
ঢাকা: ভুল চিকিৎসার অভিযোগে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের বিরুদ্ধে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে (বিএমডিসিতে) অভিযোগ করেন একজন ভুক্তভোগী। অভিযোগকারীর বক্তব্য নিয়ে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করায় ১২৫ কোটি টাকার মানহানির মামলা করেছে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট কর্তৃপক্ষ।
মামলায় প্রধান বিবাদী করা হয়েছে বিএমডিসিতে অভিযোগ জমা দিয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়া কাঞ্চন কুমার দেকে। এ ছাড়া ওই অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করা দৈনিক ইত্তেফাক, দৈনিক ভোরের কাগজ, নাগরিক টেলিভিশন, একুশে টেলিভিশন ও সারাবাংলা ডটনেটের বিরুদ্ধেও মানহানির অভিযোগ আনা হয়েছে মামলায়।