Showing posts with label BSF. Show all posts
Showing posts with label BSF. Show all posts

Friday, April 26

Bangladeshi youth killed in BSF firing near Patgram border

A Bangladeshi youth was shot dead by India's Border Security Force (BSF) across the border in Patgram upazila in Lalmonirhat early today.


The victim is Abul Kalam, 22, of Jhalangi Dangarpar village of Srirampur union in Patgram upazila, reports our Lalmonirhat correspondent quoting Abu Saeed Chowdhury, officer-in-charge (OC) of Patgram Police Station.

The incident took place near Pillar No 848 at Jhalangi Dangarpar border in Srirampur union around 4:00am.

Abul Kalam was shot by BSF personnel patrolling the Duradabri camp of 169 BSF Battalion in Cooch Behar, confirmed Nayek Subedar Nurul Amin, in-charge of Teesta 61 BGB Battalion's Jhalangi camp.

Monday, April 22

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

bangলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল জাবের বিন জব্বার জানান, বিএসএফের গুলিতে একজন যুবক মারা গেছে। বিষয়টি আমরা তদন্ত করছি।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।

Monday, April 1

বিএসএফ-এর গুলিতে আহত যুবক ঢামেকে চিকিৎসাধীন

সোমবার (১ এপ্রিল) সকাল ১০টার দিকে গুলিবিদ্ধ আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।বিএসএফ-এর গুলিতে আহত যুবক ঢামেকে চিকিৎসাধীন


আলাল খান নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার আলতাব হোসেন খানের ছেলে।

তাকে হাসপাতালে নিয়ে আসা ভাই এমার খান বলেন, আলাল খান লেবারের কাজ করে। গত রাত দুইটার দিকে ভারত থেকে সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে আনা চিনি আনলোড করার সময় বিএসএফ-এর নজরে এলে তারা গুলি করে। এতে আমার ভাই মাথার উপরে ডান পাশে গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। চিকিৎসক জানিয়েছেন আমার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক।

Sunday, March 31

দেশে ফেরার সময় বিএসএফের হাতে আটক ৩ বাংলাদেশি

অনুপ্রবেশের অভিযোগে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। শুক্রবার (২৯ মার্চ) বিকেলে ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে দেশে প্রবেশের সময় তাদের আটক করা হয়। 
পরে বিএসএফ ভারতের ত্রিপুরার রাজনগর থানায় তাদের হস্তান্তর করলে দেশটির পুলিশ রিমান্ড আবেদন করে। আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

Tuesday, January 23

যশোর সীমান্তে বিএসএফ’র গুলিতে বিজিবি সদস্য নিহত

বাংলাদেশের যশোর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী- বিএসএফ এর গুলিতে বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী- বিজিবির এক সদস্য নিহত হয়েছে।


বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ জামিল চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছেন। 


সংবাদ মাধ্যমে পাঠানো তার সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২শে জানুয়ারি যশোর বিজিবির ধান্যখোলা বিওপি’র জেলেপাড়া পোস্ট এলাকায় এ ঘটনা ঘটে। 


নিহত বিজিবি সদস্যের নাম সিপাহী মোহাম্মদ রইশুদ্দীন।



মি. চৌধুরী জানিয়েছেন, তার মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। 


এদিকে বিজিবি সদস্য নিহত হওয়ার এ ঘটনাকে ‘বিচ্ছিন্ন’ বলে উল্লেখ করেছেন বাংলাদেশের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। 


মঙ্গলবার ভারতীয় হাই কমিশনারের সাথে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা বিচ্ছিন্ন ঘটনা।”


বিজিবি সদস্য নিহত হওয়ার এ খবর বাংলাদেশি বিভিন্ন সংবাদমাধ্যমে আসলেও ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে এই খবর তেমন একটা দেখা যায়নি।


বাংলাদেশ ও ভারত প্রতিবেশী বন্ধু রাষ্ট্র হলেও দুই দেশের সীমান্তে হত্যার ঘটনা নতুন কিছু নয়। বিএসএফ এর হাতে বাংলাদেশিদের নিহত হওয়ার খবর মাঝে মাঝেই দেখা যায় সংবাদ মাধ্যমগুলোতে।


তবে দুই দেশের বাহিনীর মধ্যে সংঘাতের ঘটনা খুব একটা ঘটে না।

Wednesday, January 17

মাছ ধরার সময় বিএসএফের গুলিতে আহত যুবক

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মহানন্দা নদীতে মাছ ধরার সময় বিএসএফের গুলিতে জাহাঙ্গীর আলম (২৪) নামে এক যুবক আহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) ভোলাহাট উপজেলার সীমান্তবর্তী এলাকা পোলডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। আহত জাহাঙ্গীর আলম ভোলাহাট উপজেলার কলনি পাড়া এলাকার কুদ্দুসের ছেলে। ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রামেকে ভর্তি করা হয়েছে।

Sunday, December 31

Statement: JMBF's Deep Concern and Protest Regarding the Incident of 6 Bangladeshis Killed, 4 Injured, and 7 Arbitrarily Arrested by BSF in December!

