Showing posts with label GOPALGANJ. Show all posts
Showing posts with label GOPALGANJ. Show all posts

Saturday, September 2

গোপালগঞ্জে গভীর রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রকে পুলিশী নির্যাতনের বিষয়ে যথাযথ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক!

 বরাবর,


জনাব আসাদুজ্জামান খান, এম.পি
মাননীয় মন্ত্রী
স্বরাষ্ট্র মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ সচিবালয়
ঢাকা-১০০০।
ইমেইলঃ minister@mha.gov.bd

বিষয়ঃ গোপালগঞ্জে গভীর রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রকে পুলিশী নির্যাতনের বিষয়ে যথাযথ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক!

জনাব,
মানবাধিকার সংগঠন জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রাস (জেএমবিএফ)এর পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন!

জাতিসংঘ মানবাধিকার সনদ (বিল অব রাইটস)এর আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রাস (জেএমবিএফ)মানবাধিকার প্রতিষ্ঠার কাজে সর্বদা নিয়োজিত। বাংলাদেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার তথা মানবাধিকার সমুন্নত রাখা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।

Tuesday, February 28

নিজের মতো অনেকের ভাগ্য গড়ছেন ট্রান্সজেন্ডার পলাশ

হস্তশিল্পের কারখানা গড়ে নিজের মতো আরও ৪৪ জনের ভাগ্যের চাকার হাল ধরেছেন গোপালগঞ্জের ট্রান্স নারী পলাশ। তার কারখানায় নির্মিত হস্তশিল্পের জিনিসপত্র বিক্রি হচ্ছে দেশ ছাড়িয়ে বিদেশেও। এজন্য তিনি জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে নানা পুরস্কারও জিতেছেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষে পড়ছেন এই উদ্যোক্তা। তার কারখানায় গোপালগঞ্জ, বরিশাল ও পাবনাসহ কয়েকটি জেলার ট্রান্সজেন্ডাররা কাজ করছেন।

Tuesday, February 14

টিউশনির কথা বলে বাসায় ডেকে ধর্ষণচেষ্টা, আইনজীবী গ্রেফতার

 

টিউশনি দেওয়ার কথা বলে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা মামলায় আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে মহানগরীর নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার আলমগীর হোসেন গোপালগঞ্জ জেলা জজকোর্টের আইনজীবী ও স্থানীয় ঘোনাপাড়া মোড়ের একটি রেস্টুরেন্টের পরিচালক।