Showing posts with label CHAPAINAWABGANJ. Show all posts
Showing posts with label CHAPAINAWABGANJ. Show all posts

Wednesday, April 3

সীমান্তে আবারও বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

 চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাইফুল (৩০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে এ ঘটনা ঘটে। রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Friday, March 29

সোনা মসজিদ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সোনা মসজিদ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক আহত হয়েছেন। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম অলিউল ইসলাম। তাঁর বাড়ি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘি গ্রামে।



এ বিষয়ে জানার জন্য ৫৯ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।

Sunday, February 18

চাঁপাইনবাবগঞ্জে নদীতে মাছ ধরতে নেমে বিএসএফের গুলিতে একজন আহত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পোলাডাঙ্গা সীমান্তে মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে জাহাঙ্গীর আলম (২৪) নামের এক বাংলাদেশি তরুণ ভারতী সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত হয়েছেন। আজ শনিবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। 

আহত জাহাঙ্গীর আলমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার গোপালবাড়ি ইউনিয়নের কলোনিপাড়ার আবদুল কুদ্দুসের ছেলে।

Wednesday, January 17

মাছ ধরার সময় বিএসএফের গুলিতে আহত যুবক

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মহানন্দা নদীতে মাছ ধরার সময় বিএসএফের গুলিতে জাহাঙ্গীর আলম (২৪) নামে এক যুবক আহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) ভোলাহাট উপজেলার সীমান্তবর্তী এলাকা পোলডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। আহত জাহাঙ্গীর আলম ভোলাহাট উপজেলার কলনি পাড়া এলাকার কুদ্দুসের ছেলে। ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রামেকে ভর্তি করা হয়েছে।

Tuesday, December 5

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তের ওপারে ভারতীয় অংশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গত শনিবার রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর এলাকা ওপার ভারতীয় অংশে এ ঘটনা ঘটে।

নিহত রোজিবুল ইসলাম ওরফে রজন (৩০) উপজেলার পার্বতীপুর ইউনিয়নের নিমইল গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। ভারত থেকে তাঁর লাশ আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সম্পর্কে রোকনপুর বিজিবি সীমান্ত ফাঁড়ির সুবেদার আবদুল জাব্বার বলেন, গুলিতে নিহত ব্যক্তির লাশ ফেরত দিতে চেয়েছে বিএসএফ। তবে কখন দেবে, সেটা নির্দিষ্ট করে জানায়নি।

রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান প্রথম আলোকে বলেন, রোকনপুর সীমান্তের বিপরীতে ভারতের মালদা জেলার ভবানীপুর এলাকার আর কে ওয়াদা ক্যাম্পের বিএসএফ সদস্যদের গুলিতে রোজিবুল নিহত হয়েছেন। তিনি ভারত থেকে গরু আনার রাখাল হিসেবে কাজ করতেন বলে ধারণা করা হচ্ছে।

Thursday, September 21

আসামি দেখতে গেলে পুলিশের বিরুদ্ধে স্বজনদের মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় আসামি দেখতে গেলে নারী স্বজনদের বেধড়ক মারধর ও নির্যাতনেরঅভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে পুলিশের নির্যাতনের শিকার ওই পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন শিউলী খাতুন।

Wednesday, August 23

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এক বাংলাদেশির মৃত্যু, লাশ নিয়ে গেছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তের উনিশবিঘি এলাকার বিপরীতে কাঁটাতারের বেড়ার কাছে বাবলু হক (৪০) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের গুলিতে ওই যুবক নিহত হতে পারেন বলে স্থানীয় লোকজন ধারণা করছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।


আজ বুধবার দুপুরের দিকে বিএসএফ ওই যুবকের লাশ নিয়ে যায়। নিহত বাবলু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের বাবুপুর মধ্যপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে।

Tuesday, August 15

STATEMENT: JMBF Condemns Harassment and Violence against Chapainawabganj Hijra Community

[Paris, France: August 15, 2023] - JusticeMakers Bangladesh in France (JMBF), a human rights organization based in France, expresses deep anguish and concern over the lack of criminal action against the accused individuals responsible for the harassment, demands for housing allowance, and attacks faced by the Hijra community in Chapainawabganj. Despite enduring these issues for two months, no substantial action has been taken against the perpetrators.

