Showing posts with label MURDER. Show all posts
Showing posts with label MURDER. Show all posts

Wednesday, April 3

JMBF Condemns Brutal Murder of Transgender Reshma Khatun

JusticeMakers Bangladesh in France (JMBF) expresses deep concern over the brutal murder of Reshma Khatun (25), a third-gender individual, whose decomposed body was discovered in March 2024 in the Kagajpukur graveyard of Benapole Port Police Station in Jessore, Bangladesh.

The France-based rights organization calls for the swift identification and apprehension of those responsible for this heinous act through a prompt, impartial, and transparent investigation, followed by exemplary punishment after a fair trial.

Monday, March 11

বেনাপোলে কবরস্থান থেকে হিজড়া রেশমার গলিত লাশ উদ্ধার

যশোরের বেনাপোল কাগজপুকুর এলাকার একটি কবরস্থান থেকে রেশমা (৩০) নামে তৃতীয় লিঙ্গের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকাল সাড়ে ৪টার সময় ডিবি পুলিশ এবং বেনাপোল পোর্ট থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে কাগজপুকুর এলাকার একটি কবরস্থানের কোণা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রেশমা বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর রাজবাড়ী এলাকার বাসিন্দা। তার পিতা মৃত জাকির হোসেন। এঘটনায় জড়িত থাকার অভিযোগে ফারুক হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Sunday, March 3

গোপালগঞ্জে সেবাশ্রমে পূজারী নারীকে মুখ-হাত বেঁধে হত্যা

গোপালগঞ্জে মালিবাতা সেবাশ্রমের পূজারী হাসিলতা বিশ্বাসকে (৭০) মুখ ও হাত বেঁধে হত্যা করেছে দূর্বৃত্তরা। তাকে ধর্ষণের পর হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ। 





রোববার (৩ মার্চ) সকালে ওই আশ্রম থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। শনিবার দিবাগত গভীর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার মালিবাতা সেবাশ্রমে এ ঘটনা ঘটে। 

Sunday, December 24

বলাৎকার করার পর টাওয়াল দিয়ে শ্বাসরোধ করে হত্যা

বিশ্বনাথে নিহত কিশোর সিয়াম হত্যার দ্রুত সময়ে রহস্য উদঘাটন করেছে বিশ্বনাথ থানা পুলিশ। শনিবার (২৩ ডিসেম্বর) বিশ্বনাথ থানার রামপাশা ইউনিয়নের এফসি ব্রিকস হতে পূর্বদিকে হয়দরপুর হাওরের মাঝখানে পাঁচলার খাল এর পূর্ব পাড়ে ঝোপের মধ্যে পাওয়া কিশোর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও মূল হত্যাকারীকে আটক করেছে বিশ্বনাথ থানা পুলিশ। 

রবিবার দুপুরে বিশ্বনাথ থানায় প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর সার্কেল এডিশনাল এসপি আশরাফুজ্জান। 

Monday, December 18

বলাৎকারের প্রতিবাদ করায় ভাতিজাকে হত্যা

গাইবান্ধা: বলাৎকারের প্রতিবাদ করায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদরাসাছাত্র সাব্বিরকে (১১) হত্যা করে মরদেহ নদীর পাড়ে ঝোপে ফেলে রাখেন চাচা ইমরান মিয়া (২৮)।

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে গোবিন্দগঞ্জ থানা চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান এ তথ্য জানান।

অভিযুক্ত ইমরান সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রামের আলেক আকন্দ গটুর ছেলে।

Tuesday, November 21

Statement: JMBF Urges Justice for the Killing of Homosexual Butcher Khairul Islam in Dhaka

Paris, France; November 20, 2023: JusticeMakers Bangladesh in France (JMBF) expresses grave concern over the recent tragic and heinous murder of Khairul Islam, a gay butcher at Dakkhinkhan in Dhaka on the night of November 12, 2023.

The rights organization urges the government to give exemplary punishment to the alleged culprit through a prompt and fair trial. Additionally, they call for immediate measures to protect members of the LGBT community, preventing similar incidents in the future.