Paris, France; December 31, 2023: France-based human rights organization, JusticeMakers Bangladesh in France (JMBF), expresses grave concern and protests over the incident involving the killing of 6 Bangladeshi citizens through shooting, injuring 4 individuals by firing, and the arbitrary detention of 7 people by the Indian Border Guard Force (BSF) at the Bangladesh-India border in the last month (December).

Moreover, as the killing of unarmed Bangladeshi citizens by the BSF on the border constitutes a gross violation of international human rights law, the French-based human rights organization calls upon BSF members to exercise the utmost care in fulfilling their duties in accordance with international law.

Friday, December 29

সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সিলেট: জেলার গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে ভারতীয় বিএসএফ এর গুলিতে কাওছার আহমদ (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় বিছানাকান্দি সীমান্তে ১২৬৩ মেইন পিলারের ৪০০ গজের মধ্যে এ ঘটনা ঘটে।


নিহত কাওছার আহমদ উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের দক্ষিণ বগাইয়া গ্রামের রুসন মিয়ার ছেলে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে আসেন।

Wednesday, December 27

বঙ্গোপসাগর থেকে ছয় জেলেকে ধরে নিয়ে গেছে বিএসএফ

বাগেরহাট: সুন্দরবনের শুঁটকিপল্লী থেকে ছয় জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের মান্দারবাড়িয়া সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ট্রলারসহ তাদের ধরে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন জেলেরা।

বিএসএফের হাতে আটক ছয় জেলেরা হলেন - ট্রলার মাঝি ইলিয়াস হোসেন, জেলে মো. ইছা, আবুল হোসেন, মানিক মিয়া, রাসেল মিয়া ও রাজু মিয়া।

Monday, December 18

দুই বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ

চুয়াডাঙ্গার বারাদি সীমান্তে ভারতের অভ্যন্তরে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে বিএসএফ।বারাদি সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত। ফাইল ছবি

শনিবার (১৬ ডিসেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। রোববার (১৭ ডিসেম্বর) পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এইচ এম জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত বাংলাদেশিরা হলেন, মো. হায়দার আলীর ছেলে মো. সাজেদুর রহমান (২৭) ও মো. শরীয়তউল্লাহর ছেলে মো. খাজা মইনুদ্দীন (৩০)। নিহতদের বাড়ি দর্শনা থানার ছয়ঘড়িয়া বেকা রাস্তাপাড়া এলাকার বাসিন্দা।

Saturday, December 16

হাতীবান্ধায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সুজন নামে এক বাংলাদেশি আহত হয়েছেন।

শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে গোতামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোনাবেরুল হক মোনা এ তথ্য নিশ্চিত করেন।


এর আগে একই দিন ভোরে উপজেলার গোতামারী সীমান্তে ৯০১ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

আহত সুজন উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকার বাসিন্দা।

Thursday, December 14

বাংলাদেশি কলেজছাত্রকে আটক করার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাড়াইপাড়া সীমান্ত থেকে খালেক মাহমুদ শান্ত (১৮) নামে এক বাংলাদেশি কলেজছাত্রকে আটক করার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

বৃহস্পতিবার ে(১৪ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম হোসেন।

এর আগে বুধবার(১৩ ডিসেম্বর) রাত ৯টায় বাড়াইপাড়া সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে বিএসএফ।

Tuesday, December 5

বাংলাদেশে ঢুকে বৃদ্ধাকে বিএসএফের মারধর

লালমনিরহাটের হাতীবান্ধায় অনুপ্রবেশ করে জোহরা বেগম নামের এক বৃদ্ধাকে মারধর ও ভাঙচুরের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।


মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরের উপজেলার সিংগীমারী ইউনিয়নের পকেট নামক সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী বৃদ্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়নের পকেট নামক সীমান্ত এলাকার মৃত ছকদ্দিরের স্ত্রী।


স্থানীয় বাসিন্দা নূরল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে বৃদ্ধা জোহরা বেগম ভারতীয় সীমান্তের নিকট বাংলাদেশের অভ্যন্তরে কাপড় শুকাতে যায়। এ সময় ভারতের কুচবিহার জেলার শিতলকুচি এলাকার ফুলবাড়ী বিএসএফ ক্যাম্পের এক সদস্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ওই বৃদ্ধাকে টানা-হেচড়া করে। এরই এক পর্যায়ে তাকে মারধর শুরু করে। স্থানীয়রা তা দেখে ছুটে গেলে বিএসএফর আরও বেশ কয়েকজন সদস্য এসে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে আবাদি জমি নষ্ট, জমির বেড়া ভাঙচুর ও ফাঁকা গুলি ছুড়ে। পরে খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিংগীমারী ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত, আহত ১

