Showing posts with label FIRING. Show all posts
Showing posts with label FIRING. Show all posts

Friday, December 29

সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সিলেট: জেলার গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে ভারতীয় বিএসএফ এর গুলিতে কাওছার আহমদ (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় বিছানাকান্দি সীমান্তে ১২৬৩ মেইন পিলারের ৪০০ গজের মধ্যে এ ঘটনা ঘটে।


নিহত কাওছার আহমদ উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের দক্ষিণ বগাইয়া গ্রামের রুসন মিয়ার ছেলে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে আসেন।

Saturday, December 16

হাতীবান্ধায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সুজন নামে এক বাংলাদেশি আহত হয়েছেন।

শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে গোতামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোনাবেরুল হক মোনা এ তথ্য নিশ্চিত করেন।


এর আগে একই দিন ভোরে উপজেলার গোতামারী সীমান্তে ৯০১ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

আহত সুজন উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকার বাসিন্দা।