According to reports from various Bangladeshi news media, police recovered Butcher Khairul's bloodied body wrapped in a blanket from his shop in Dakshinkhan police station in Dhaka on the night of September 12, 2023. One wound was found on his nose, and three sharp weapon wounds were discovered on his neck. Initially, investigators had no leads, but later, individuals were arrested on suspicion. During intensive interrogation, Shahidul Islam, a butcher from a nearby shop, admitted that he worked at Judge Mia's meat shop in Adam Ali Market. Every day, after selling meat, he went home to Bereid. However, on the day of the incident, Khairul asked him to sleep in his shop, "Afsal Gost Bitan." Shahidul agreed, and around 11 o'clock, Khairul allegedly attempted a homosexual advance. Shahidul, angered by this, hit Khairul's face with a meat cutter chapati from Khairul's butcher's box, causing him to fall. Shahidul then struck Khairul's right-side neck more than three times to ensure his death. After confirming the victim's death, he wiped the body with a blanket, placed it in a box, covered Khairul with another blanket, and fled the scene.

Thursday, November 16

উত্তরায় কসাইয়ের হাতে কসাই খুন, নেপথ্যে সমকামিতা

গত রোববার রাতে উত্তরার দক্ষিণখানে নিজের মাংসের দোকান থেকে খাইরুল নামে এক কসাইয়ের মরদেহ উদ্ধার করা হয়। খাইরুল হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে বলাৎকার।

এ ঘটনায় শহিদুল ইসলাম নামে আরেক কসাইকে গ্রেপ্তারের পর আজ (বুধবার) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রো পলিটন পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোর্শেদ আলম।

মোর্শেদ বলেন, গত রোববার রাতে দক্ষিণখানের নিজ দোকানে কম্বলে পেঁচানো রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয় কসাই খাইরুলের। তার নাকে ধারালো অস্ত্রের ক্ষত এবং গলার ডান পাশে তিনটি ক্ষত পাওয়া যায়। প্রাথমিকভাবে আমরা এই হত্যাকাণ্ডের কোনো ক্লু পাচ্ছিলাম না। পরে সন্দেহজনক কয়েকজনকে আটক করা হয়। তাদের মধ্যে একজন পাশের দোকানের কসাই শহিদুল। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।

Sunday, October 22

Statement: JMBF Demands Prompt Justice for Murder of Self-Identified Transgender Drummer in Bangladesh

Paris, France; October 22, 2023: JusticeMakers Bangladesh in France (JMBF), a France-based human rights organization, is deeply concerned about the brutal murder of Babul Mridha (60), a drummer in a transgender Hijra group, in Naria upazila under the Shariyatpur district in Bangladesh.

JMBF demands that the perpetrators be brought to justice under the law by identifying and apprehending those responsible for this heinous act through a prompt, impartial, and transparent investigation and trial.

According to reports published in various newspapers in Bangladesh, Babul Mridha, a self-identified member of a transgender Hijra group, was brutally murdered on the night of September 4th due to her association with the transgender Hijra community.

Tuesday, October 3

বোয়ালখালীতে আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে অসীম ঘোষ (৩৯) নামের এক আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। অসীম উপজেলার আমুচিয়া ইউনিয়নের পূর্ব ধোরলা ৮ নম্বর ওয়ার্ডের মৃত গৌরাঙ্গ ঘোষের ছেলে। শনিবার রাত ১১ টার দিকে নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য পঙ্কজ চন্দ জানান, শনিবার রাতে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা এ ঘটনা জানতে পারেন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘর থেকে অসীমের লাশ উদ্ধার করে। তিনি বলেন, অসীম ঘোষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পরবর্তীতে তা ছেড়ে দিয়ে আইন পেশায় যুক্ত হন। তারা দুই ভাই ও এক বোন। অসীমের বাবা-মা বেঁচে নেই। সম্প্রতি তার বিয়ে কথাবার্তা চলছিল। বাড়িতে অসীম একাই থাকেন। বোনের বিয়ে হয়ে গেছে। তার বড় ভাইয়ের মানসিক সমস্যা থাকায় এদিকে ওদিক ঘুরে বেড়ায়।

Wednesday, September 27

জয়পুরহাটে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

জয়পুরহাট উপজেলায় আজ বুধবার বুদলা ওড়াও নামে এক চালককে হত্যার পর তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে সদর উপজেলার দোগাছি ইউনিয়নের ঘাশুড়িয়া এলাকার একটি সবজি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত বুদলা উড়াও জয়পুরহাট পৌর শহরের চকগোপাল আধিবাসী মহল্লার অর্জন উড়াও এর ছেলে।

