Showing posts with label PATUAKHALI. Show all posts
Showing posts with label PATUAKHALI. Show all posts

Monday, December 4

বাউফলে বলৎকারের শিকার মাদ্রাসা ছাত্রের লাশ সেপটি ট্যাংক থেকে উদ্ধার

পটুয়াখালীর বাউফলে বলৎকারের শিকার মাদ্রাসার ছাত্র আতিকুল ইসলামের (১১) লাশ একটি মসজিদের সেপটি ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে।শনিবার (৩ডিসেম্ব) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামের ফজলুর রহমান মুন্সী বাড়ির মসজিদের সেপটি ট্যাংক থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। আতিকুল ইসলাম স্থানীয় ফজলুর রহমান রাহীমিয়া দারুল উলুম নুরানী হাফেজী ও এতিমখানার হেফজ শ্রেণির ছাত্র। আতিকের বাবার নাম সরেয়ার সরদার। পাশ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার দূর্গাপাশা ইউনিয়নের মধ্য জিড়াইল গ্রামে তার বাড়ি। সে বাবা-মায়ের একমাত্র ছেলে।