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি দুই যুবক নিহত হয়েছেন।

এ ছাড়া বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে বাংলাদেশি আরেক যুবক আহত হয়েছেন। আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে।

হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তরিকুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিরা হলেন হরিপুর উপজেলার গেরুয়াডাঙ্গী গ্রামের আবদুল বাসেদের ছেলে জহুরুল ইসলাম (২৭) ও নজরুল ইসলামের ছেলে মো. মকলেছ (২৮)। আহত ব্যক্তির নাম ইদ্রিশ আলী (৩০)। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বারোসা গ্রামের দুলু মোহাম্মদের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তের ওপারে ভারতীয় অংশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গত শনিবার রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর এলাকা ওপার ভারতীয় অংশে এ ঘটনা ঘটে।

নিহত রোজিবুল ইসলাম ওরফে রজন (৩০) উপজেলার পার্বতীপুর ইউনিয়নের নিমইল গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। ভারত থেকে তাঁর লাশ আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সম্পর্কে রোকনপুর বিজিবি সীমান্ত ফাঁড়ির সুবেদার আবদুল জাব্বার বলেন, গুলিতে নিহত ব্যক্তির লাশ ফেরত দিতে চেয়েছে বিএসএফ। তবে কখন দেবে, সেটা নির্দিষ্ট করে জানায়নি।

রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান প্রথম আলোকে বলেন, রোকনপুর সীমান্তের বিপরীতে ভারতের মালদা জেলার ভবানীপুর এলাকার আর কে ওয়াদা ক্যাম্পের বিএসএফ সদস্যদের গুলিতে রোজিবুল নিহত হয়েছেন। তিনি ভারত থেকে গরু আনার রাখাল হিসেবে কাজ করতেন বলে ধারণা করা হচ্ছে।

Monday, December 4

পঞ্চগড়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

পঞ্চগড়ের বোদা উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক আহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার বড়শশী ইউনিয়নের নুরপাড়া এলাকায় ভারতীয় সীমান্তে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম হাবিবুর রহমান ওরফে ছুটু (৩২)। তিনি নুরপাড়া এলাকার হামিদুল ইসলামের ছেলে। তিনি ভারতীয় গরু ব্যবসার সঙ্গে জড়িত বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজয় কুমার রায় বলেন, বিএসএফের গুলিতে আহত যুবককে আজ রোববার ভোরে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন তাঁর স্বজনেরা। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। তবে ওই যুবকের অবস্থার অবনতি হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে রংপুরে নিয়ে গেছেন স্বজনেরা।

বড়শশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম বলেন, যুবক গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে বিজিবির বড়শশী বিওপির ক্যাম্প কমান্ডার কোনো কিছু জানাতে পারেননি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দিবাগত গভীর রাতে বড়শশী ইউনিয়নের নুরপাড়া সীমান্তে হাবিবুর রহমান ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে তাঁকে লক্ষ্য করে গুলি করেন বিএসএফের একজন সদস্য। এতে তাঁর ডান ঊরুতে গুলি লাগে। তিনি গুরুতর আহত হয়ে পড়লে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে আজ ভোরে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে পরিবারের লোকজন তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নিয়ে গেছেন।

বড়শশী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য রবিউল ইসলাম বলেন, হাবিবুর রহমান নামের ওই যুবক বিএসএফের গুলিতে আহত হয়েছেন। তাঁর বাড়ি থেকে মাত্র ১০০ গজ দূরেই ভারতীয় সীমান্ত। শুনেছেন, রাতে বাড়ির পাশের ভারতীয় সীমান্ত এলাকায় বাংলাদেশ অংশ থেকে ওই যুবক বিএসএফ সদস্যদের সঙ্গে তর্ক করার সময় বিএসএফ তাঁকে লক্ষ্য করে গুলি করে। পরে পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যান। তবে ঘটনার পর থেকে হাবিবুর ও তাঁর স্ত্রীর মুঠোফোন বন্ধ থাকায় আর কিছু জানা যায়নি। শোনা যাচ্ছে, তাঁকে চিকিৎসার জন্য রংপুরে নেওয়া হয়েছে।

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. সোহেল বলেন, আজ ভোরে ওই যুবককে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা লোকজন বলছিলেন, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর ডান ঊরুর ওপর থেকে রক্ত ঝরছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

https://www.prothomalo.com/bangladesh/district/5dgrhwhgw2?fbclid=IwAR3hPMxurquPUuz3-pA-9ssMln13i1j-RrRWxuGo6YkNbXttzdsNncoNi58