ওসি হুমায়ুন কবির জানান, মঙ্গলবার বিকালে অটোরিকশা নিয়ে বের হন বুদলা উড়াও । রাতে তিনি আর বাড়ি ফেরেননি। স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর তাকে পাননি। পরে বুধবার সকালে চকশ্যাম -ঘাশুড়িয়া সড়কের পার্শ্বের সবজি ক্ষেতে একটি মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। সদর থানা পুলিশ এসে তার লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

Tuesday, September 26

সন্ত্রাসী মামুনের ওপর হামলা: গুলিবিদ্ধ আইনজীবী ভুবন মারা গেছেন

দুপুর ১২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সন্ত্রাসী তারিক সাঈদ মামুনের প্রাইভেটকার লক্ষ্য করে ছোড়া গুলিতে আহত মোটরসাইকেল আরোহী ভুবন চন্দ্র শীলকে সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় | ছবি: প্রথম আলোর সৌজন্যে
ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি সন্ত্রাসী মামুনের ওপর হামলার সময় মোটরসাইকেলে করে যাওয়ার পথে গুলিবিদ্ধ আইনজীবী ভুবন চন্দ্র শীল মারা গেছেন।

রাজধানীর ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার দুপুর ১২টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

Monday, September 25

তেজগাঁওয়ে গুলিতে আইনজীবী নিহত

রাজধানীর তেজগাঁওয়ে দুর্বৃত্তদের গুলিতে ভুবন চন্দ্র শীল (৫৩) নামে এক আইনজীবী নিহত হওয়ার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তার নাম-পরিচয় প্রকাশ করেনি আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (২৫ সেপ্টেম্বর) ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) আজিমুল হক।

পুলিশ কর্মকর্তা জানান, গ্রেফতার ব্যক্তি যারা গুলি করেছে তাদের একজন। মঙ্গলবার তার নাম-পরিচয়সহ বিস্তারিত জানানো হবে।

Friday, September 15

রক্তমাখা বেডশিটে মোড়া তরুণীর লাশটি পড়ে ছিল সড়কে

কম্বল বেডশিটে মোড়া, সড়কেই পড়েছিল আদিবাসীর তরুণীর লাশ। চট্টগ্রামের পটিয়া থেকে অজ্ঞাত ওই তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়নের মুটুকনাইট বাজারের পাশের সড়কে বেডশিট ও কম্বল মোড়ানো অবস্থায় তরুণীর লাশটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। নিহত তরুণীর বয়স আনুমানিক ২৫ বছর হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

Wednesday, September 13

কাপ্তাই হ্রদ ও চেঙ্গী নদী থেকে ২ জনের লাশ উদ্ধার

রাঙামাটির নানিয়ারচর উপজেলার চেঙ্গী নদী থেকে দীপু চাকমা (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দীপু চাকমা উপজেলার বুড়িঘাট ইউনিয়নের গোলসাছড়ি গ্রামের শান্তি লাল চাকমার ছেলে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকালে এমন তথ্য নিশ্চিত করেন, নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনগত রাতে দীপু চাকমা মদ্য পান করে নানিয়ারচর বাজার থেকে নৌকাযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু সারারাত বাড়িতে না পৌছালে পরিবারের লোকজন বুধবার সকাল থেকে খোঁজাখুঁজি শুরু করে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ওইদিন সকালে নদী থেকে দীপু চাকমার মৃত দেহ উদ্ধার করে।

ওসি বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।

অপরদিকে সকালে জেলা সদরের বালুখালী ইউনিয়নের আমতলী এলাকার কাপ্তাই হ্রদে শান্তি জীবন চাকমা (২০) নামের এক জেলে মাছ ধরতে নেমে হ্রদের পানিতে তলিয়ে যায়।

পরে অন্যান্য জেলেদের সংবাদের ভিত্তিতে রাঙামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল সারাদিন শান্তি জীবন চাকমাকে হ্রদের পানিতে খোঁজতে থাকে। অবশেষে বিকালে তাকে হ্রদ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

জানা গেছে, শান্তি জীবন চাকমা রবি মোহন চাকমার নৌকার জেলে হিসেবে কাজ করতো। তার বাড়ি জেলা সদরের জীবতলী ইউনিয়নের বাকছড়ি এলাকায়।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://www.parbattanews.com/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%87-%E0%A6%B9%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A6-%E0%A6%93-%E0%A6%9A%E0%A7%87%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%80-%E0%A6%A8%E0%A6%A6%E0%A7%80/

Monday, September 11

পুলিশের হাত থেকে পাহাড়ি সন্ত্রাসীকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করলো ক্ষুব্ধ গ্রামবাসী