Wednesday, July 26

শিক্ষার্থী বলাৎকারের দায়ে মাদ্রাসাশিক্ষকের যাবজ্জীবন

শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে চাঁপাইনবাবগঞ্জে সৈইবুর রহমান নামে এক মাদ্রাসাশিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে যাবজ্জীবন দণ্ড পাওয়া মাদ্রাসাশিক্ষক সৈয়বুর রহমান। ছবি: সময় সংবাদ

বুধবার (২৬ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্রুনালের বিচারক নরেশ চন্দ্র সরকার এ রায় দেন।

Thursday, June 22

ইমামের শিশু বলাৎকারের পর মাতব্বরদের অদ্ভুত মাতব্বরি

চাঁপাইনবাবগঞ্জে একটি নুরানি মাদ্রাসার শিক্ষক ও জামে মসজিদের ইমামের বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার শিশুটির পরিবারের অভিযোগ, নির্যাতনের পর স্থানীয় মাতব্বররা সালিস করে অভিযুক্তকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। এর অর্ধেক টাকা মসজিদে ও অর্ধেক টাকা আমাদের দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিচার আমরা মানিনা, কিন্তু স্থানীদের চাপে বাধ্য হয়েছি।

Thursday, June 8

আশ্রয়ণ প্রকল্পে হিজরা সম্প্রদায়কে হয়রানী, চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে বরাদ্দ দেয়া আশ্রয়ণ প্রকল্পে নানারকম হয়রানি, প্রধানমন্ত্রীর উপহারের ঘরের জন্য চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে তৃতীয় লিঙ্গ বা হিজরা সম্প্রদায়। বুধবার (৭ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ সময় মানববন্ধনে সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য রঞ্জু খান ও তার সহযোগী রোমানের বিরুদ্ধে আশ্রয়ণ প্রকল্পে থাকা একটি পুকুর জোরপূর্বক দখলের অভিযোগও করেন তারা।

Wednesday, June 7

চাঁপাইনবাবগঞ্জে হিজরা সম্প্রদায়ের মানববন্ধন

 

চাঁপাইনবাবগঞ্জে বারঘরিয়ায় বসবাসকারী হিজরা সম্প্রদায় (৩য় লিঙ্গের) জন্য বরাদ্দ দেয়া আশ্রয়ণ প্রকল্পে নানারকম হয়রানি, হামলার ও প্রধানমন্ত্রীর উপহারের ঘরের জন্য চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ০৭ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে (তৃতীয় লিঙ্গের) হিজরা সম্প্রদায় এই মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, হিজরা সম্প্রদায়ের নেত্রী ববিতা, এশা, প্রার্থনা, সুমনা, রেসমাসহ তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীরা।

Tuesday, May 23

চাঁপাইনবাবগঞ্জে শিশু বলৎকারের অভিযোগ মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে

এক নুরানী মাদ্রাসার শিক্ষক ও জামে মসজিদের ইমাম দ্বারা এক পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বলৎকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগের দায়ে ঐ শিক্ষককে তার পদ থেকে ও ইমাম থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে। সালিশের রায় নিয়ে চলছে প্রহসন। স্থানীয় প্রভাবশালীদের ভয়ে ঐ নির্যাতিত শিশুটির পরিবার কোথাও অভিযোগ করতে পারছেন না।

ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের চাকলা পড়জিপাড়া গ্রামে। অভিযুক্ত ব্যক্তি হলেন চাকলা নূরানী মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল মবিন। নির্যাতনের শিকার শিশু একই এলাকার চাকলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।

Sunday, April 23

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চকপাড়া সীমান্ত এলাকা থেকে সাদিকুর রহমান (৩৫) নামে এক বাংলাদেশী যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রোববার সকাল সাড়ে ৬টার দিকে লাশটি উদ্ধার করা হয়।সাদিকুর রহমান শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী উপচকপাড়া এলাকার মরহুম তৈয়বুর রহমানের ছেলে। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, চকপাড়া সীমান্তে ১৮৩/৪-এস নম্বর পিলার থেকে বাংলাদেশের প্রায় ১০০ গজ ভেতরে নামো চকপাড়ার জামতলা ব্রিজের পাশে লাশটি পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেয় স্থানীয়রা। সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয়।