Tuesday, November 28

মহেশপুর সীমান্তে বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার

মহেশপুর চাপাতলা সীমান্তে এক বাংলাদেশি যুবক নিহত। মহেশপুর ৫৮-বিজিবি সীমান্ত থেকে বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করে নিয়ে আসে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাপাতলা সীমান্ত থেকে রকিবুল ইসলাম (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে একই গ্রামের ইছামতি নদীর পাড় (৬১/৯ আরএস নং পিলারের কাজ থেকে) তার লাশ উদ্ধার করে বিজিবি। নিহত রকিবুল ইসলাম উপজেলার যাদবপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে। সে চাপাতলা গ্রামে খালুর বাড়িতে জমি কিনে মা সহ বসবাস করতো।

স্থানীয় ইউপি সদস্য হাফিজুর রহমান জানান,গত ২৫ তারিখ থেকে সে নিখোঁজ ছিলো আজ সকালে ইছামতি নদীর পাড়ে রকিবুলের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেয় পরে বিজিবি এসে তার লাশ উদ্ধার করে। পেশায় রাজমিস্ত্রী রকিবুল অন্যদের সাথে ভারত অভ্যন্তরে গিয়েছিলো বলে জানা যায়। পরে সে আর বাড়িতে ফেরেনি। সকালে তার লাশ পাওয়া যায় রকিবুলের ডানে হাতে ফুটো চিহ্ন দেখে গুলি করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয়রা।

Tuesday, October 31

বুড়িরহাট সীমান্তে বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

লালমনিরহাট: লালমনিরহাটের বুড়িরহাট সীমান্তে চোরাকারবারিদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সংঘর্ষে গুলিবিদ্ধসহ দুজন আহত হয়েছেন। আহতদের একজন বিজিবি সদস্য।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ।

সোমবার (৩০ অক্টোবর) মধ্যরাতে কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট খানকারচর এলাকায় এ সংঘর্ষ হয়।

আহতরা হলেন- বুড়িরহাট বিওপির টহল দলের নায়েক মোহিবুল্লাহ (সদস্য নম্বর ৭২০৭৯) এবং গুলিবিদ্ধ হন স্থানীয় খান্ডেরছড়া এলাকার সাদেকুল ইসলামের ছেলে পারভেজ হোসেন (২৩)।

Friday, October 20

Statement: JMBF Expresses Deep Concern over BSF's Fatal Shooting of Bangladeshi Citizen at Tetulia Border, Panchagarh

Paris, France; October 20, 2023: JusticeMakers Bangladesh in France (JMBF), a human rights organization based in France, expresses profound concern regarding the tragic incident of killing a Bangladeshi citizen, Mr. Akkas Ali (35), due to gunfire by the Indian Border Security Force (BSF) at the Tetulia border in the Panchagarh district.

JMBF vehemently condemns the killing of Bangladeshi citizen Akkas Ali and urgently calls upon the BSF to cease all instances of border shootings during their duty, aligning with international laws and principles.

Multiple reports from Bangladeshi newspapers indicate that Akkas Ali, the son of Abdus Samad from the Dhamnagar area of Tiranighat Union in Tetulia Upazila, Panchagarh, lost his life due to gunfire from the Indian Border Security Force. On the night of October 17, while attempting to cut the border fence to cross into India, BSF members at the Fari Gang Camp in the Thalrath area targeted them and opened fire, resulting in the tragic death of Akkas Ali. Subsequently, the BSF recovered his body and handed it over to Bangladeshi authorities on October 18, 2023.

Monday, October 16

Statement: JMBF Gravely Concerns over BSF’s Killing of Bangladeshi Child at Moulovibazar Border

Paris, France; October 16, 2023: France-based human rights organization, JusticeMakers Bangladesh in France (JMBF), is deeply concerned about the killing of a Bangladeshi child, Ferdaus Ahmed (14), by the Indian Border Security Force (BSF) at the Lalarchak border in Kulaura Upazila of Moulovibazar district.

JMBF strongly condemns the incident of killing a child and calls for the BSF to stop all kinds of border killings while carrying out their duties in accordance with international law and principles immediately.

According to reports published in various newspapers in Bangladesh on October 1st, in the afternoon, the Indian Border Security Force (BSF) shot child Ferdaus Ahmed, a 14 years old child, while he was located between border pillar numbers 1857 and 1858 of Lalarchak Border in Kulaura Upazila under Moulovibazar district. Later, he was admitted to Sylhet Osmani Medical Hospital by his relatives after rescuing him from being laid down on the ground with a bullet in his body for treatment. Sadly, he died on October 3 at the hospital during treatment.