অবশেষে চট্টগ্রামের রাউজানের কদলপুর-রাঙ্গুনিয়া সীমান্তবর্তী দলুছড়ি পাহাড়ি এলাকার বিভিন্ন স্থান থেকে ১৩ দিন পর অপহৃত কলেজছাত্রের দেহের খণ্ডিত অংশগুলো উদ্ধার করা হয়েছে। নিহত যুবক হৃদয় উপজেলার ৮ নম্বর কদলপুর ইউনিয়নের পঞ্চপাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের মো. শফিক ড্রাইভারের ছেলে।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় পাহাড়ি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশ নিয়ে ফেরার পথে ক্ষুব্ধ গ্রামবাসী উমংচিং মারমা নামে এক আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করেছে।

জানা যায়, শিবলী সাদিক হৃদয় কদলপুর স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি কদলপুরে একটি মুরগির খামারে চাকরি করতো। গত ২৮ আগস্ট রাতে মুরগির খামারে চাকরি নেওয়া ছদ্মবেশী উপজাতি সন্ত্রাসীদের হাতে ১৩ দিন আগে অপহৃত হয়েছিলেন শিবলি সাদিক হৃদয় (১৯)। অপহরণের দুই দিন পর অপহরণকারীরা তার পরিবারে ফোন করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

পরিবার অপহরণকারীদের সাথে কথা বলে ২ লাখ টাকায় রাজি হয়। কয়েকদিন পর অপহৃত হৃদয়ের বাবা শফি বান্দরবান এলাকায় ডুলাপাড়া নামক স্থানে গিয়ে দুইজন লোকের হাতে দুই লাখ টাকা তুলে দেন। কিন্তু তারা হৃদয়কে মুক্তি দেয়নি। অপহরণকারীরা ছেলেকে মুক্তি না দেওয়ায় তিনি থানায় অভিযোগ দায়ের করেন।

পরিবার সূত্রে জানা গেছে, হৃদয় যে মুরগির খামারে চাকরি করতো সেখানে সবাই ছিলেন চাকমা যুবক। মুরগির ফার্মে চাকরি করা চাকমা যুবকদের দেখাশোনার দায়িত্ব ছিল হৃদয়ের। গত দুই মাস আগে খামারে চাকমা যুবকদের সাথে হৃদয়ের ঝগড়াঝাটি হয়। পরে মুরগির খামারের মালিকরা বিষয়টি মিমাংসা করে দেন।

মা নাহিদা আকতার বলেন, ‘অপহরণের পর তার স্বামীর মোবাইলে একটি ফোন আসে। ফোনটি ছিল তার ছেলে হৃদয়ের। ফোনে হৃদয় বলে, ‘মা আমাকে রাত ১২টার দিকে কিছু মানুষ আটক করে নিয়ে আসে। আমি প্রায় ১২ ঘণ্টার মতো গাড়িতে ছিলাম। আপনারা ফোন দিয়েন না।’

তিনি আরও বলেন, ‘ফোন দিলে আমাকে মেরে ফেলবে বলছে ওরা। এরপর আবার আমার মোবাইলে কল দিয়ে বলে ছেলেকে পেতে হলে ১৫ লাখ টাকা দিতে হবে। না হলে তোর ছেলেকে জীবিত আর পাবি না। পরে তাদের বুঝিয়ে আমরা ২ লাখ টাকায় রাজি করি। তাদের কথা মতো টাকা দিলেও তারা আমার সন্তানকে ফেরত দেয়নি। আমার স্বামী টাকা দিয়ে তাদের পায়ে পর্যন্ত পড়েন।’

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল্লাহ আল হারুন বলেন, ‘অপহরণের ঘটনায় গত কয়েকদিন আগে আমরা দুই জনকে আটক করে আদালতে পাঠালে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গতকাল রবিবার এ ঘটনায় আমরা উমংচিং মারমা নামে আরও এক জনকে আটক করি। আজ ভোরে তার দেয়া তথ্যমতে কদলপুর-রাঙ্গুনিয়া সীমান্তবর্তী দলুছড়ি পাহাড়ি এলাকায় অভিযানে যায়।’

