Showing posts with label NILPHAMARI. Show all posts
Showing posts with label NILPHAMARI. Show all posts

Tuesday, August 29

নীলফামারীর সৈয়দপুরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

নীলফামারীর সৈয়দপুরে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক মো. জাকির হোসেনের উপর অতর্কিত সন্ত্রাসী হামলা হয়েছে বলে খবর পাওয়া গেছে। হামলার সময় ধারালো অস্ত্রের আঘাতে ও শ্বাসরোধে সাংবাদিক জাকিরকে হ ত্যা চেষ্টা করে হামলাকারীরা।

হামলায় হাত কেটে যাওয়াসহ গলায় এবং উপর্যুপরি কিলঘুষি মারায় বুকে ও মাথায় গুরুত্বর আঘাত পেয়েছেন ওই সাংবাদিক। এখন মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হামলায় জাকিরের সহযোগী দৈনিক আনন্দ বাজার পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি শাহজাহান আলী মননও আহত হয়েছেন।

Thursday, February 9

হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন ৩ আইনজীবী

 হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার লিখিত আবেদন করেছেন নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজুল হক, আইনজীবী মো. আজহারুল ইসলাম ও আইনজীবী ফেরদৌস আলম। অপেশাদারিত্বমূলক, আক্রমণাত্মক ও দুর্ব্যবহারের অভিযোগের ব্যাখ্যা দিতে বুধবার (৮ ফেব্রুয়ারি) আদালতে হাজির হয়ে এ ক্ষমা চান তারা।