘটে যাওয়া ঘটনাগুলোর তদন্ত চলছে।
https://www.prothomalo.com/bangladesh/district/m3rylzhhb9
Subscribe to:
Posts (Atom)