আবুল্লাহ আল হারুন আরও বলেন, ‘অভিযানে তার দেখানো বিভিন্ন জায়গা থেকে অপহৃত যুবক হৃদয়ের খণ্ডিত লাশ উদ্ধার করি। লাশ উদ্ধার করে ফেরার পথে পঞ্চপাড়া গ্রামে পাঁচ শতাধিক নারীসহ ক্ষুব্ধ গ্রামবাসীরা আমাদের পথরোধ করেন। উত্তেজিত জনতা পুলিশের গাড়ি থেকে আসামি উমংচিং মারমাকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

https://www.parbattanews.com/%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A4-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF/

Tuesday, September 5

নড়িয়ায় তৃতীয় লিঙ্গের সঙ্গে থাকা ঢোলবাদককে কুপিয়ে হত্যা

শরীয়তপুর সংবাদদাতা: শরীয়তপুরের নড়িয়া পৌরসভা এলাকায় রাতের আধারে তৃতীয় লিঙ্গের সঙ্গে থাকা বাবুল মৃধা (৬০) এক ঢোলবাদককে কুপিয়ে হত্যা করেছে দূর্বত্তরা। সোমবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে নড়িয়া পৌর শহরের শুভগ্রাম এলাকার কাদির খানের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত বাবুল তৃতীয় লিঙ্গ “হিজড়াদের” ঢোলবাদক ছিলেন। তার বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার মাইছগাঁও এলাকায়।

Tuesday, August 22

যৌন নির্যাতনের প্রতিশোধ নিতেই কক্সবাজারে আওয়ামী লীগ নেতাকে হত্যা

 যৌন নির্যাতনের প্রতিশোধ নিতেই কক্সবাজারে আওয়ামী লীগ নেতা সাইফ উদ্দিনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় মাদ্রাসাছাত্র আশরাফুল ইসলামকে গ্রেপ্তারের পর তাঁর স্বীকারোক্তির বরাত দিয়ে কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম এমন দাবি করেন।


এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে টেকনাফের হোয়াইক্যং এলাকা থেকে আশরাফুল ইসলামকে (১৮) গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বাড়ি কক্সবাজার শহরের পাহাড়তলীর ইসলামপুর এলাকায়। এ নিয়ে আজ মঙ্গলবার বেলা আড়াইটায় নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।

Sunday, August 20

ঠাকুরগাঁওয়ে ছুরিকাঘাতে আদিবাসীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ছুরিকাঘাতে স্টিফান তির্কী (৫৫) নামে এক আদিবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২০ আগস্ট) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

পুলিশ সুপার জানান, গত শুক্রবার (১৮ আগস্ট) রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্টিফান তির্কী আহত হলে জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। এরপর ওই রাতেই পুলিশের চারটি বিশেষ টিমের তৎপরতা সন্দেহভাজন তিনজনকে জিজ্ঞাসাবাদে থানায় নিয়ে আসে।

Sunday, August 13

STATEMENT: JMBF Demands Prompt Justice for Transgender Woman's Murder in Brahmanbaria

[Paris, France: August 13, 2023] JusticeMakers Bangladesh in France (JMBF), a France base non-profit organization dedicated to defending human rights and advocating for justice, expresses profound concern and sorrow over the tragic killing of Sohel Rana, a transgender woman known as Dustu, in Brahmanbaria, Bangladesh. This distressing incident underscores the pressing need for immediate action to combat discrimination and violence against the LGBTQ+ community, particularly transgender individuals, within the nation.

Friday, August 4

ট্রাকচাপায় সাংবাদিক হত্যা নিয়ে রহস্য

গাজীপুরে ড্রাম ট্রাকের তলায় পিষে হত্যা করা হয়েছে সাংবাদিক মঞ্জুর হোসেন মিলনকে। অথচ তার বাইক রয়েছে একদম অক্ষত! কীভাবে এই হত্যাকাণ্ড ঘটলো, তা নিয়ে দানা বাধছে রহস্য। পরিবার ও স্বজনদের দাবি, সাংবাদিক মিলনকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে।

শুক্রবার সকালে কাপাসিয়া উপজেলার কোটবাজালিয়া বাজারের পাশে ড্রাম ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন মিলন। প্রথমে সড়ক দুর্ঘঠনা বলা হলেও তার মৃত্যুর ধরন দেখে সন্দেহ সৃষ্টি হয় স্থানীয় ও স্বজনদের।

নিহত সাংবাদিকের শরীরের বিভিন্ন অংশ ছেঁচড়ে গেছে। অথচ যে মোটরসাইকেলে চালিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটেছে সেই মোটরসাইকেলটি রয়েছে সম্পূর্ণ অক্ষত। ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।