Showing posts with label SUSPENSION. Show all posts
Showing posts with label SUSPENSION. Show all posts

Sunday, October 15

বলাৎকার করে মুচলেকা দিয়ে অব্যাহতি পেলেন মাদ্রাসা শিক্ষক

ফেনীঃ জেলার সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার ঘটনায় এক মাদ্রাসা শিক্ষককে পিটুনী দিয়েছে স্থানীয়রা।

ওই শিক্ষককে আটকে রেখে ব্যাপক মারধর শেষে শুক্রবার ১৩ অক্টোবর একটা সাদা কাগজে লিখিত নিয়ে ভবিষ্যতে এ ধরনের আর কোন কাজ করবে না মর্মে মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। স্থানীয়রা জানায়, পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা মাদ্রাসার শিক্ষক কামরুল ইসলাম এক ছাত্র (১২) কে বৃহস্পতিবার রাতে বলৎকার করেন। বলৎকারের পর কাউকে কিছু না বলতে কোরআন শপথ করানো হয়। মাদ্রাসা শিক্ষক কামরুল ফেনী সদর উপজেলার পশ্চিম ছনুয়া গ্রামে আবুল বাশারের ছেলে।

Tuesday, September 19

নারী থেকে পুরুষ হয়েছেন তিনি, এখন জটিলতা বাংলাদেশ রেলওয়ের চাকরিতে

শারমিন আক্তার ঝিনুক ওরফে ঝিনুক সওদাগর নামের মেয়েটির বর্তমান নাম জিবরান সওদাগর। শুধু নাম পরিবর্তন নয়, অস্ত্রোপচার করে ৩০ বছর বয়সী ঝিনুক এখন একজন পুরুষ। নারী-পুরুষের ফেরে রেলওয়ের চাকরিতে যোগ দিতে পারছেন না তিনি। এক নারীকে ভালোবাসলেও তিনি অন্য পুরুষকে বিয়ে করে সংসারি হয়েছেন।

দেশের ও ভারতের চিকিৎসকদের চিকিৎসাপত্রে লেখা আছে, জিবরান সওদাগর জেন্ডার ডিসফোরিয়ায় আক্রান্ত। ২০২০ সালে তিনি চিকিৎসার বিভিন্ন ধাপ শুরু করেন।

গতকাল সোমবার প্রথম আলো কার্যালয়ে এসে জিবরান বলেন, ২০২১ সালে তিনি ভারত থেকে স্তন ও জরায়ু কেটে ফেলা, পুরুষাঙ্গ পুনঃস্থাপনসহ মোট তিনটি বড় অস্ত্রোপচার করেছেন। এতে খরচ হয়েছে প্রায় সাত লাখ টাকা। চাকরির কাগজপত্র, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টসহ বিভিন্ন নথিতে জিবরান এখনো শারমিন আক্তার ঝিনুক নামেই আছেন।

Monday, May 15

যশোরে সেই নারী আইনজীবীর পদ ৭ দিনের জন্য স্থগিত করল জেলা আইনজীবী সমিতি

রিকশাচালককে মারধরের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। সম্প্রতি যশোর আদালতের সামনেছবি: সংগৃহীত


যশোরে এক রিকশাচালককে প্রকাশ্যে মারধর করার ঘটনায় আইনজীবী আরতি রানী ঘোষের সদস্যপদ সাত দিনের জন্য স্থগিত করেছে জেলা আইনজীবী সমিতি।

আরতি রানী ঘোষের শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় আজ রোববার দুপুরে সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সাত দিন তিনি আদালতে কোনো মামলার হয়ে লড়তে পারবেন না।

Wednesday, March 29

রংপুরে আইনজীবীর সদস্যপদ একমাসের জন্য স্থগিত

যৌতুক মামলায় শুনানির সময় সরকার পক্ষে আপত্তি উত্থাপন করার ঘটনাকে কেন্দ্র করে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্যনাল-২ এর বিশেষ কৌঁসুলি (পিপি) জাহাঙ্গীর হোসেন তুহিনের ওপর হামলার ঘটনায় আইনজীবী জাহিদুল মাহমুদ পলাশের সদস্যপদ এক মাসের জন্য স্থগিত করেছে জেলা আইনজীবী সমিতি।

রংপুর আইনজীবী সমিতির সিদ্ধান্তে বলা হয়েছে, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত অভিযুক্ত আইনজীবীর সদস্যপদ স্থগিত থাকবে। এই সময়ে তিনি সমিতির সদস্য হিসেবে কোনো আদালত বা ট্রাইবু্যনালে মামলা পরিচালনা করতে পারবেন না। এ সংক্রান্ত পত্র রংপুরের জেলা ও দায়রা জজ, স্পেশাল জজ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ সব আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মালেক জানান, গত ২ মার্চ বিকাল ৩টার দিকে আইনজীবী পলাশের নেতৃত্বে শিক্ষানবিশ নুরুল ইসলাম খন্দকারসহ রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্যনাল-২ এর বিশেষ পিপি সিনিয়র আইনজীবী জাহাঙ্গীর হোসেনের অফিসে প্রবেশ করে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও কিলঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। এই বিষয়ে আইনজীবী সমিতির কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৫ মার্চ সমিতির নির্বাহী কমিটির সভায় বিস্তারিত আলোচনা শেষে অভিযুক্ত আইনজীবীকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। অভিযুক্তের জবাব সন্তোষজনক না হওয়ায় এক মাসের জন্য তার সদস্যপদ স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।

Wednesday, February 22

আইনজীবী সমিতি থেকে শওকত আলী পিন্টু সাময়িক বরখাস্ত

 যশোর আইনজীবী সমিতি থেকে শওকত আলী পিন্টুর সদস্য পদ সাময়িক বরখাস্ত করা হয়েছে। সমিতির শৃঙ্খলা বিরোধী আইন পেশার অসদাচারণ ও মর্যাদা হানিকর কাজ করায় সমিতির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে অফিস সূত্রে জানা গেছে।