একে অপরকে ভালোবাসতো দুই কিশোরী। কিন্তু সমাজ, পরিবার কেউই মেনে নেয়নি দুই সমকামী কিশোরীর প্রেম। এই প্রত্যাখ্যানে ভেঙে চুরমার হয়ে যায় তাদের স্বপ্ন। আর সেই আক্ষেপে মৃত্যুর পথই বেছে নিল ২ কিশোরী।
উত্তর জনপদ জেলা পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল গ্রামের ঘটনায়। দু’জনের ভালবাসার স্বীকৃতি দূরের কথা, লোকের বাঁকা কথায় অতিষ্ঠ হয়ে স্কুলপড়ুয়া যূথি আখতার ও শাবানা খাতুন নামের দুই ছাত্রী বিষপান করে আত্মহত্যা করে। শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এই ঘটনা ঘটে।